> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://docs.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# বিধি ৯। ডুপ্লিকেট লাইসেন্স

> Procedure and fee for obtaining a duplicate license.

* (১) আইনের ধারা ৪ এর উপ-ধারা (১১) অনুসারে ডুপ্লিকেট লাইসেন্সের জন্য লাইসেন্সধারী কর্তৃক সরকারের নির্ধারিত খাতে সরকারি কোষাগারে ট্রেজারি চালানের মাধ্যমে ১০০ (একশত) টাকা জমা দিয়ে চালানের মূল কপি এবং লাইসেন্স হারাইয়া যাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট থানার জিডির সত্যায়িত ফটোকপিসহ নিজ প্রতিষ্ঠানের প্যাডে অথবা সাদা কাগজে মহাপরিচালকের নিকট আবেদন করিতে হইবে।

* (২) উপ-বিধি (১) এর অধীন আবেদন প্রাপ্তির ১০ (দশ) কার্যদিবসের মধ্যে মহাপরিচালক আবেদনকারী বরাবর একটি ডুপ্লিকেট লাইসেন্স সরবরাহ করিবেন।
