- (ক) অগ্নি নির্বাপণ;
- (খ) দুর্ঘটনা কবলিত বা বিধ্বস্ত ভবন, বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত আকাশ বা নৌযান বা যে কোন ধরনের দুর্ঘটনা ও বিপর্যয়কর পরিস্থিতি হইতে উদ্ধার কার্য পরিচালনা;
- (গ) দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা প্রদান;
- (ঘ) অসুস্থ রোগী ও আহত ব্যক্তিকে হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে প্রেরণের জন্য নির্ধারিত হারে ভাড়ার ভিত্তিতে অধিদপ্তরের এ্যাম্বুলেন্স সার্ভিস পরিচালনা;
- (ঙ) সরকারি ও বেসরকারি যে কোন ভবন ও স্থাপনা, শিল্প-কলকারখানা ও বাণিজ্যিক কেন্দ্রের অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ সম্পর্কে পরামর্শ প্রদান;
- (চ) মালগুদাম বা কারখানার লাইসেন্স ফিস নির্ধারণপূর্বক উহা আদায়;
- (ছ) অগ্নি নির্বাপণ, অগ্নি প্রতিরোধ, উদ্ধার কলাকৌশল, প্রাথমিক চিকিৎসা বিষয়ে অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারিকে দেশে ও বিদেশে প্রশিক্ষণ প্রদান;
- (জ) অধিদপ্তরের ট্রেনিং কমপ্লেক্স, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি-বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও জাতীয়করণকৃত প্রতিষ্ঠানের সদস্য, শিল্প, বাণিজ্য বা কলকারখানায় কর্মরত শ্রমিক, কর্মচারি, কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও জনসাধারণের জন্য অগ্নি নির্বাপণ, অগ্নি প্রতিরোধ, উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে যুদ্ধ ও শান্তিকালীন সময়ে করণীয় বিষয়ে মৌলিক সাধারণ প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন;
- (ঝ) অপারেশনাল কার্যক্রমে ব্রিগেড সদস্যদের কর্মক্ষমতা বৃদ্ধিসহ এতদ্সংক্রান্ত কারিগরি বিষয়ে সরকারকে পরামর্শ প্রদান;
- (ঞ) আন্তর্জাতিক অগ্নি নির্বাপণ বা বেসামরিক প্রতিরক্ষা সংস্থার সাথে যোগাযোগ রক্ষা এবং এতদ্সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করা;
- (ট) অগ্নি নির্বাপণ, উদ্ধার, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও দক্ষতা অর্জনের নিমিত্ত গবেষণা কার্যক্রম নিশ্চিতকরণ;
- (ঠ) অগ্নি নির্বাপণী সরঞ্জাম মেরামত ও রক্ষণাবেক্ষণ নিশ্চিতকরণ;
- (ড) রাষ্ট্রীয় বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি), রাষ্ট্রীয় সফরে আগত বিদেশি অতিথি এবং সরকার কর্তৃক ঘোষিত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির অগ্নি নিরাপত্তা প্রদান;
- (ঢ) অপারেশনাল কর্মকাণ্ডের সহিত সম্পর্কিত তথ্য ও উপাত্ত সংগ্রহের উদ্দেশ্যে মাঠ পর্যায়ে পরিদর্শন ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা;
- (ণ) সরকার কর্তৃক অর্পিত ও ন্যস্ত যে কোন দায়িত্ব ও কর্তব্য পালন।
বিধি
বিধি ৩। অপারেশনাল কর্মকাণ্ডে ব্রিগেডের দায়িত্ব ও কার্যাবলী
The Fire Service and Civil Defence Brigade’s operational duties and functions.
অপারেশনাল কর্মকাণ্ডে ব্রিগেডের দায়িত্ব ও কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা:—
Last modified on September 24, 2026
Was this page helpful?
