> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://docs.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# বিধি ১৭। প্রবেশাধিকারের ক্ষমতা প্রয়োগ

> Exercise of the right of entry into buildings, for emergencies and for inspection/investigation.

আইনের ধারা ১২ অনুসারে প্রবেশাধিকারের ক্ষমতা প্রয়োগ পদ্ধতি হইবে নিম্নরূপ, যথাঃ

* (ক) অগ্নি নির্বাপণ, উদ্ধার ও দুর্ঘটনাস্থলে আহতদের সেবার জন্য যে কোন সময় বিনা নোটিশে ও বিনা অনুমতিতে ব্রিগেড সদস্যগণ যে কোন ভবন বা স্থানে প্রবেশ করিতে পারিবেন;

* (খ) অগ্নি নির্বাপণ ও উদ্ধার কাজ ব্যতীত কোন ভবন বা স্থানে প্রবেশ করিয়া জরিপ, তদন্ত, পরীক্ষা-নিরীক্ষা, পরিদর্শন, পরিমাপ ইত্যাদির ক্ষেত্রে অধিদপ্তরের চাকুরীতে কর্মরত কোন ব্যক্তির প্রবেশাধিকার সূর্য উদয় হইতে সূর্যাস্ত পর্যন্ত সীমাবদ্ধ থাকিবে;

* (গ) দফা (খ) এ উল্লিখিত প্রবেশাধিকার ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে উক্ত ভবন বা স্থানের মালিক বা দখলকার পক্ষকে প্রবেশের অন্যূন ২৪ ঘন্টা আগে লিখিত নোটিশের মাধ্যমে অবহিত করিতে হইবে;

* (ঘ) দফা (খ) এ উল্লিখিত প্রবেশাধিকার যে উদ্দেশ্যে করা হইবে উহার অপরিহার্যতার সাথে যতদূর সম্ভব সামঞ্জস্য বিধান করিয়া এবং উক্ত ভবন বা স্থানের সামাজিক বা ধর্মীয় আনুষ্ঠানিকতা রক্ষা এবং মহিলাদের যথাযথ সম্মান প্রদর্শন করিয়া দায়িত্ব পালন করিতে হইবে;

* (ঙ) দফা (খ) এ উল্লিখিত জরিপ, তদন্ত, পরীক্ষা-নিরীক্ষা, পরিদর্শন, পরিমাপ ইত্যাদির জন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান অধিদপ্তরকে অনুরোধ জানাইলে দ্বাবিংশ তফসিলের ক্রমিক নং (ঘ) এ উল্লিখিত সার্ভিস চার্জ প্রদান করিতে হইবে;

* (চ) দফা (খ) এ উল্লিখিত দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট কর্মকর্তা প্রয়োজনে এক বা একাধিক কর্মকর্তা বা কর্মচারীকে সহযোগী হিসাবে অন্তর্ভুক্ত করিতে পারিবেন।
