-
(ক) লাইসেন্স গ্রহণের পূবে পালনীয় শর্তাবলি: লাইসেন্স গ্রহণের পূর্বে লাইসেন্স মঞ্জুরীর জন্য নিম্নলিখিত শর্তসমূহ পালন করিতে হইবে, যথা:
- (১) মালগুদাম বা কারখানা লাইসেন্স প্রদানের জন্য স্থানীয় জনপ্রতিনিধির অনাপত্তি সনদ প্রযোজ্য হইবে।
- (২) মালগুদাম বা কারখানা হিসাবে ব্যবহার করার জন্য প্রস্তাবিত ভবন বা স্থান যদি কোন খোলা জায়গায় অবস্থিত হইয়া থাকে তবে ঐ ভবন বা স্থান প্রাঙ্গনের চারিদিকে ৬ ফুট খোলা জায়গা থাকিতে হইবে এবং প্রস্তাবিত মালগুদাম বা কারখানা যদি খোলা জায়গায় অবস্থিত না হইয়া থাকে এবং রাস্তার সামনে না হইয়া থাকে, সেক্ষেত্রে মালামাল উঠা-নামা করা এবং অগ্নি নির্বাপণের সুবিধার্থে যানবাহন চলাচলের জন্য অন্যূন ২০ ফুট রাস্তা থাকিতে হইবে;
- (৩) প্রস্তাবিত সকল মালগুদাম বা কারখানার কোন কক্ষে যদি কোন দাহ্যবস্তু মজুদ করা বা প্রক্রিয়াকরণের জন্য রাখা হয়, তবে সেইখানে বাহির পথ এবং যাতায়াতের জন্য যথেষ্ট জায়গা রাখিতে হইবে;
- (৪) মালগুদাম বা কারখানায় ব্যবহারের জন্য প্রস্তাবিত চুল্লী বা ইঞ্জিনের অবস্থান দাহ্যবস্তু যেইখানে মজুদ করা হয় বা রাখা হয় বা রাখার জন্য প্রস্তাব করা হয় সেইখান হইতে নিরাপদ দূরত্বে থাকিতে হইবে;
- (৫) মালগুদাম বা কারখানার কোন অংশ রান্নার কাজে ব্যবহার করা যাইবে না বা তদুদ্দেশ্যে সেখানে কোন চুলা রাখা যাইবে না;
- (৬) মালগুদাম বা কারখানার অংশবিশেষকে আবাসন কাজে ব্যবহার করা যাইবে না;
-
(খ) লাইসেন্স গ্রহণের পরে পালনীয় শর্তাবলি: লাইসেন্স গ্রহণের পর নিম্নলিখিত শর্তসমূহ পালন করিতে হইবে, যথা:
- (১) দাহ্যবস্তুর মালগুদামে বিদ্যুৎ সংযোগ রাখা যাইবে না;
- (২) মালগুদাম বা কারখানায় মালামাল ডানেজ, ফায়ার ব্রেক এবং পৃথকীকরণ প্রক্রিয়ায় মজুদ রাখিতে হইবে;
- (৩) মালগুদাম বা কারখানার ছাদে দাহ্যবস্তু শুকানো বা প্রক্রিয়াকরণ বা যাচাই-বাছাই করা যাইবে না;
- (৪) মালগুদাম বা কারখানা মহাপরিচালক বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার পরিদর্শনের জন্য সূর্যোদয় হইতে সূর্যাস্ত পর্যন্ত সময়কাল খোলা রাখিতে হইবে;
- (৫) মালগুদাম বা কারখানায় কর্মরত ন্যূনতম ২০ শতাংশ কর্মকর্তা-কর্মচারিকে অগ্নি নির্বাপণ, উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও দ্রুত লোক অপসারণের বিষয়ে অধিদপ্তর হইতে প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হইবে এবং অবশিষ্ট সকলকে অগ্নিকাণ্ড সম্পর্কিত মহড়ায় নিয়মিত অংশগ্রহণ এবং এই কাজে দক্ষতা অর্জন করিতে হইবে;
- (৬) প্রতি ৩ মাস বা ৬ মাস অন্তর অগ্নি নির্বাপণ, লোক অপসারণ, আহতসেবা ও উদ্ধার বিষয়ক মহড়ার আয়োজনের ব্যবস্থা করিতে হইবে এবং এতদসংক্রান্ত বিষয়ে রেকর্ড সংরক্ষণ করিতে হইবে;
- (৭) মালগুদাম বা কারখানার অগ্নি প্রতিরোধ অগ্নি নির্বাপণ এবং উদ্ধার সরঞ্জাম ও ব্যবস্থাদি সংরক্ষণ ও কার্যক্ষম রাখিতে হইবে;
- (৮) উপরোল্লিখিত শর্তাবলি ছাড়াও অন্য কোন শর্ত মহাপরিচালক কর্তৃক বিবেচিত এবং লাইসেন্সধারীকে অবহিত করা হইলে তাহাও বাস্তবায়ন করিতে হইবে।
তফসিল
তফসিল-৩: লাইসেন্স গ্রহণের পূর্বে ও পরে পালনীয় শর্তাবলি
Conditions of license (Condition of License) to be met before and after obtaining a warehouse/factory license.
(বিধি ৬ ও ৮ দ্রষ্টব্য)
Last modified on September 24, 2026
Was this page helpful?
