Skip to main content
[বিধি ৬(৯) দ্রষ্টব্য] ‘অনিবেপ্র ফরম নম্বর-০০৩’ মনোগ্রাম মালগুদাম বা কারখানার লাইসেন্স (অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩ এর ধারা ৪ অনুযায়ী)
  • লাইসেন্স নম্বর ও বৎসর ঃ …বিভাগ/ জেলা:…
  • মালগুদাম বা কারখানার নাম ঃ …
  • মালগুদাম বা কারখানার ঠিকানা ঃ …


  • প্রতিষ্ঠানের ধরন ঃ …
  • অবকাঠামোর ধরন ও আয়তন ঃ …
  • দাহ্যবস্তুর নাম ঃ …
(এই লাইসেন্স হস্তান্তরযোগ্য নহে)

পাতা-২

শর্তাবলি
  • ১। অধিদপ্তরের মনোনীত অফিসার ও অফিসারগণ কর্তৃক পরিদর্শনের নিমিত্ত মালগুদাম বা কারখানা সর্বদা খোলা রাখিতে হইবে।
  • ২। কোন মালগুদাম বা কারখানার উপরে বা ছাদে পূর্ণ বা আংশিকভাবে দ্রব্যাদি তৈয়ার, প্রস্তুত শুকানো অথবা অন্য কোন প্রকারে ব্যবহার করা চলিবে না।
  • ৩। পাট বা তুলা প্রক্রিয়াকরণ বা পাকানোরূপে ব্যবহৃত গুদামের কোন অংশ বাসস্থানরূপে ব্যবহার করা চলিবে না। ইহা ছাড়া পাট বা তুলা গুদামজাত থাকা অবস্থায় গুদামে কোন ব্যক্তিকে ধুমপান করিতে, দিয়াশলাই বাক্স, দিয়াশলাই শলাকা বা অসংরক্ষিত কোন কৃত্রিম আলো বা বাতি বহন করিবার অনুমতি দেওয়া যাইবে না।
  • ৪। …

  • ৫। …

  • ৬। …

  • ৭। …

পাতা-৩

লাইসেন্স ফরম অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩ মোতাবেক প্রদত্ত লাইসেন্স ফরম এতদ্বারা …স্থিত জনাব/মেসার্স … কে উপরোক্ত ঠিকানায় অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩ এর ৪ ধারা মোতাবেক … দাহ্য বস্তুর … মালগুদাম বা কারখানার অপর পৃষ্ঠায় বর্ণিত শর্তাবলির ভিত্তিতে অধিদপ্তর হইতে … অর্থ বছরের ০১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত সময়ের জন্য লাইসেন্স মঞ্জুর করা হইল। এতদ্বারা স্বীকার করা যাইতেছে যে, …হইতে…সময়কালের লাইসেন্স ফিস বাৎসরিক … টাকা হারে মোট … টাকা … লাইসেন্স ফিস বাবদ পাওয়া গিয়াছে।
(গৃহ/জায়গার মূল মালিকের নাম ও ঠিকানা)

(মালগুদাম বা কারখানার দখলকারীর নাম ও ঠিকানা)
তারিখ … সন। মহাপরিচালক/মহাপরিচালকের পক্ষে

পাতা-৪

  • ৪। নিম্নবর্ণিত অগ্নি প্রতিরোধ ব্যবস্থাসমূহ পালন করিতে হইবে, যথাঃ
    • (ক) ৪০–৪৫ গ্যালন ধারণক্ষমতার … টি পানি ভর্তি ঢাকনাসহ ড্রাম গুদামের বাহিরে সহজে দৃশ্যমান হয় এমন স্থানে স্থাপন করিতে হইবে। প্রতি ড্রামের পার্শ্বে লোহার স্ট্যান্ডে ৬টি করিয়া বালতি হুকের সাহায্যে উল্টাইয়া রাখিতে হইবে। ড্রাম ও বালতির বাহিরে লাল এবং ভিতরে সাদা রং করিতে হইবে। ড্রাম ও বালতির বাহিরে ‘আগুন’ শব্দটি সাদা রং দ্বারা লিখিতে হইবে। ড্রামের পানি মশা বা মাছি যাহাতে নষ্ট করিতে না পারে সেই জন্য সহজে খোলা যায় এমন ঢাকনি দিতে হইবে।
    • (খ) কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের আপদকালীন সময় সহজে বাহির হওয়ার জন্য নিয়মিত সিঁড়ি ছাড়াও উপর হইতে নিচ তলা পর্যন্ত একটি বিকল্প সিঁড়ির ব্যবস্থা রাখিতে হইবে।
    • (গ) প্রতিটি … কেজি ধারণক্ষমতার … টি হ্যালন/সিওটু/এবং প্রতিটি … কেজি ধারণক্ষমতার … টি ড্রাইকেমিক্যাল এক্সটিংগুইসার সংরক্ষণ করিতে হইবে।
    • (ঘ) অগ্নি নির্বাপণী যন্ত্রগুলি যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের অধিদপ্তর হইতে প্রশিক্ষণ গ্রহণ করিতে হইবে।
    • (ঙ) …

    • (চ) …

    • (ছ) …

    • (জ) …

পাতা-৫

নবায়ন
Last modified on September 24, 2026