> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://docs.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# বিধি ৫। লাইসেন্সের জন্য আবেদন পদ্ধতি

> Procedure and fee for applying for a warehouse/factory fire license.

* (১) লাইসেন্স প্রাপ্তির জন্য কোন ব্যক্তিকে দ্বিতীয় তফসিলে উল্লিখিত ফরমে মহাপরিচালকের নিকট আবেদন করিতে হইবে।

* (২) উপ-বিধি (১) এর অধীন আবেদনের ক্ষেত্রে আবেদন ফরমের ফিস বাবদ ১০০ (একশত) টাকা ট্রেজারী চালানের মাধ্যমে সরকার কর্তৃক নির্ধারিত খাতে জমা করিয়া আবেদন ফরমের নির্ধারিত স্থানে চালান নম্বর ও তারিখ উল্লেখপূর্বক চালানের মূল কপি এবং নকশাসহ আবেদন ফরমে উল্লিখিত অন্যান্য কাগজপত্রের সত্যায়িত কপি আবেদন ফরমের সহিত যুক্ত করিতে হইবে।
