> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://docs.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# পরিশিষ্ট-৩: অকুপেন্সি টাইপ (ইমারতের ব্যবহারভিত্তিক শ্রেণিবিন্যাস)

> Appendix 3 (see বিধি ২(৬)): the occupancy type classification schedule for all building use categories.

## পরিশিষ্ট-৩

### \[বিধি ২(৬) দ্রষ্টব্য]

#### অকুপেন্সি টাইপ (Occupancy Type) বা ইমারতের ব্যবহার ভিত্তিক শ্রেণিবিন্যাস

| ক্রমিক নং | ইমারত ব্যবহারের শ্রেণি        | উপ-শ্রেণি | ব্যবহারের ধরন                                                                                             |
| --------- | ----------------------------- | --------- | --------------------------------------------------------------------------------------------------------- |
| ১         | **A: আবাসিক**                 | A1        | একক পরিবার বাড়ি                                                                                          |
|           |                               | A2        | দুই পরিবারের বাড়ি                                                                                        |
|           |                               | A3        | ফ্ল্যাট ও এপার্টমেন্ট বাড়ি                                                                               |
|           |                               | A4        | মেস, বোর্ডিং, ডরমিটরি ও হোস্টেল                                                                           |
|           |                               | A5        | হোটেল, মোটেল, গেস্ট হাউজ, সার্ভিস এপার্টমেন্ট ও স্টুডিও এপার্টমেন্ট                                       |
|           |                               | A6        | সাশ্রয়ী আবাসন                                                                                            |
| ২         | **B: শিক্ষা প্রতিষ্ঠান**      | B1        | স্কুল ও কলেজ জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান (১২ ক্লাশ পর্যন্ত)                                                  |
|           |                               | B2        | বিশ্ববিদ্যালয়, ট্রেনিং একাডেমী ইত্যাদি (১২ ক্লাশের উপরে)                                                 |
|           |                               | B3        | প্রি-স্কুল                                                                                                |
| ৩         | **C: প্রাতিষ্ঠানিক**          | C1        | শিশু পরিচর্যা                                                                                             |
|           |                               | C2        | বয়স্ক পরিচর্যা (শারীরিক সক্ষম)                                                                           |
|           |                               | C3        | বয়স্ক পরিচর্যা (শারীরিক সক্ষম নহে)                                                                       |
|           |                               | C4        | শিশুদের জন্য মানসিক ও অন্যান্য শোধন কেন্দ্র (Penal and mental institutions for children)                  |
|           |                               | C5        | বয়স্কদের জন্য কারাগার, মানসিক ও অন্যান্য শোধন কেন্দ্র (Penal and mental institutions for adults)         |
| ৪         | **D: স্বাস্থ্যসেবা**          | D1        | সাধারণ স্বাস্থ্য-সেবা (হাসপাতাল, ক্লিনিক, মেডিকেল হাসপাতাল)                                               |
|           |                               | D2        | স্বাস্থ্য সেবা জরুরি অবস্থায় কার্যকর (হাসপাতাল, ক্লিনিক (দুর্যোগকালীন এবং পরবর্তী জরুরি ব্যবস্থাপনা সহ)) |
|           |                               | D3        | ডক্টর চেম্বার, ডায়াগনস্টিক ল্যাব, প্যাথলজি ল্যাব (বেড ব্যতীত)                                            |
| ৫         | **E: ব্যবসা (Business)**      | E1        | অফিস (Offices)                                                                                            |
|           |                               | E2        | গবেষণা ও পরীক্ষাগার (রিসার্চ প্রতিষ্ঠান জাতীয় স্থাপনা)                                                   |
|           |                               | E3        | নিত্য প্রয়োজনীয় অন্যান্য সেবা (ব্যাংক, পোস্ট অফিস ও সম জাতীয়)                                          |
| ৬         | **F: বাণিজ্যিক (Mercantile)** | F1        | ছোট দোকান ও বাজার (৩০০ স্কয়ার মিটার এর কম ক্ষেত্রফল বিশিষ্ট)                                             |
|           |                               | F2        | বড় দোকান ও বাজার (৩০০ স্কয়ার মিটার এর বেশি ক্ষেত্রফল বিশিষ্ট)                                           |
|           |                               | F3        | ফিলিং স্টেশন (Refueling station)                                                                          |
| ৭         | **G: শিল্প-কারখানা**          | G1        | কম দূষণকারী, কম বিপজ্জনক কারখানা ও কুটিরশিল্প (Low hazard industries)                                     |
|           |                               | G2        | সাধারণ বিপজ্জনক কারখানা ও সাধারণ দূষণকারী (Moderate hazard industries)                                    |
| ৮         | **H: গুদাম**                  | H1        | কম দাহ্য পদার্থের গুদাম (Low fire risk storage)                                                           |
|           |                               | H2        | সাধারণ দাহ্য পদার্থের গুদাম (Moderate fire risk storage)                                                  |
| ৯         | **I: সমাবেশ (Assembly)**      | I1        | বড় মিলনায়তন (আসন স্থানান্তরযোগ্য নহে)                                                                   |
|           |                               | I2        | ছোট মিলনায়তন (আসন স্থানান্তরযোগ্য নহে এবং জনসংখ্যা ৩০০ এর কম)                                            |
|           |                               | I3        | বড় মিলনায়তন (আসন স্থানান্তরযোগ্য)                                                                       |
|           |                               | I4        | ছোট মিলনায়তন (আসন স্থানান্তরযোগ্য এবং জনসংখ্যা ৩০০ এর কম)                                                |
|           |                               | I5        | ক্রীড়া বিষয়ক                                                                                            |
| ১০        | **J: বিপজ্জনক ভবনের ব্যবহার** | J1        | বিস্ফোরণ ঘটাইতে পারে এইরূপ ভবন (Explosion hazard building)                                                |
|           |                               | J2        | রাসায়নিক ধরনের বিপজ্জনক ভবন (Chemical hazard building)                                                   |
|           |                               | J3        | জীবাণু ধরনের বিপজ্জনক ভবন (Biological hazard building)                                                    |
|           |                               | J4        | বিকিরণ ধরনের বিপজ্জনক ভবন (Radiation hazard building)                                                     |
| ১১        | **K: পার্কিং**                | K1        | বাণিজ্যিক পার্কিং                                                                                         |
|           |                               | K2        | ব্যক্তি মালিকানাধীন পার্কিং                                                                               |
|           |                               | K3        | মেরামত কারখানা                                                                                            |
| ১২        | **L: ইউটিলিটি**               | L         | ইউটিলিটি সার্ভিসসমূহ (পাম্প হাউজ, সাব-স্টেশন ইত্যাদি)                                                     |
| ১৩        | **M: Miscellaneous**          | M1        | বিশেষ ধরনের কাঠামো (স্মৃতি সৌধ, শহীদমিনার ইত্যাদি)                                                        |
|           |                               | M2        | সীমানা দেয়াল, জলাধার, টাওয়ার, বিলবোর্ড ইত্যাদি                                                          |

**নোট:**

১. কফিশপ, টি-স্টল, বেকারীর দোকান বাণিজ্যিক (F1) শ্রেণিভুক্ত হইবে।

২. বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসারে রেস্টুরেন্টের ডাইনিং এবং পারফরমিং (I) শ্রেণির অন্তর্ভুক্ত হইবে এবং রান্নাঘর ও স্টোরেজ (L) শ্রেণির অন্তর্ভুক্ত হইবে।

৩। পরিশিষ্ট-৩ এ যে সকল ইমারত অন্তর্ভুক্ত নেই বা স্পষ্টীকরণ প্রয়োজন সেই সকল ইমারতের শ্রেণিবিন্যাস কোড অনুসারে নির্ধারিত হইবে।
