> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://docs.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# তফসিল-১৩: পরিবেশ পরামর্শক বা বিশেষজ্ঞের তালিকাভুক্তি

> Schedule 13: enlistment of environmental consultants and experts: qualifications, experience and fees.

**\[বিধি ৩৭ এর উপ-বিধি (৩) ও (৭) দ্রষ্টব্য]**

## ‘ক’ অংশ

* (১) কোনো ব্যক্তি, সরকারি বা বেসরকারি সংস্থা, স্বত্বাধিকারী ফার্ম, কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠানসমূহকে তালিকাভুক্তির জন্য নিম্নলিখিত তিনটি শ্রেণিতে বিবেচনা করা হইবে, যথা:—
  * (অ) পরিবেশ পরামর্শক (ব্যক্তি);
  * (আ) পরিবেশ পরামর্শক (প্রতিষ্ঠান); এবং
  * (ই) বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ।

* (২) পরিবেশ পরামর্শ বা বিশেষজ্ঞের যোগ্যতা ও অভিজ্ঞতা:

| **ক্রমিক নং** | **শ্রেণি**                | **ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা**                           | **অভিজ্ঞতা**                                                                                                                      |
| ------------- | ------------------------- | ------------------------------------------------------ | --------------------------------------------------------------------------------------------------------------------------------- |
| **(১)**       | **(২)**                   | **(৩)**                                                | **(৪)**                                                                                                                           |
| ১।            | পরিবেশ পরামর্শক (ব্যক্তি) | বিজ্ঞান বা প্রকৌশলের যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি | ন্যূনতম ৫ (পাঁচ) বৎসরের পরিবেশগত প্রভাব নিরূপণ সমীক্ষার অভিজ্ঞতা এবং পরিবেশগত প্রভাব নিরূপণ সমীক্ষার সহিত সম্পৃক্ততা থাকিতে হইবে। |
| ২।            | বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ     | সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি                    | পরিবেশগত প্রভাব নিরূপণ সমীক্ষার ক্ষেত্রসমূহের এক বা একাধিক বিষয়ে কাজের ন্যূনতম ৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা থাকিতে হইবে।             |

* (৩) প্রযোজ্যতা অনুযায়ী পরিবেশ পরামর্শক প্রতিষ্ঠানের তালিকাভুক্তির বিবেচ্য বিষয়সমূহ:
  * (ক) একটি স্থায়ী কার্যালয়, নিবন্ধন, টিআইএন নম্বর এবং ব্যাংক হিসাব;
  * (খ) ন্যূনতম ১ (এক) জন নিয়মিত বেতনভুক্ত পরিবেশ পরামর্শক যিনি পরিবেশ অধিদপ্তরে তালিকাভুক্ত; এবং
  * (গ) প্রতিষ্ঠানের সহিত চুক্তিবদ্ধ ন্যূনতম ৩ (তিন) জন বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ যাহারা পরিবেশ অধিদপ্তরে তালিকাভুক্ত।

* (৪) **পরিবেশগত প্রভাব নিরূপণ সমীক্ষার ক্ষেত্রসমূহ:** প্রতিবেশ ও জীববৈচিত্র‍্য, বায়ুমান, ভূমি ব্যবহার পরিকল্পনা, পানির গুণগতমান, বর্জ্য ব্যবস্থাপনা, সাধারণ পরিবেশ ব্যবস্থাপনা, ভূ-তত্ত্ব ও মৃত্তিকা, মাইনিং, শব্দ ও ভাইব্রেশন, ভূগর্ভস্থ পানি ও হাইড্রোলজি, সামাজিক প্রভাব নিরূপণ, ঝুঁকি ব্যবস্থাপনা (risk management), স্বাস্থ্যগত প্রভাব নিরূপণ, ইত্যাদি।

## ‘খ’ অংশ

তালিকাভুক্তির ফি:

| **ক্রমিক নং** | **শ্রেণি**                   | **আবেদন ফি (টাকা)** | **তালিকাভুক্তিকরণ (টাকা)** | **তালিকাভুক্তিকরণ নবায়ন ফি (টাকা)** |
| ------------- | ---------------------------- | ------------------- | -------------------------- | ------------------------------------ |
| **(১)**       | **(২)**                      | **(৩)**             | **(৪)**                    | **(৫)**                              |
| ১।            | পরিবেশ পরামর্শক (ব্যক্তি)    | ৫০০                 | ৫,০০০                      | ২,০০০                                |
| ২।            | পরিবেশ পরামর্শক (প্রতিষ্ঠান) | ১,০০০               | ১০,০০০                     | ৫,০০০                                |
| ৩।            | বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ        | ৫০০                 | ৫,০০০                      | ২,০০০                                |

* (ক) সকল প্রকার ফি ট্রেজারি চালানের মাধ্যমে অথবা সরকার অনুমোদিত অন্য কোনো মাধ্যমে বা ইলেকট্রনিক মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করিতে হইবে;
* (খ) পরিবেশ পরামর্শক বা বিশেষজ্ঞকে তালিকাভুক্তির আবেদপত্রের সহিত আবেদন ফি (অফেরতযোগ্য) জমা দিতে হইবে; এবং
* (গ) পরিবেশ অধিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে পরামর্শক হিসাবে তালিকাভুক্তির জন্য নির্বাচিত হইবার পত্র পাওয়া সাপেক্ষে তালিকাভুক্তির ফি জমা প্রদান করিতে হইবে।
