> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://docs.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# তফসিল-২০: ব্যবহারযোগ্য সনদ (Occupancy Certificate)

> Occupancy certificate confirming a completed building meets its approved fire-fighting floor plan and clearance conditions (বিধি ২২(২)).

**\[বিধি ২২ এর উপ-বিধি (২) দ্রষ্টব্য]**

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

**অগ্নি নির্বাপণ ও বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর**

**কাজী আলাউদ্দিন রোড, ঢাকা।**

স্মারক নং এফএস ও সিডি/অগি/.................................

তারিখ................................

প্রতি :

বিষয় : **বহুতল বা বাণিজ্যিক ভবনের ব্যবহারযোগ্য সনদ (Occupancy Certificate) প্রদান প্রসংগে।**

সূত্র : ...............................................................

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে আপনার/আপনাদের....................তারিখের আবেদন বিবেচনাকরতঃ নিম্নতফসিলভুক্ত জমি বা প্লটে নবনির্মিত................তলাবিশিষ্ট................. শ্রেণীর ভবনটি অনুমোদিত ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যান ও ছাড়পত্রের শর্ত অনুযায়ী নির্মিত হওয়ায় এবং এতদ্‌সংক্রান্ত সকল ব্যবস্থাদির কার্যকারিতার মান পরীক্ষান্তে সন্তোষজনক হওয়ায় নিম্নলিখিত শর্ত সাপেক্ষে ভবনটির ব্যবহারযোগ্য সনদ প্রদান করা হইল।

**নবনির্মিত ভবন/স্থাপনার জমি/প্লটের তফসিল :**

* (ক) সিটি করপোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদ.... (খ) সিএস/আরএস দাগ নং..................
* (গ) মৌজা....................................
* (ঘ) থানা/উপজেলার নাম.....................
* (ঙ) ব্লক নং...................................
* (চ) সিট নং.....................................
* (ছ) ওয়ার্ড নং ................................
* (জ) সেক্টর নং..................................
* (ঝ) রাস্তার নাম/নম্বর.........................
* (ঞ) জমির পরিমাণ...........................

**শর্তসমূহ :**

* ১। ভবনটি ব্যবহার সংক্রান্ত বিষয়ে "এই ভবনটি অগ্নি নির্বাপণ ও বেসামরিক অধিদপ্তরের স্মারক নং..........তারিখঃ ..................... মূলে ব্যবহারযোগ্যতার সনদ (Occupancy Certificate) প্রদান করা হইয়াছে" মর্মে এতদ্‌সংক্রান্ত ০১ টি নোটিশ বোর্ড বা প্লেটে লিপিবদ্ধ করিয়া ভবন কর্তৃপক্ষ স্বাক্ষরকরতঃ ১টি কপি সকলের দৃষ্টিগোচর হয় ভবনের এমন জায়গায় বা দেয়ালে সংরক্ষণ করিতে হইবে।

* ২। ভবনের/স্থাপনায় স্থাপিত সকল অগ্নি নির্বাপণ ও এই সংক্রান্ত সাজ-সরঞ্জামাদি সার্বক্ষণিকভাবে ব্যবহার উপযোগী রাখিতে হইবে।

* ৩। ভবনে ব্যবহারযোগ্য সনদপ্রাপ্তির অনধিক ০১ মাসের মধ্যে ভবনে বসবাসকারীদের সমন্বয়ে অগ্নি নির্বাপণ ও উদ্ধার সম্পর্কিত ব্যবস্থাপনা কমিটি গঠন করিতে হইবে। কমিটি ভবনে বসবাস ও কার্যরতদের ন্যূনতম ২০% সক্ষম সদস্যদের অধিদপ্তর হইতে অগ্নি নির্বাপণ, উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও জরুরি নির্গমন বিষয়ে মৌলিক ও সাধারণ প্রশিক্ষণ গ্রহণের বিষয়টি নিশ্চিত করিতে হইবে।

* ৪। ভবনে বসবাস ও ব্যবহার শুরু করিবার প্রথম ০২ (দুই) বছর পর্যন্ত অনধিক ০৩ মাস পরপর স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তরের সহযোগিতায় জরুরি নির্গমন, উদ্ধার ও অগ্নি নির্বাপণ বিষয়ে মহড়া আয়োজন করিতে হইবে। ০২ বছর পর প্রতি ০৬ মাস অন্তর নিয়মিতভাবে একই ধরনের মহড়ার আয়োজন করিতে হইবে। মহড়ায় ভবনে বসবাস/কার্যরত সকলের অংশগ্রহণ নিশ্চিত করিতে হইবে।

* ৫। ভবনে স্থাপিত সকল অগ্নি নির্বাপণী সাজ-সরঞ্জামের তালিকা ও অবস্থান ফায়ার কমান্ড স্টেশনে সংরক্ষণ করিতে হইবে।

* ৬। প্রতি ০৩ (তিন) মাস অন্তর অন্তর স্থাপিত স্থায়ী অগ্নি নির্বাপণ ব্যবস্থাদি ও সংরক্ষিত ফায়ার এক্সটিংগুইসার, স্মোক ও হিট ডিটেক্টরসহ অন্যান্য ডিটেক্টর, এলার্ম বেল, মেনুয়েল কল পয়েন্ট, স্ট্রোব, রাইজার, স্প্রিংকলার, হোজরিল, হাইড্রেন্ট, প্যানেল বোর্ড, পিএ সিস্টেম, পজেটিভ প্রেসার সৃষ্টিকারী ব্লোয়ার মেশিন, ফায়ার এ্যান্ড স্মোক ভেন্ট, ফায়ার লিফট, অটো এনক্লোজার, ইমার্জেন্সি লাইট, এক্সিট সাইন ও এতদ্‌সংক্রান্ত অন্যান্য সাজ-সরঞ্জামের কার্যকারিতা পরীক্ষা, মেরামত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করিতে হইবে এবং নিয়মিত পরীক্ষার বিষয়টি রেজিস্টারে লিপিবদ্ধ করিতে হইবে।

* ৭। ভবনের সকল বৈদ্যুতিক স্থাপনা, ফিটিংস, ওয়ারিং প্রতি ০১ বছর অন্তর নিয়মিত ন্যূনতম ০১ জন ডিপ্লোমা প্রকৌশলী দ্বারা পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করিতে হইবে এবং এতদ্‌সংক্রান্ত রেজিস্টারে তা লিপিবদ্ধ করিয়া রেজিস্টার সংরক্ষণ করিতে হইবে।

* ৮। ভবন বা স্থাপনার অগ্নি নির্বাপণ সাজ-সরঞ্জামের সঠিক ব্যবহার নিশ্চিতকরণসহ সাজ-সরঞ্জামের কার্যকারিতা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিতকরণের জন্য অধিদপ্তর হইতে বুনিয়াদি প্রশিক্ষণপ্রাপ্ত ন্যূনতম লিডার/সাব-অফিসার/স্টেশন অফিসার ও সমপদমর্যাদার ০১ জন অবসরপ্রাপ্ত ফায়ার অফিসারকে নিয়োগ প্রদান করিতে হইবে।

পরিচালক (প্রশাসন ও অর্থ)

স্মারক নং/এফএসওসিডি/অগ্নি/.................................... তারিখ : .........................

**অনুলিপি :**

* ১। .....................................................
* ২। .....................................................
* ৩। ......................................................
* ৪। ......................................................