> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://docs.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# বিধি ২। সংজ্ঞা

> Definitions of terms used throughout the rules (২০ clauses).

বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কিছু না থাকিলে এই বিধিমালায়—

* (১) 'অগ্নি নির্বাপণী ও উদ্ধার সরঞ্জাম' অর্থ সকল ধরনের অগ্নি নির্বাপণী ও উদ্ধার সাজ-সরঞ্জাম, ফায়ার ফাইটিং পাম্প, যন্ত্রপাতি, মোটরকার, জীপ, মোটরসাইকেল, সকল ধরনের যানবাহন, জলযান, ট্রেইলার, ট্রাক, বেতার যন্ত্র, ফ্যাক্স মেশিন, কম্পিউটার, টেলিফোন এবং অগ্নি নির্বাপণ ও উদ্ধার কাজে ব্যবহৃত সব ধরনের জিনিসপত্র ও সরঞ্জামাদিও ইহার অন্তর্ভুক্ত হইবে;

* (২) 'অধিদপ্তর' অর্থ আইনের ধারা ২(ক) এ সংজ্ঞায়িত অধিদপ্তর;

* (৩) 'আইন' অর্থ অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩ (২০০৩ সনের ৭নং আইন);

* (৪) 'কারখানা' অর্থ আইনের ধারা ২(গ) এ সংজ্ঞায়িত কারখানা;

* (৫) 'ছাড়পত্র' অর্থ আইনের ধারা ৭ অনুযায়ী মহাপরিচালক কর্তৃক প্রদত্ত ছাড়পত্র;

* (৬) 'তদন্ত প্রতিবেদন' অর্থ আইনের ধারা ১৩ এর অধীন দাখিলকৃত অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন;

* (৭) 'তফসিল' অর্থ এই বিধিমালার সহিত সংযুক্ত তফসিল;

* (৮) 'দাহ্যবস্তু' অর্থ বিধি ৪ এর অধীন প্রথম তফসিল এ ঘোষিত দাহ্যবস্তু;

* (৯) 'দুর্ঘটনা' অর্থ অগ্নি দুর্ঘটনাসহ যে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, সড়ক, রেল, বিমান ও জলযান দুর্ঘটনা;

* (১০) 'ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যান' অর্থ বহুতল, বাণিজ্যিক ও বিশেষ ধরনের ভবনের অগ্নি প্রতিরোধ, অগ্নি নির্বাপণ ও উদ্ধার কার্যক্রম সম্বলিত ফ্লোরভিত্তিক সাজসরঞ্জাম এবং স্থায়ী অগ্নি নির্বাপণ ব্যবস্থার নকশা;

* (১১) 'ফায়ার সেফটি অফিসার' অর্থ অগ্নি প্রতিরোধ, অগ্নি নির্বাপণ এবং উদ্ধার কার্যক্রমে অধিদপ্তর কর্তৃক স্বীকৃত কোন প্রতিষ্ঠান হইতে অন্যূন ৬ (ছয়) মাস মেয়াদি প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ কোন কর্মকর্তা এবং অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কোন কর্মকর্তাও ইহার অন্তর্ভুক্ত হইবেন;

* (১২) 'বস্তি' অর্থ যে কোন স্থানে বসবাসের জন্য অপরিকল্পিতভাবে নির্মিত কুঁড়েঘর, কাঁচা ঘর, পাকা বা আধাপাকা ঘরসমূহের সমন্বয়ে গঠিত আবাসস্থল;

* (১৩) 'ব্রিগেড' অর্থ আইনের ধারা ২(ঞ) এ সংজ্ঞায়িত ব্রিগেড;

* (১৪) 'ব্রিগেড সদস্য' অর্থ অগ্নি নির্বাপণ ও বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তরে কর্মরত সকল সদস্য;

* (১৫) 'ভবন' অর্থ আইনের ধারা ২(ড) এ সংজ্ঞায়িত ভবন;

* (১৬) 'মহাপরিচালক' অর্থ আইনের ধারা ২(ঢ) এ সংজ্ঞায়িত মহাপরিচালক;

* (১৭) 'মালগুদাম' অর্থ আইনের ধারা ২(ণ) এ সংজ্ঞায়িত মালগুদাম;

* (১৮) 'লাইসেন্স' অর্থ আইনের ধারা ২(ত) এ সংজ্ঞায়িত লাইসেন্স;

* (১৯) 'লাইসেন্স ফিস' অর্থ বিধি ১৪ এর অধীন নির্ধারিত লাইসেন্স ফিস;

* (২০) 'ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা' অর্থ আইনের ধারা ২৬ এর বিধান অনুযায়ী মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা।
