> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://docs.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# তফসিল-২: লাইসেন্স এর আবেদন ফরম

> Application form for a warehouse/factory fire license under section 4 of the Act (বিধি ৫).

**(বিধি ৫ দ্রষ্টব্য) 'অনিবেপ্র ফরম নম্বর-০০১'**

* ১। আবেদনকারী মালগুদাম বা কারখানার নাম, ঠিকানা, টেলিফোন নম্বর, ফ্যাক্স ও ই-মেইল এ্যাড্রেস ঃ

* ২। মালগুদাম বা কারখানার গৃহ/জায়গার অবস্থান ঃ

* ৩। মালগুদাম বা কারখানার মালিকের নাম ও ঠিকানা ঃ

* ৪। মালগুদাম বা কারখানার ভাড়াটিয়ার নাম ও ঠিকানা (ভাড়া সংক্রান্ত চুক্তিনামার সত্যায়িত ফটোকপি সংযোজন করিতে হইবে) ঃ

* ৫। যেই সময়ের জন্য লাইসেন্স এর আবেদন করা হইতেছে তাহার সময়কাল ঃ

* ৬। মালগুদাম বা কারখানার বিবরণ (আয়তনসহ) ঃ

* ৭। ব্যবহৃত দাহ্য বস্তুর ধরন ঃ

* ৮। ব্যবহৃত দাহ্য বস্তুর বাৎসরিক পরিমাণ ঃ

* ৯। আবেদনকারী কখন হইতে উক্ত অবস্থানে মালগুদাম বা কারখানা ব্যবহার করিতেছেন তাহার সঠিক তথ্যাবলী ঃ

* ১০। মালগুদাম বা কারখানা ভবনের নির্মাণ শ্রেণি, পরিমাপ এবং চৌহদ্দী (ছোট অবকাঠামোর বেলায় ১″=৮′ এবং বহুতল ও বড় অবকাঠামোর বেলায় ১″=৩২′ স্কেলে ২ কপি নকশা সংযুক্ত করিতে হইবে)। ঃ

* ১১। মালগুদাম বা কারখানায় অগ্নি নির্বাপণের জন্য কত পরিমাণ পানি (গৃহস্থালি কাজে ব্যবহৃত পানির অতিরিক্ত) আছে ঃ

* ১২। মালগুদাম বা কারখানায় গমনাগমনের জন্য সিঁড়ির সংখ্যা ও বিবরণ। ঃ

* ১৩। মালগুদাম বা কারখানায় অগ্নি প্রতিরোধ ও নিরাপত্তা ব্যবস্থাদির বিবরণ: (পৃথক তালিকা এবং নকশায় প্রদর্শিত হইতে হইবে)। ঃ

* ১৪। আবেদনকৃত প্রতিষ্ঠানের ধরন এবং পরিচালকমণ্ডলী বা অংশীদার এবং মালিকের নাম ও ঠিকানা (লিমিটেড এবং রেজিস্টার্ড কোম্পানির ক্ষেত্রে মেমোরেন্ডাম অব আর্টিকেল এবং ইনকর্পোরেশান সার্টিফিকেট এর সত্যায়িত ফটোকপি সংযুক্ত করিতে হইবে)। ঃ

* ১৫। ট্রেড লাইসেন্সের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করিতে হইবে (যদি থাকে)। ঃ

* ১৬। জাতীয় পরিচয়পত্র নম্বর/টিআইএন নম্বরের (প্রযোজ্য ক্ষেত্রে) সত্যায়িত ফটোকপি সংযুক্ত করিতে হইবে ঃ

* ১৭। আবেদনপত্রের ফিস পরিশোধ সম্পর্কিত ট্রেজারী চালান নম্বর, তারিখ এবং ব্যাংকের নাম ঃ

এই মর্মে অঙ্গীকার করিতেছি যে, এই ফরমে প্রদত্ত সকল তথ্যাবলি আমার/আমাদের জানামতে সঠিক। আমার/আমাদের প্রতিষ্ঠানকে লাইসেন্স প্রদান করা হইলে লাইসেন্স সংক্রান্ত যাবতীয় শর্তাবলী এবং আদেশ-নির্দেশ যথাযথভাবে পালন করিতে বাধ্য থাকিব।

সংযুক্ত: বর্ণনামতে।

তারিখ: ...................................

আবেদনকারীর স্বাক্ষর: ...................................

স্থান: ...................................

(প্রতিষ্ঠান/আবেদনকারীর নামযুক্ত সীলমোহরসহ)

তদন্ত প্রতিবেদন:

ওয়্যারহাউজ ইন্সপেক্টর

উপ-সহকারী পরিচালকের মন্তব্য: ...................................

উপ-সহকারী পরিচালক

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

সহকারী পরিচালকের মন্তব্য: ...................................

সহকারী পরিচালক

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

উপ-পরিচালকের মন্তব্য: ...................................

উপ-পরিচালক

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

\*\* উপরে চাহিত বিবরণীর জন্য প্রয়োজনে পৃথক শিট ব্যবহার করা যাইবে।