অগ্নি নির্বাপণ ও বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর
কাজী আলাউদ্দিন রোড, ঢাকা। স্মারক নং- এফএস ও সিডি/অগ্নি/ … তারিখ : … প্রতি :
…
…
… বিষয় : বহুতল বা বাণিজ্যিক ভবন নির্মাণের জন্য ছাড়পত্র প্রদান প্রসংগে। সূত্র : … উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে আপনার/আপনাদের … তারিখের ছাড়পত্রের আবেদন বিবেচনাকরত নিম্ন তফসিলভুক্ত জমি বা প্লটে প্রস্তাবিত … তলা বিশিষ্ট … শ্রেণীর ভবন নির্মাণের জন্য দাখিলকৃত ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যান অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ বিধিমালা, ২০১৪ অনুযায়ী সঠিক হওয়ায় নিম্ন বর্ণিত শর্ত পালন সাপেক্ষে ভবন নির্মাণের জন্য ছাড়পত্র প্রদান করা হইল। অনুমোদিত ফ্লোর প্ল্যানের প্রতিস্বাক্ষরকৃত ০১টি কপি এই ছাড়পত্রের সাথে প্রেরণ করা হইল। প্রাপ্তি স্বীকারপত্র প্রেরণের জন্য অনুরোধ করা হইল। শর্তসমূহ :
- ১। অনুমোদিত ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যান ও ছাড়পত্র প্রাপ্তির অনূর্ধ্ব ৩৬ মাসের মধ্যে নির্মাণকাজ সমাপ্ত করিতে হইবে। বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজের জন্য বর্ধিত সময়ের জন্য আবেদন করিতে ব্যর্থ হইলে বর্ধিত সময়ের আবেদন বিবেচনা করা হইবে না। এবং ছাড়পত্র বাতিল বলিয়া গণ্য হইবে।
- ২। প্রস্তাবিত ভবনের নির্মাণকাজ শুরু করিবার ১৫(পনের) দিনের মধ্যে লিখিতভাবে অধিদপ্তরকে অবহিত করিতে হইবে এবং ভবন নির্মাণকালীন সময়ে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা নির্মাণাধীন ভবন পরিদর্শন করিতে পারিবেন এবং পরিদর্শনকালে প্রাপ্ত ত্রুটি-বিচ্যুতি সংশোধন করিতে ভবন নির্মাণকারী কর্তৃপক্ষ বাধ্য থাকিবেন।
- ৩। মহাপরিচালক বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার অনুমোদন ছাড়া অনুমোদিত ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যানের কোন প্রকার সংশোধন, সংযোজন ও পরিবর্তন করিয়া ভবনের নির্মাণকাজ সম্পন্ন করা যাইবে না। মহাপরিচালক বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার অনুমোদন ছাড়া এ ধরনের কোন কাজ করা হইলে ছাড়পত্র বাতিল বলিয়া গণ্য হইবে এবং অধিদপ্তর সংশ্লিষ্ট নির্মাণকারী সংস্থা বা আবেদনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে।
- ৪। এই ছাড়পত্র প্রদানের পর পরবর্তী সময়ে অতিরিক্ত আবশ্যিক বিষয়সমূহ বা শর্তাবলী আরোপের ক্ষমতা কর্তৃপক্ষের থাকিবে।
- ৫। ছাড়পত্রের কোন শর্ত ভংগ কিংবা অনুমোদিত ফ্লোর প্ল্যান বা আবেদনকারী কর্তৃক অন্যান্য দলিল ও তথ্যাদিতে উদ্দেশ্যমূলকভাবে ভুল তথ্য উপস্থাপন বা গোপন করিলে ছাড়পত্র বাতিল বলিয়া গণ্য হইবে।
- ৬। ভবনটির নির্মাণকাজ শেষ হওয়ার অনধিক ১৫ (পনের) দিনের মধ্যে লিখিতভাবে অধিদপ্তরকে অবহিত করাসহ বসবাসযোগ্য সনদ (Occupancy Certificate) এর জন্য আবেদন করিতে হইবে।
- (ক) সিটি করপোরেশন/ পৌরসভা/ইউনিয়ন পরিষদ …
- (খ) সিএস/আরএস দাগ নং --------
- (গ) মৌজা -------------------------------
- (ঘ) থানা/উপজেলার নাম ----------
- (ঙ) ব্লক নং -------------------------------
- (চ) সিট নং ---------------------
- (ছ) ওয়ার্ড নং -----------------------------
- (জ) সেক্টর নং -------------------
- (ঝ) রাস্তার নাম /নম্বর -----------------------
- (ঞ) জমির পরিমাণ ---------------
- ১। ------------------------------------
- ২। -------------------------------------
- ৩। -------------------------------------
- ৪। -------------------------------------
