> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://docs.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# বিধি ২২। ব্যবহারযোগ্য সনদ (Occupancy Certificate)

> Application for and grant of an occupancy certificate before a completed building's use begins.

* (১) অগ্নি প্রতিরোধ, অগ্নি নির্বাপণ ও জননিরাপত্তার স্বার্থে যে কোন বহুতল বা বাণিজ্যিক ভবন নির্মাণ সমাপনান্তে উহার ব্যবহার কার্যক্রম শুরু করার পূর্বে অনধিক ৩০ দিনের মধ্যে উক্ত ভবনের মালিক কর্তৃক লিখিতভাবে মহাপরিচালক বরাবর ছাড়পত্রের কপিসহ ব্যবহারযোগ্য সনদের জন্য আবেদন করিতে হইবে।

* (২) উপ-বিধি (১) এর অধীন আবেদনপত্রটি মহাপরিচালক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে সরেজমিনে পরিদর্শন ও যাচাই বাছাই করিয়া সঠিক প্রাপ্ত হইলে আবেদন প্রাপ্তির ৩০ দিনের মধ্যে আবেদনকারী বরাবর বিংশ তফসিলে উল্লিখিত ফরমে ব্যবহারযোগ্য সনদ প্রদান করিবেন।

* (৩) এই সম্পর্কিত আরও কোন কার্যক্রম অপরিহার্য বলিয়া বিবেচিত হইলে মহাপরিচালক সময়ে সময়ে নির্বাহী আদেশ দ্বারা তাহা নির্ধারণ করিবেন।
