> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://docs.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# বিধি ১৩। লাইসেন্স বাতিল

> License cancellation procedure: show-cause notice, hearing, cancellation order, and appeal to the ministry secretary.

আইনের ধারা ৫ অনুযায়ী লাইসেন্স বাতিল পদ্ধতি হইবে নিম্নরূপ, যথা:

* (ক) কোন লাইসেন্সধারী লাইসেন্সে বর্ণিত অবস্থান পরিবর্তন করিলে বা তৃতীয় তফসিলে উল্লিখিত লাইসেন্সের কোন শর্ত ভঙ্গ করিলে কিংবা লাইসেন্সের শর্তাবলী অনুসরণ বা বাস্তবায়নে সহযোগিতা না করিলে মহাপরিচালক লাইসেন্স কেন বাতিল করা হইবে না তৎমর্মে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কারণ দর্শানোর জন্য লাইসেন্সধারীকে নোটিশ ইস্যু করিবেন;

* (খ) দফা (ক) এর অধীন নোটিশে উল্লিখিত সময়সীমার মধ্যে লাইসেন্সধারী কোন জবাব না দিলে মহাপরিচালক দশম তফসিলে উল্লিখিত ফরমে লাইসেন্স বাতিলের আদেশ দিবেন;

* (গ) দফা (ক) এর অধীন নোটিশে উল্লিখিত সময়সীমার মধ্যে লাইসেন্সধারী কোন জবাব দাখিল করিলে মহাপরিচালক উক্ত জবাবের বিষয়ে শুনানির জন্য একটি তারিখ ধার্য করিবেন এবং ধার্য তারিখে শুনানি অন্তে দাখিলীয় জবাব সন্তোষজনক প্রতীয়মান না হইলে দশম তফসিলে উল্লিখিত ফরমে লাইসেন্স বাতিলের আদেশ দিবেন অথবা জবাব সন্তোষজনক হইলে যথোপযুক্ত আদেশ প্রদান করিবেন;

* (ঘ) মহাপরিচালক কর্তৃক প্রদত্ত লাইসেন্স বাতিল আদেশে লাইসেন্সধারী সংক্ষুব্ধ হইলে আদেশ প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সরকারি কোষাগারে নির্ধারিত খাতে ১০০০ (এক হাজার) টাকা ফিস জমা করতঃ পরিশোধিত চালানের মূল কপিসহ উক্ত বাতিল আদেশের বিরুদ্ধে সরকারের নিকট তথা প্রশাসনিক মন্ত্রণালয়ের সচিব বরাবর আপীল করিতে পারিবেন;

* (ঙ) সরকার আইনের ধারা ৫(৫) অনুযায়ী দফা (ঘ) এ উল্লিখিত আপীলটি নিষ্পত্তি করিবে।
