> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://docs.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# বিধি ১০। লাইসেন্সকৃত মালগুদাম বা কারখানার নাম পরিবর্তন

> Procedure for changing the registered name of a licensed warehouse or factory.

* (১) কোন লাইসেন্সকৃত মালগুদাম বা কারখানার নাম পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিলে লাইসেন্সধারী কর্তৃক নিম্নলিখিত কাগজপত্রসহ নিজ প্রতিষ্ঠানের প্যাডে অথবা সাদা কাগজে মহাপরিচালকের নিকট আবেদন করিতে হইবে, যথা :—

  * (ক) সরকার কর্তৃক নির্ধারিত খাতে সরকারি কোষাগারে ট্রেজারি চালানের মাধ্যমে ১০০ (একশত) টাকা জমা প্রদান সংক্রান্ত ট্রেজারি চালানের মূল কপি;

  * (খ) লাইসেন্সকৃত মালগুদাম বা কারখানার মালিকানা এবং অবস্থান অপরিবর্তিত থাকা সম্পর্কে সাদা কাগজে ঘোষণাপত্র;

  * (গ) লাইসেন্সকৃত মালগুদাম বা কারখানা উহার পূর্ববর্তী নামে কোন মামলা বা অভিযোগে অভিযুক্ত নয় মর্মে নিজ প্রতিষ্ঠানের প্যাডে অথবা সাদা কাগজে ঘোষণাপত্র।

* (২) উপ-বিধি (১) এর অধীন আবেদন প্রাপ্তির ১০ (দশ) কার্যদিবসের মধ্যে মহাপরিচালক বিদ্যমান লাইসেন্সে উল্লিখিত মালগুদাম বা কারখানার নাম পরিবর্তনপূর্বক আবেদনকারী বরাবর একটি সংশোধিত লাইসেন্স প্রদান করিবেন।
