Skip to main content
  • (১) লাইসেন্স প্রাপ্তির জন্য কোন ব্যক্তিকে দ্বিতীয় তফসিলে উল্লিখিত ফরমে মহাপরিচালকের নিকট আবেদন করিতে হইবে।
  • (২) উপ-বিধি (১) এর অধীন আবেদনের ক্ষেত্রে আবেদন ফরমের ফিস বাবদ ১০০ (একশত) টাকা ট্রেজারী চালানের মাধ্যমে সরকার কর্তৃক নির্ধারিত খাতে জমা করিয়া আবেদন ফরমের নির্ধারিত স্থানে চালান নম্বর ও তারিখ উল্লেখপূর্বক চালানের মূল কপি এবং নকশাসহ আবেদন ফরমে উল্লিখিত অন্যান্য কাগজপত্রের সত্যায়িত কপি আবেদন ফরমের সহিত যুক্ত করিতে হইবে।
Last modified on September 24, 2026