> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://docs.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# বিধি ২০। মহাপরিচালক কর্তৃক মামলা দায়ের

> Prosecution by the Director General for building without clearance or in violation of clearance conditions.

আইনের ধারা ৭ অনুযায়ী মহাপরিচালকের নিকট হইতে ছাড়পত্র গ্রহণ না করিলে কিংবা ছাড়পত্র গ্রহণ করার পরও অনুমোদিত নকশা কিংবা ছাড়পত্রে উল্লিখিত শর্ত ভঙ্গ করিয়া কোন বহুতল বা বাণিজ্যিক ভবন নির্মাণ করিলে এবং ধারা ৮ এর উপ-ধারা (৪) এর অধীন কোন ভবন ব্যবহারোপযোগী নয় মর্মে ঘোষণা করা সত্ত্বেও উহা ব্যবহার করিতে থাকিলে মহাপরিচালক আইনের ধারা ২০ এর অধীন শাস্তি প্রদানের লক্ষ্যে আদালতে মামলা দায়ের করিতে পারিবেন।
