পরিশিষ্ট-১
(বিধি ৬১ (চ) দ্রষ্টব্য)
অগ্নিনিরাপত্তা
১. নির্গমন পথের বিভিন্ন অংশ: Means of Egress, যাহা একটি ইমারতে আগুন লাগিলে নিরাপদ নির্গমনের পথ, তাহার তিনটি অংশ হইতেছে; (ক) Exit access, (খ) Exit, এবং (গ) Exit discharge; এইখানে Exit access অর্থ Exit এর মুখ পর্যন্ত পৌছানোর রাস্তা; Exit হইলো ইমারতের ঐ অংশটুকু যাহা আগুন লাগা অংশ হইতে Exit discharge পর্যন্ত নিরাপদে নির্গমন ঘটায়; Exit discharge হইলো Exit শেষ হওয়া হইতে আশ্রয়স্থলের শেষ দেয়াল পর্যন্ত। ১.১ Means of Egress এর বিভিন্ন অংশে নিম্নরূপ যে কোনো Exit থাকিবে, যথা:—- (ক) দরজা, সিঁড়ি সংযোগকারী করিডোর অথবা প্যাসেজ, ধোঁয়া ও অগ্নিমুক্ত বেষ্টিত এলাকা, ঝুলন্ত ব্যালকনি, অগ্নি নিরাপদ সিঁড়ি, র্যাম্প, ফায়ার-লিফট অথবা উক্ত অংশসমূহের কয়েকটি একসঙ্গে যেইস্থান হইতে সড়ক, খোলা ছাদ অথবা কোনো নির্দিষ্ট নিরাপদ আশ্রয়স্থলে সহজে প্রবেশ করা যায় এবং যাহা আক্রান্ত এলাকা, ধোঁয়া বা আগুন হইতে নিরাপদ থাকিবে;
- (খ) যাহা আক্রান্ত এলাকা, ধোঁয়া, আগুন ও তৎসংলগ্ন এলাকাসমূহ হইতে নিরাপদ কোনো ইমারত সংলগ্ন বা একই সমতলে অবস্থিত কোনো নিরাপদ আশ্রয় স্থলে আনুভূমিক Exit।
২. সাধারণ প্রয়োজন
২.১ জনসাধারণের ব্যবহারের জন্য নির্মিত সকল ধরনের ইমারত ও গুদাম ঘরে যথেষ্ট সংখ্যক নির্গমন পথের ব্যবস্থা থাকিতে হইবে, যাহাতে আগুন ও অন্যান্য বিপদের সময় ব্যবহারকারীরা দ্রুত ও নিরাপদে অন্যের সহযোগিতা ছাড়া বাহির হইয়া যাইতে পারে। ২.২ Exit কে কখনই এমন কোনো কাজে ব্যবহার করা যাইবে না, যাহাতে Means of Egress হিসাবে ইহার ব্যবহার ব্যাহত হয়। ২.৩ Exit এবং Exit access এর করিডোরকে Supply বা, Return air duct এর কাজে ব্যবহার করা যাইবে না। ২.৪ নির্গমন পথের তল কোথাও ৫৩০ মি.মি. এর বেশি পরিবর্তিত হইলে র্যাম্প ব্যবহার করিতে হইবে; যে সকল বহিঃ দরজা প্রতিবন্ধী বা বয়স্ক লোকজন ব্যবহার করিবে না, সেইখানে সর্বোচ্চ ২০০ মিমি পর্যন্ত ধাপ দিয়া নামা যাইবে। ২.৫ সকল Exit পরিষ্কার দুষ্প্রাপ্য হইতে হইবে এবং Exit access চিহ্নিত থাকিতে হইবে; যেখানে একাধিক Exit বা Exit access থাকিবে এবং জনগণের ব্যবহার্য যেসব এলাকা অন্ধকারে থাকিতে পারে সেইসব স্থানে Exit এর অবস্থান ও দিক নির্দেশক আলোকিত চিহ্ন ব্যবহার করিতে হইবে। ২.৬ প্রতিটি ইমারতের মালিক বা ইজারাদার ইহার সমস্ত ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করিবে এবং বর্তমান কোনো ইমারতে Exit সুবিধা অপ্রতুল হইলে, কর্তৃপক্ষ তাহার যথাযথ সংস্থানের নির্দেশ দিতে পারিবে।৩. Exit এর অবস্থান
৩.১ কোনো Exit, কোনো সংলগ্ন কক্ষ বা এলাকায় খুলিবে না যদি উহা পূর্বোক্ত এলাকার অবিচ্ছেদ্য বা বর্ধিত অংশ না হয়, বিপজ্জনক কাজে ব্যবহৃত হয় এবং নির্দিষ্ট Exit এলাকার সহিত সরাসরি সংযুক্ত না থাকে। ৩.২ Exit পথের কোনো অংশ ইমারতের এমন কোনো অংশ দিয়া যাইবে না যাহা ইমারত ব্যবহারকালীন সময়ে তালাবদ্ধ থাকিতে পারে। ৩.৩ সব ধরনের জনসমাগমের জন্য মিলনায়তন জাতীয় ইমারতের অন্যূন একটি পার্শ্ব একটি রাস্তার দিকে হইবে যেই দিকে প্রধান Exit discharge অবস্থিত হইতে পারে এবং প্রধান আগমন পথ কমপক্ষে অর্ধেক সংখ্যক ব্যবহারকারীর নির্গমন পথ হিসাবে ব্যবহার করা যাইবে; এই ধরনের ইমারত কয়েক তলা হইলে প্রতিটি তলায় Exit থাকিবে, যাহা কমপক্ষে উক্ত তলার দুই-তৃতীয়াংশ ব্যবহারকারীর প্রয়োজন মিটাইবে। ৩.৪ Exit সমূহ এইরূপ থাকিতে হইবে যাহা ইমারতের সকল অংশের জন্য একটি অবিরাম বাধামুক্ত Means of Access নিশ্চিত করিবে।৪. ব্যবহারকারীর সংখ্যা
৪.১ ইমারতের Exit সুবিধা ছক-১ অনুযায়ী সর্বোচ্চ ব্যবহারকারীর সংখ্যা দ্বারা নিয়ন্ত্রিত হইবে। ৪.২ যেসব মিলনায়তন ও প্রতিষ্ঠান জাতীয় ইমারতে স্থায়ী আসন রহিয়াছে সেইখানে সর্বমোট আসন সংখ্যা দ্বারা ব্যবহারকারীর সংখ্যা নির্ণিত হইবে; এই ধরনের আসন হাতলবিহীন হইলে প্রতি ৫০০ মি.মি. প্রস্থের জন্য একজন ব্যবহারকারী হিসাব করিতে হইবে। ৪.৩ উপরের হিসাব, ব্যবহার্য মেঝে এলাকার প্রতি ০.৩ বর্গমিটারে একজন ব্যবহারকারী হারের হিসাবের চাইতে বেশি হইবে না। ৪.৩ মেজেনাইন তল ব্যবহারকারীর সংখ্যা, সংলগ্ন নীচের মেঝে ব্যবহারকারীর সংখ্যার সহিত যোগ হইবে। ৪.৪ ছাদ যদি কোনো রকম জনসমাগমের কাজে ব্যবহৃত হয়, তবে তাহা ব্যবহারকারীর সংখ্যা অনুযায়ী Exit সুবিধা সংবলিত হইতে হইবে।৫. Exit এর আকার
Means of Exit এর আকার ব্যবহারকারীর সংখ্যা সাপেক্ষে পর্যাপ্ত হইতে হইবে এবং উক্ত বিষয়ে ছক-১ প্রযোজ্য হইবে; Exit এর প্রতিটি অংশের আবশ্যকীয় প্রস্থ ও আকার ছক-২ ও অনুচ্ছেদ ৬ অনুযায়ী নির্ণিত হইবে। ছক-১: বিভিন্ন ব্যবহারকারীর সংখ্যা
ছক-২: ব্যবহারকারীর মাথা পিছু Exit এর প্রস্থ
ইমারতের প্রতি তলায় ব্যবহারকারীর সংখ্যার উপর নির্ভর করিয়া উপরোক্ত এর প্রস্থ নির্ধারণ করিতে হইবে।
৬. করিডোর ও প্যাসেজ
৬.১ ব্যবহারকারী যে কোনো দিকে করিডোর বা প্যাসেজ দিয়া রওয়ানা হউক না কেন তাহা কোনো একটি Exit এ পৌঁছাইতে হইবে; যেইদিকে Exit নাই ঐ দিকে বদ্ধ গলির দূরত্ব ১০ মিটার এর বেশি হইবে না। ৬.২ করিডোর ও প্যাসেজের প্রস্থ প্রতি তলায় ব্যবহারকারীর সংখ্যা দ্বারা নিয়ন্ত্রিত হইবে এবং ইহার অন্যূন মাপ নিম্নরূপ, যথা:—- (ক) ৫০ এর বেশি ব্যবহারকারীর ক্ষেত্রে ১.১ মিটার;
- (খ) ৫০ বা উহার কম ব্যবহারকারীর ক্ষেত্রে ০.৯ মিটার;
- (গ) বেড সরানো প্রয়োজন এইরূপ স্বাস্থ্যসেবামূলক ভবনে (Occupancy D) ২.৪ মিটার;
- (ঘ) ১৫০ এর অধিক ব্যবহারকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় ভবনে (Occupancy B) ১.৮ মিটার
- (৬.৩) Exit করিডোর ও প্যাসেজের প্রস্থ, যেসব দরজা করিডোর ও প্যাসেজের শেষ প্রান্তে বাহির হইয়া যাইবার জন্য একসঙ্গে ব্যবহৃত হইবে তাহাদের প্রস্থের যোগফলের চাইতে কম হইবে না।
- (৬.৪) করিডোর ও প্যাসেজের বাধামুক্ত উচ্চতা ২.৪ মিটারের কম হইবে না।
- (৬.৫) Exit access এর করিডোরের ন্যূনতম fire rating ১ ঘণ্টা হইবে।
- (৬.৬) Exit করিডোরে যাইবার দরজার ন্যূনতম fire rating ২০ মিনিট হইবে।
৭. এসেম্বলি আইলস্ (Assembly Aisles)
- (৭.১) সমাবেশ ভবনের যেখানে আসন, টেবিল, যন্ত্রপাতি, প্রদর্শনী, ইত্যাদি রহিয়াছে সেইখানে Exit এর দিকে গমনকারী বাধামুক্ত আইল (Aisle) থাকিতে হইবে।
- (৭.২) Exit access আনুভূমিক অথবা সর্বাধিক ১:১০ ঢালের র্যাম্প হইতে পারিবে এবং ইহার ন্যূনতম প্রস্থ ব্যবহারকারী পিছু ৫ মি.মি. হইবে।
- (৭.৩) Exit access ধাপওয়ালা হইলে ট্রেডের ন্যূনতম গভীরতা ২৭৫ মি.মি. এবং রাইজার এর উচ্চতা ১০০-২০০ মি.মি. এর ভিতর হইতে হইবে।
- (৭.৪) সমতল বা ঢালু আইল (Aisle) এর ক্ষেত্রে আইল (Aisle) এর দুই দিকে আসন হইলে ন্যূনতম প্রস্থ ১ মিটার এবং একদিকে আসন হইলে ন্যূনতম প্রস্থ ০.৯ মিটার হইতে হইবে।
৮. দরজা
- (৮.১) একটি কক্ষ বা স্পেস ব্যবহারকারী প্রত্যেকে অন্ততপক্ষে একটি Exit বা নির্গমন দরজা পাইবে এবং প্রতি নির্গমন দরজার জন্য ব্যবহারকারীর সংখ্যা এবং দরজা পর্যন্ত যাতায়াত দূরত্ব ছক-৩ এ প্রদর্শিত সর্বোচ্চ ব্যবহারকারীর সংখ্যা এবং সর্বোচ্চ যাতায়াত দূরত্ব এর বেশি হইতে পারিবে না।
- (৮.২) Exit দরজা ব্যবহারকারীর সংখ্যা এবং যাতায়াত দূরত্ব ছক-৩ এর নির্দিষ্ট মানের চাইতে বেশি হইলে, কমপক্ষে দুইটি নির্গমন দরজার ব্যবস্থা করিতে হইবে।
- (৮.৩) Exit দরজার প্রস্থ ১ মিটার এবং উচ্চতা ২ মিটারের কম হইতে পারিবে না।
- (৮.৪) Exit দরজা হিসাবে স্লাইডিং বা হ্যাংগিং দরজা ব্যবহার করা যাইবে না।
- (৮.৫) সকল Exit দরজা সাইড-সুইংগিং ধরনের হইতে হইবে; ঝুঁকিপূর্ণ স্থাপনার ক্ষেত্রে অথবা ব্যবহারকারীর সংখ্যা ৫০ এর বেশি হইলে দরজার সুইং কক্ষ হইতে বাহিরের দিকে বা যাতায়াতের দিকে হইবে; দরজার সুইং করিডোরের প্রস্থকে বাধাগ্রস্ত করিলেও বাকী বাধামুক্ত অংশকে কোনোক্রমেই ০.৯ মিটার এর কম করিতে পারিবে না; তবে শুধুমাত্র প্রেসারাইজড কক্ষের ক্ষেত্রে স্লাইডিং দরজা ব্যবহার করা যাইতে পারে।
- (৮.৬) Exit দরজাসমূহ কোনো সিঁড়ির ফ্ল্যাট এ সরাসরি খুলিতে পারিবে না; Exit দরজা সিঁড়ির দিকে খুলিলে বাহিরের দিকে দরজার প্রস্থের সমান মাপের পর কমপক্ষে ০.৯ মিটার প্রশস্ত জায়গা রাখিতে হইবে এবং ঘরের মেঝে ও সিঁড়ির ল্যান্ডিং তল একই সমতলে হইতে হইবে।
- (৮.৭) সমাবেশ, শিক্ষা প্রতিষ্ঠান বা প্রাতিষ্ঠানিক ভবনে অথবা সকল ভবনের ক্ষেত্রে যখন ব্যবহারকারীর সংখ্যা ২০০ বা তাহার বেশি হইবে সেইখানে ঘূর্ণায়মান দরজা ব্যবহার করা যাইবে না; অন্যান্য ক্ষেত্রে অর্ধেকের চাইতে কম সংখ্যক নির্গমন পথে ঘূর্ণায়মান দরজা ব্যবহার করা যাইবে যাহার মাপ প্রতি ৫০ জনের জন্য ন্যূনতম ২.৭ মি. হইবে; তবে প্রযুক্তি চালিত ঘূর্ণায়মান দরজা যাহা বিশেষ জরুরি সময়ে খালি হাতে ব্যবহার করা যায় না তাহা গ্রহণযোগ্য হইবে না।
- (৮.৮) প্রতিটি নির্গমন পথের দরজা প্রয়োজনীয় সময়ে ব্যবহৃত দিক হইতে চাবি ছাড়াই খুলিতে পারিতে হইবে।
৯. সিঁড়ি
- (৯.১) Exit সিঁড়ির প্রয়োজনীয় প্রস্থ অনুচ্ছেদ ০৫ এর ছক-১ ও ছক-২ হইতে নির্ধারণ করা হইবে, তবে তাহা ছক-৪ এ বর্ণিত প্রস্থ হইতে কম হইতে পারিবে না।
নোট
১. কোনো ইমারতে একটি মাত্র সিঁড়ি থাকিলে এবং উহা অগ্নিনিরাপদ সিঁড়ি হিসাবে ব্যবহৃত হইলে বিধি ৫৭(ঘ) (১) এ বর্ণিত সিঁড়ির ন্যূনতম প্রশস্ততার পরিমাপ এবং ছক-৪ হইতে প্রাপ্য সিঁড়ির প্রশস্ততার পরিমাপ, উক্ত দুইটি মাপের মধ্যে উচ্চতরটি প্রযোজ্য হইবে।
২. ৬ তলার অধিক উচ্চতা বিশিষ্ট আবাসিক (A-2, A3, A-4, A-5) ইমারতে একটি মাত্র সিঁড়ি থাকিলে উক্ত সিঁড়িটি অগ্নি নিরাপদ সিঁড়ি হইতে হইবে।
- (৯.২) Exit সিঁড়ির ল্যান্ডিং ও প্ল্যাটফর্মসমূহের ন্যূনতম মাপ সিঁড়ির জন্য নির্ধারিত প্রস্থের চাইতে কম হইতে পারিবে না, তবে স্ট্রেইট রান সিঁড়ির দুই ফ্লাইটের মধ্যবর্তী ল্যান্ডিং এর ক্ষেত্রে যাতায়াতের দিকের মাপ ১.২ মিটার এর বেশি হওয়া বাধ্যতামূলক নহে।
- (৯.৩) স্পাইরাল ও বর্তুলাকার সিঁড়ি কেবল বসতবাড়ির অভ্যন্তরে এবং ২৫ বর্গমিটার ক্ষেত্রফল পর্যন্ত মেজানাইন ফ্লোরের জন্য জরুরি নির্গমন হিসাবে ব্যবহার করা যাইবে এবং এই ধরনের সিঁড়ির প্রস্থ ন্যূনতম ৬৬০ মিলিমিটার হইবে। প্রতিটি ট্রেডের গভীরতা (Depth) এর মাপ ১৯০ মি.মি. হইবে (যাহা সিঁড়ির সরুতম ১ পার্শ্ব হইতে ৩০০ মিলিমিটার দূরত্বে পরিমাপকৃত), প্রতিটি ট্রেড একই রকম হইবে; রাইজার ২৪০ মিলিমিটার এর বেশি হইতে পারিবে না; পাশাপাশি রাইজার এর ক্ষেত্রে উচ্চতার পার্থক্য ৫ মিলিমিটার পর্যন্ত কমবেশি হইতে পারিবে এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন উচ্চতার রাইজারের ক্ষেত্রে এই কমবেশির পরিমান সর্বোচ্চ ১০ মিলিমিটার হইতে পারিবে, তবে সর্বোচ্চ ০৫ (পাঁচ) জন ব্যবহারকারীর জন্য এই সিঁড়ি ব্যবহার করা যাইবে।
- (৯.৪) Fire Exit সিঁড়ির বাধামুক্ত প্রস্থ ১ মিটার হইলে তাহার একদিকে অবিরাম হাত-রেইল থাকিবে; উহার বেশি প্রস্থ হইলে হাত-রেইল দুই দিকেই থাকিবে, এইরকম সিঁড়ির বাধামুক্ত প্রস্থ ২.২ মিটার এর বেশি হইলে মাঝামাঝি দিয়াও হাত-রেইল দিতে হইবে।
- (৯.৫) ইমারতের প্রতিটি সিঁড়ি অগ্নি প্রতিরোধী নির্মাণ সামগ্রী দ্বারা তৈরি হইতে হইবে, তবে নিরেট কাঠের হ্যান্ড-রেইল গ্রহণযোগ্য হইবে।
- (৯.৬) যদি লিফ্ট শ্যাফট নিশ্ছিদ্র ও ইমারতের ধরন অনুযায়ী অগ্নি প্রতিরোধী নির্মাণ সামগ্রী দ্বারা যথাযথভাবে নির্মাণ করা হয় তাহা হইলে লিফট-শ্যাফট এর চারদিক ঘিরিয়া Exit সিঁড়ি দেওয়া যাইবে; তবে উক্ত ক্ষেত্রে লিফট ও সিঁড়ির লবিতে সরাসরি দরজা খুলিয়া প্রবেশ করা যাইবে না, ভবনের মূল ব্যবহারের অংশ ও লিফট/সিঁড়ি লবির মধ্যবর্তী স্থানে দরজা দ্বারা আবদ্ধ অন্তর্বর্তী স্পেস থাকিতে হইবে, যাহাতে লিফট লবি সরাসরি অগ্নি বা ধোঁয়া দ্বারা আক্রান্ত হইতে না পারে।
- (৯.৭) অগ্নি নিরাপদ সিঁড়ি (Fire Exit) হিসাবে ব্যবহারের জন্য বহির্স্থ সিঁড়িসমূহ জরুরি Exit হিসাবে বিবেচ্য হইবে না যদি না তাহা সরাসরি উন্মুক্ত তলে খোলা জমিতে নির্গমন নিশ্চিত করে, ইমারতের অভ্যন্তর হইতে অগ্নি প্রতিরোধী প্রাচীর বা দেয়াল দ্বারা বিভক্ত থাকে এবং অদাহ্য সামগ্রী দ্বারা নির্মিত হয়।
- (৯.৮) অগ্নি নিরাপদ সিঁড়ি হিসাবে ব্যবহৃত আবদ্ধ সিঁড়িসমূহে পজিটিভ প্রেসার (Positive Pressure) থাকিতে হইবে যাহাতে অগ্নি আক্রান্ত এলাকা হইতে উৎপন্ন ধোঁয়া সিঁড়িঘরে সংক্রামিত হইতে না পারে। পজিটিভ প্রেসার এর সংস্থান করিতে না পারিলে অগ্নি আক্রান্ত এলাকা হইতে উৎপন্ন ধোঁয়া যাহাতে সিঁড়িঘরকে আক্রান্ত করিয়া ধোঁয়াচ্ছন্ন করিয়া তুলিতে না পারে সেই জন্য সিঁড়িঘরসমূহে প্রাকৃতিকভাবে সুষ্ঠু বায়ু চলাচল (Cross Ventilation) ব্যবস্থা করিতে হইবে।
১০. র্যাম্প
- (১০.১) Exit র্যাম্প এর ন্যূনতম প্রস্থ অনুচ্ছেদ ০৬ এ বর্ণিত করিডোরের প্রস্থ হইতে কম হইবে না।
- (১০.২) Exit র্যাম্প এর ঢাল ১:৮ এর কম হইবে না এবং তাহার উপরিতল নির্ধারিত অ-পিচ্ছিল নির্মাণ সামগ্রী দ্বারা প্রস্তুত হইতে হইবে অথবা এইরূপ নির্মাণ করিতে হইবে যাহাতে র্যাম্পটি বিপদজনকভাবে পিচ্ছিল না থাকে।
- (১০.৩) র্যাম্পের ঢাল ১:১৫ এর চাইতে বেশি হইলে ইহার উভয় পার্শ্বে গার্ড বা হ্যান্ড-রেইল দিতে হইবে।
১১. আনুভূমিক Exit
- (১১.১) আগুন লাগা অংশ হইতে আনুভূমিক নির্গমন নিজ হইতে বন্ধ হয় এই রকম দরজা দ্বারা আলাদা হইতে হইবে।
- (১১.২) এইরূপ Exit এর প্রস্থ ১ মিটার এর কম হইতে পারিবে না।
- (১১.৩) আনুভূমিক নির্গমন পথ ঢালু হইলে এই ঢাল সর্বাধিক ১:১২ হইবে এবং এইরূপ নির্গমনে কোনো ধাপ ব্যবহৃত হইতে পারিবে না।
- (১১.৪) আনুভূমিক Exit যখন শুধু একদিক হইতে ব্যবহৃত হইবে, তখন উক্ত বাহির হইবার দিকে খুলিবে; যখন দুইদিক হইতেই চলাচল করিতে হইবে তখন উভয়দিকে খোলা যাইবে এই ধরনের দুই পাল্লার দরজা অথবা দুইটি আলাদা দরজা থাকিতে হইবে।
- (১১.৫) আশ্রয়স্থলের মেঝের ন্যূনতম ক্ষেত্রফল সিঁড়ি, শ্যাফট, ইত্যাদি বাদে নেট মেঝের এলাকা অনুযায়ী ব্যবহারকারীর মাথাপিছু ০.২৮ বর্গমিটার ধরিয়া নির্ধারণ করা হইবে; যেসব স্বাস্থ্যকেন্দ্রে রোগীরা থাকে তাহার আশ্রয়স্থলের ক্ষেত্রফল প্রতি বেড পিছু ২.৮ বর্গমিটার অথবা হুইলচেয়ারের সংখ্যা হিসাবে ০.৩০ বর্গমিটার হইতে হইবে।
১২. Exit এর সংখ্যা
- (১২.১) এই অনুচ্ছেদে নির্দেশিত Exit এর সংখ্যা সকল ব্যবহারিক ধরনের ইমারতের জন্য প্রযোজ্য হইবে।
- (১২.২) ছক-৫ এ নির্দেশিত ইমারতসমূহের জন্য একটিমাত্র বহির্গমন পথই যথেষ্ট হইবে, যদি বহির্গমন পথটি ইমারতের যে তলায় অবস্থিত তাহার নীচে একটির অধিক তলা না থাকে।
- (১২.৩) ছক-৫ ব্যতীত অন্য সকল ইমারতের ক্ষেত্রে Exit এর সংখ্যা নিম্নে নির্দেশিত উপায়ে ইমারতের প্রতি তলায় ব্যবহারকারীর সংখ্যার ভিত্তিতে নির্ণিত হইবে:
- (ক) ব্যবহারকারীর সংখ্যা ৫০ পর্যন্ত- কমপক্ষে ১টি Exit
- (খ) ব্যবহারকারীর সংখ্যা ৫১ হইতে ৫০০ পর্যন্ত- কমপক্ষে ২টি Exit
- (গ) ব্যবহারকারীর সংখ্যা ৫০১ হইতে ১০০০ পর্যন্ত- কমপক্ষে ৩টি Exit
- (ঘ) ব্যবহারকারীর সংখ্যা ১০০০ এর অধিক- কমপক্ষে ৪টি Exit | ব্যবহারের শ্রেণি | সর্বোচ্চ সংখ্যক তলা | প্রতি তলায় সর্বোচ্চ ব্যবহারকারী এবং ভ্রমণ দূরত্বের শর্ত | | --- | --- | --- | | A1, A2 | ২ | ব্যবহারকারীর সংখ্যা ১২ এবং ভ্রমণ দূরত্ব ২৩ মিটার | | A3, A6 | ১০ | প্রতি তলায় সর্বোচ্চ ৪ ইউনিটের বসতবাড়ি এবং ভ্রমণ দূরত্ব ২৩ মিটার | | A4, A5, B, C, D, E, F, K (প্রযোজ্য ক্ষেত্রে) I | ২ | ব্যবহারকারীর সংখ্যা ৫০ এবং ভ্রমণ দূরত্ব ২৩ মিটার | | G | ২ | ব্যবহারকারীর সংখ্যা ৫০ এবং ভ্রমণ দূরত্ব ৪৫ মিটার | | H | ১ | ব্যবহারকারীর সংখ্যা ৩০ এবং ভ্রমণ দূরত্ব ৩০ মিটার | | J | ১ | ব্যবহারকারীর সংখ্যা ৫ এবং ভ্রমণ দূরত্ব ৮ মিটার |
১৩. ভ্রমণের দৈর্ঘ্য
১৩.১. একই ভবনে একাধিক Exit এর ক্ষেত্রে Exit সমূহ এইরূপ অবস্থিত হইতে হইবে, যাহাতে মেঝের ব্যবহৃত অংশ হইতে যে কোনো Exit এর সর্বোচ্চ দূরত্ব নিম্নরূপ হয়, যথা:-- (ক) ভবনের শ্রেণি A, B, C, D, I, J - ২৩ মি:
- (খ) ভবনের শ্রেণি F, H, E, K (প্রযোজ্য ক্ষেত্রে), - ২৩ মি:
- (গ) ভবনের শ্রেণি G - ৪৫ মি:
