Skip to main content
  • (১) কোন লাইসেন্সকৃত মালগুদাম বা কারখানার নাম পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিলে লাইসেন্সধারী কর্তৃক নিম্নলিখিত কাগজপত্রসহ নিজ প্রতিষ্ঠানের প্যাডে অথবা সাদা কাগজে মহাপরিচালকের নিকট আবেদন করিতে হইবে, যথা :—
    • (ক) সরকার কর্তৃক নির্ধারিত খাতে সরকারি কোষাগারে ট্রেজারি চালানের মাধ্যমে ১০০ (একশত) টাকা জমা প্রদান সংক্রান্ত ট্রেজারি চালানের মূল কপি;
    • (খ) লাইসেন্সকৃত মালগুদাম বা কারখানার মালিকানা এবং অবস্থান অপরিবর্তিত থাকা সম্পর্কে সাদা কাগজে ঘোষণাপত্র;
    • (গ) লাইসেন্সকৃত মালগুদাম বা কারখানা উহার পূর্ববর্তী নামে কোন মামলা বা অভিযোগে অভিযুক্ত নয় মর্মে নিজ প্রতিষ্ঠানের প্যাডে অথবা সাদা কাগজে ঘোষণাপত্র।
  • (২) উপ-বিধি (১) এর অধীন আবেদন প্রাপ্তির ১০ (দশ) কার্যদিবসের মধ্যে মহাপরিচালক বিদ্যমান লাইসেন্সে উল্লিখিত মালগুদাম বা কারখানার নাম পরিবর্তনপূর্বক আবেদনকারী বরাবর একটি সংশোধিত লাইসেন্স প্রদান করিবেন।
Last modified on September 24, 2026