- (১) ‘অগ্নি নির্বাপণী ও উদ্ধার সরঞ্জাম’ অর্থ সকল ধরনের অগ্নি নির্বাপণী ও উদ্ধার সাজ-সরঞ্জাম, ফায়ার ফাইটিং পাম্প, যন্ত্রপাতি, মোটরকার, জীপ, মোটরসাইকেল, সকল ধরনের যানবাহন, জলযান, ট্রেইলার, ট্রাক, বেতার যন্ত্র, ফ্যাক্স মেশিন, কম্পিউটার, টেলিফোন এবং অগ্নি নির্বাপণ ও উদ্ধার কাজে ব্যবহৃত সব ধরনের জিনিসপত্র ও সরঞ্জামাদিও ইহার অন্তর্ভুক্ত হইবে;
- (২) ‘অধিদপ্তর’ অর্থ আইনের ধারা ২(ক) এ সংজ্ঞায়িত অধিদপ্তর;
- (৩) ‘আইন’ অর্থ অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩ (২০০৩ সনের ৭নং আইন);
- (৪) ‘কারখানা’ অর্থ আইনের ধারা ২(গ) এ সংজ্ঞায়িত কারখানা;
- (৫) ‘ছাড়পত্র’ অর্থ আইনের ধারা ৭ অনুযায়ী মহাপরিচালক কর্তৃক প্রদত্ত ছাড়পত্র;
- (৬) ‘তদন্ত প্রতিবেদন’ অর্থ আইনের ধারা ১৩ এর অধীন দাখিলকৃত অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন;
- (৭) ‘তফসিল’ অর্থ এই বিধিমালার সহিত সংযুক্ত তফসিল;
- (৮) ‘দাহ্যবস্তু’ অর্থ বিধি ৪ এর অধীন প্রথম তফসিল এ ঘোষিত দাহ্যবস্তু;
- (৯) ‘দুর্ঘটনা’ অর্থ অগ্নি দুর্ঘটনাসহ যে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, সড়ক, রেল, বিমান ও জলযান দুর্ঘটনা;
- (১০) ‘ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যান’ অর্থ বহুতল, বাণিজ্যিক ও বিশেষ ধরনের ভবনের অগ্নি প্রতিরোধ, অগ্নি নির্বাপণ ও উদ্ধার কার্যক্রম সম্বলিত ফ্লোরভিত্তিক সাজসরঞ্জাম এবং স্থায়ী অগ্নি নির্বাপণ ব্যবস্থার নকশা;
- (১১) ‘ফায়ার সেফটি অফিসার’ অর্থ অগ্নি প্রতিরোধ, অগ্নি নির্বাপণ এবং উদ্ধার কার্যক্রমে অধিদপ্তর কর্তৃক স্বীকৃত কোন প্রতিষ্ঠান হইতে অন্যূন ৬ (ছয়) মাস মেয়াদি প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ কোন কর্মকর্তা এবং অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কোন কর্মকর্তাও ইহার অন্তর্ভুক্ত হইবেন;
- (১২) ‘বস্তি’ অর্থ যে কোন স্থানে বসবাসের জন্য অপরিকল্পিতভাবে নির্মিত কুঁড়েঘর, কাঁচা ঘর, পাকা বা আধাপাকা ঘরসমূহের সমন্বয়ে গঠিত আবাসস্থল;
- (১৩) ‘ব্রিগেড’ অর্থ আইনের ধারা ২(ঞ) এ সংজ্ঞায়িত ব্রিগেড;
- (১৪) ‘ব্রিগেড সদস্য’ অর্থ অগ্নি নির্বাপণ ও বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তরে কর্মরত সকল সদস্য;
- (১৫) ‘ভবন’ অর্থ আইনের ধারা ২(ড) এ সংজ্ঞায়িত ভবন;
- (১৬) ‘মহাপরিচালক’ অর্থ আইনের ধারা ২(ঢ) এ সংজ্ঞায়িত মহাপরিচালক;
- (১৭) ‘মালগুদাম’ অর্থ আইনের ধারা ২(ণ) এ সংজ্ঞায়িত মালগুদাম;
- (১৮) ‘লাইসেন্স’ অর্থ আইনের ধারা ২(ত) এ সংজ্ঞায়িত লাইসেন্স;
- (১৯) ‘লাইসেন্স ফিস’ অর্থ বিধি ১৪ এর অধীন নির্ধারিত লাইসেন্স ফিস;
- (২০) ‘ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা’ অর্থ আইনের ধারা ২৬ এর বিধান অনুযায়ী মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা।
বিধি
বিধি ২। সংজ্ঞা
Definitions of terms used throughout the rules (২০ clauses).
বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কিছু না থাকিলে এই বিধিমালায়—
Last modified on September 24, 2026
Was this page helpful?
