Skip to main content

চতুর্থ অধ্যায়

কারিগরি ব্যক্তির তালিকা, শ্রেণিবিভাগ, ইত্যাদি

বিধি ৩৬। কারিগরি ব্যক্তি, ইত্যাদি

  • (১) এই বিধিমালার উদ্দেশ্যপূরণকল্পে, নিম্নবর্ণিত পেশাজীবী প্রতিষ্ঠানের তালিকাভুক্ত সদস্যগণ কারিগরি ব্যক্তি হইবার যোগ্য হইবেন, যথা:—
  • (২) প্রকল্পের আরম্ভেই আবেদনকারীকে কারিগরি ব্যক্তিগণের সহিত চুক্তিবদ্ধ হইতে হইবে এবং কারিগরি ব্যক্তিগণ তাহাদের স্বাক্ষরিত নকশা জমা প্রদান করিবেন।

বিধি ৩৭। পেশাজীবী প্রতিষ্ঠানের দায়িত্ব, ইত্যাদি

  • (১) সংশ্লিষ্ট পেশাজীবী প্রতিষ্ঠান কারিগরি ব্যক্তির কাজ ও সেবার মান এবং পেশাগত সততা ও দক্ষতা নিশ্চিত করিবার দায়িত্ব পালন করিবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির নিবন্ধন সংক্রান্ত যাবতীয় তথ্যাদি ও তাহার বিরুদ্ধে আনীত শাস্তিমূলক ব্যবস্থার, যদি থাকে, বিষয়ে, সময় সময়, কর্তৃপক্ষকে অবহিত করিবে।
  • (২) কোনো কারিগরি ব্যক্তি এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করিলে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কারিগরি ব্যক্তির সদস্য পদ বাতিলের নিমিত্ত সংশ্লিষ্ট পেশাজীবী প্রতিষ্ঠানকে অবহিত করিবে।
  • (৩) বিধি ৩৬ এর অধীন তালিকাভুক্ত কারিগরি ব্যক্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তি ইমারত নির্মাণের নিমিত্ত নকশা প্রণয়ন ও স্বাক্ষর প্রদান, নির্মাণ কাজ পরিদর্শন ও তদারকি, প্রতিবেদন তৈরি এবং তদসংশ্লিষ্ট কোনো কাজ করিতে পারিবে না।

বিধি ৩৮। কারিগরি ব্যক্তির কর্তৃত্ব ও দায়িত্ব, ইত্যাদি

  • (১) ইমারতের ধরন বা ব্যবহার অনুসারে নিম্নবর্ণিত ছক ১ এ উল্লিখিত ইমারতের শ্রেণি এবং নিম্নবর্ণিত ছক ২ এ উল্লিখিত কারিগরি বিষয়ে অভিজ্ঞতা ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তি এই বিধিমালা অনুযায়ী নকশা প্রণয়ন ও স্বাক্ষর প্রদান, প্রতিবেদন তৈরি ও স্বাক্ষর করিতে পারিবে, যথা:—

ছক-১

ইমারতের উচ্চতা, মেঝের আয়তন ও ব্যবহার অনুযায়ী ইমারতের শ্রেণিবিভাগ

ছক-২

ডিজাইন, নকশা, প্রতিবেদন এবং নথিতে স্বাক্ষর করিবার জন্য যোগ্য নিবন্ধিত কারিগরি ব্যক্তিবর্গ * ভবনের শ্রেণি IV এর জন্য উপযুক্ত এবং নিবন্ধিত বা লাইসেন্সধারী স্থপতি বা প্রকৌশলী দ্বারা প্রতি স্বাক্ষরিত।
  • (২) কর্তৃপক্ষ উপ-বিধি (১) এ উল্লিখিত ব্যক্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তি কর্তৃক প্রস্তুতকৃত নকশা বা প্রতিবেদন অনুমোদনের জন্য বিবেচনা করিবে না।
  • (৩) নকশা প্রণয়নকারী কারিগরি ব্যক্তিকে প্রকল্প সাইটের সঠিক অবস্থান, সংলগ্ন রাস্তাসমূহের প্রশস্ততা, জমির পরিমাণ ও পরিমাপ এবং, প্রযোজ্য ক্ষেত্রে, পরিকল্পনা প্রতিবেদনে উল্লিখিত নির্দেশনাসমূহ নিশ্চিত হইয়া এই বিধিমালার বিধান সাপেক্ষে নকশা প্রণয়ন করিতে হইবে।
  • (৪) একটি ইমারতের বিভিন্ন স্তর, বিভিন্ন ধরনের নকশা বা প্রতিবেদন বা নির্মাণকার্যে নিয়োজিত দলগতভাবে বা কোনো প্রতিষ্ঠানের পক্ষে কর্মরত কারিগরি বিষয়ে অভিজ্ঞ একাধিক ব্যক্তি থাকিলে অন্যূন একজনের সংশ্লিষ্ট বিষয়ে কাজ করিবার যোগ্যতা থাকিতে হইবে এবং এক্ষেত্রে প্রত্যেকে স্ব স্ব নকশায় স্বাক্ষরের অধিকারী হইবেন।
  • (৫) সংশ্লিষ্ট কারিগরি ব্যক্তিগণকে তাহাদের যোগ্যতা অনুযায়ী কাজে নিয়োগ করিতে হইবে এবং একটি প্রকল্পে একাধিক কারিগরি ব্যক্তি নিযুক্ত করা হইলে স্থপতি বা প্রকৌশলী, প্রকল্পের স্থাপত্য নকশা, কাঠামো নকশাসহ অন্যান্য নকশা বাস্তবায়ন সমন্বয় সাধন করিবে এবং নির্মাণকালীন ও নির্মাণ শেষে সংশ্লিষ্ট স্থপতি, প্রকৌশলী ও নির্মাণ তদারককারী তাহাদের নিজ নিজ ক্ষেত্রের নির্মাণ নকশা ও সমাপ্তি প্রতিবেদন প্রণয়ন করিবেন।
  • (৬) এই বিধিমালার অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, কারিগরি ব্যক্তিদের যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে কোড এবং সরকার কর্তৃক, সময় সময়, জারীকৃত সকল নির্দেশনা অনুসরণ করিতে হইবে।
Last modified on September 3, 2026