[বিধি ১১৮(২৫) ও (২৬) দ্রষ্টব্য]
অভ্যন্তরীণ ক্রয়ের ক্ষেত্রে দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক উল্লেখযোগ্যরূপে নিম্নমূল্যের দরপত্রসমূহকে (Significantly low-priced tender) চিহ্নিতকরণ ও মূল্যায়ন প্রক্রিয়া
উল্লেখযোগ্যরূপে নিম্নমূল্যের দরপত্র (Significantly low-priced tender বা সংক্ষেপে SLT) বলিতে এমন একটি দরপত্রকে বুঝায়, যেখানে দরপত্রদাতা উক্ত দরপত্রের মূল্য এবং উহার অন্যান্য উপাদানসমূহ, সংশ্লিষ্ট ক্রয়ের দাপ্তরিক প্রাক্কলিত মূল্য, নিকট-সাম্প্রতিক বাজারমূল্য ও অন্যান্য গ্রহণযোগ্য দরদাতাগণের প্রদত্ত মূল্য সাপেক্ষে, এতোটাই কম প্রদান করিয়াছেন যে, দরপত্রদাতা তাহার প্রদত্ত মূল্যে চুক্তিসম্পাদন করিতে সমর্থ হইবেন না মর্মে ক্রয়কারীর নিকট গুরুতর উদ্বেগের সৃষ্টি হইয়াছে।
২। উল্লেখযোগ্যরূপে নিম্নমূল্যের দরপত্রকে প্রাথমিকভাবে ক্রয়কারীর জন্য বেশ সুবিধাজনক (আর্থিক দিক বিবেচনায়) মর্মে প্রতীয়মান হইতে পারে, কিন্তু বাস্তবে শেষ পর্যন্ত ইহা সার্বিক ব্যয়বৃদ্ধি, নিম্নমানের ফলাফল (Low-quality output), চুক্তিসম্পাদনে বিলম্ব এমনকি অপ্রত্যাশিতভাবে চুক্তির অবসানেরও কারণ হইতে পারে। অর্থাৎ উল্লেখযোগ্যরূপে নিম্নমূল্যের দরপত্র গ্রহণ করিলে ক্রয়চুক্তি ঝুঁকির মুখে পড়িতে পারে, কারণ কতিপয় দরদাতা চুক্তি পাইবার লক্ষ্যে এমন নিম্নদর প্রদান করিয়া থাকেন যাহারা ঘোষিতমূল্যে কাজ শেষ করিতে সক্ষম নাও হইতে পারেন অথবা দরপত্র প্রণয়নে ভুল করিয়া ফেলিয়াছেন এবং প্রদত্তমূল্যে কাজ সম্পন্ন করিতে অক্ষম হইতে পারেন। ফলশ্রুতিতে ক্রয়কারীকে একটি দুর্বল (Non-performing) ইকনোমিক অপারেটরের সহিত চুক্তি ব্যবস্থাপনায় বা ক্রয়কাজ সম্পন্ন করিবার জন্য নূতন ইকনোমিক অপারেটর নির্বাচন করিতে অতিরিক্ত সময় ও অর্থব্যয় করিতে হয়।
৩। দরপত্রসমূহ মূল্যায়নকালে কারিগরিভাবে গ্রহণযোগ্য সকল দরদাতাদের (সর্বনিম্ন দুইটি দরপত্রের ক্ষেত্রে) প্রস্তাবিত মূল্যসমূহ, অনুচ্ছেদ ৪-এ বর্ণিত পন্থায় ক্রয়ের ক্যাটেগরি ভিত্তিতে নির্ণীত সরকারি ক্রয় প্রক্রিয়ায় সাম্প্রতিক মূল্যসূচক এর ভিত্তিতে প্রাপ্ত দর এবং দাপ্তরিক প্রাক্কলিত মূল্যকে বিবেচনায় নিয়া একটি ভারযুক্ত গড় (Weighted Average) নির্ণয় করিতে হইবে, যেখানে দাপ্তরিক প্রাক্কলিত মূল্যের ভার (Weight) হইবে ০.২০, সরকারি ক্রয় প্রক্রিয়ায় সাম্প্রতিক মূল্যসূচকের ভিত্তিতে প্রাপ্ত দরের ভার হইবে ০.৩০ এবং সকল গ্রহণযোগ্য দরদাতাদের মূল্যসমূহের ভার (Weight) হইবে ০.৫০; এবং যাহার গাণিতিক সূত্র হইবে নিম্নরূপ:
xˉ=0.5∗n1i=1∑nxi+0.2∗xOCE+0.3∗xNPPI
উপরের সমীকরণে xˉ = ভারযুক্ত গড়, xi = গ্রহণযোগ্য দরদাতাদের প্রস্তাবিত মূল্য, n = গ্রহণযোগ্য দরপত্রের সংখ্যা, xOCE = দাপ্তরিক প্রাক্কলিত মূল্য এবং xNPPI = ইজিপি পোর্টালে সরকারি ক্রয় প্রক্রিয়ায় সাম্প্রতিক (দরপত্র উন্মুক্তকরণ দিবস ও পূর্বেকার ২৭ দিনের গড়) মূল্যসূচকের ভিত্তিতে প্রাপ্ত দর।
৪। অতঃপর গৃহীত সকল গ্রহণযোগ্য দরপত্রসমূহের প্রদত্ত মূল্যসমূহের ওয়েটেড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন (Weighted Standard deviation) নির্ণয় করিতে হইবে যাহার সূত্র হইবে:
Weighted Standard Deviation, sd=sqrt {(xi−xˉ)2/n}
উপরের সমীকরণে, xi = দরদাতাদের প্রস্তাবিত মূল্য, xˉ = ভারযুক্ত গড়, n = গ্রহণযোগ্য দরদাতাদের সংখ্যা।
৫। পরিশেষে, গ্রহণযোগ্য মূল্যের নিম্নসীমা হইবে xˉ - sd। এই সীমার নিম্নমূল্যের সকল দর উল্লেখ্যযোগ্যরূপে নিম্নমূল্যের দরপত্র হিসাবে বিবেচিত হইবে এবং উক্তরূপ সকল দরপত্র বাতিল বলিয়া গণ্য হইবে।
৬। সরকারি ক্রয় প্রক্রিয়ায় সাম্প্রতিক মূল্যসূচক নির্ধারণের জন্য ক্রয়ের ক্যাটেগরির ভিত্তিতে অর্থাৎ পণ্য, কার্য বা ভৌতসেবা অনুযায়ী কোনো দরপত্র উন্মুক্তকরণের জন্য নির্ধারিত দিন ও উহার পূর্ববর্তী ২৭ দিনে অর্থাৎ ২৮ দিনের জন্য সংশ্লিষ্ট ক্যাটেগরির শতকরা ব্যবধানের জাতীয় গড় গণনা করিতে হইবে। শতকরা ব্যবধানের জাতীয় গড় নির্ণয়ের লক্ষ্যে উক্ত সময়কালে সংশ্লিষ্ট ক্যাটেগরির চুক্তিসম্পাদনের নোটিশ জারীকৃত সকল ক্রয় প্রক্রিয়ার (অভ্যন্তরীণ ক্রয়ে সীমিত দরপত্র পদ্ধতির ক্ষেত্রসমূহ ব্যতিরেকে) দাপ্তরিক প্রাক্কলিত মূল্যের সহিত চুক্তিসম্পাদনের নোটিশপ্রাপ্ত দরদাতার উদ্ধৃত মূল্যের শতকরা ব্যবধানের গড় নির্ণয় করিতে হইবে।
৭। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, উপরে প্রদত্ত উভয় ফর্মুলায় কোনো প্রকার অযাচিত প্রভাব এড়াইবার জন্য দাপ্তরিক প্রাক্কলিত মূল্য অপেক্ষা ১০%-এর অধিক কোনো দরপ্রস্তাব বিবেচনা করা যাইবে না এবং উক্তরূপ দরপত্রসমূহ অগ্রহণযোগ্য (Non-responsive) হিসেবেও বিবেচিত হইবে।
উদাহরণ: ধরিয়া লওয়া যাক, কোনো একজন ক্রয়কারী তাহার চাহিদা মোতাবেক ৪ কোটি টাকা দাপ্তরিক প্রাক্কলিত ব্যয়সংবলিত কার্যক্রয়ের লক্ষ্যে একটি দরপত্র আহবান করিয়াছেন ২০ আগস্ট তারিখে, যাহার দরপত্র জমাদানের শেষ দিবস সেপ্টেম্বর মাসের ১৫ তারিখে অর্থাৎ দরপত্র উন্মুক্তকরণের জন্য নির্ধারিত দিবসও ১৫ সেপ্টেম্বর। আরও ধরিয়া লওয়া হইল যে, নির্ধারিত সময়সীমা পর্যন্ত উক্ত দরপত্র প্রক্রিয়ায় মোট ৭ ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজ নিজ দরপত্র দাখিল করিয়াছেন।
-
(অ) উক্ত দরপত্র মূল্যায়নে প্রয়োজনীয় ইজিপি পোর্টালে সরকারি ক্রয় প্রক্রিয়ায় সাম্প্রতিক মূল্যসূচক (NPPI) নির্ণয়ে ১৫ সেপ্টেম্বর ও তৎপূর্ববর্তী ২৭ দিন অর্থাৎ আগস্ট মাসের ১৯ তারিখ পর্যন্ত (মোট ২৮ দিন) কার্যক্রয়ের ক্ষেত্রে ইজিপি পোর্টালের মাধ্যমে চুক্তিসম্পাদন নোটিশ জারি করা হইয়াছে-এইরূপ সকল কার্য ক্রয়ের প্যাকেজসমূহের চুক্তিমূল্যের সহিত স্ব স্ব দাপ্তরিক প্রাক্কলিত মূল্যের শতকরা ব্যবধানের গড় নির্ধারণ করিতে হইবে, যাহা ইজিপি পোর্টাল ১৫ সেপ্টেম্বর তারিখ রাত্রি ১২টা অতিবাহিত হইবার পর দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করিবে। উদাহরণের স্বার্থে অনুমান করিয়া নেওয়া যাক, বিবেচ্য ক্ষেত্রে NPPI এর মান ৮.৩২% নিম্ন বা ০.৯১৬৮।
-
(আ) আরও ধরিয়া নেওয়া হইল যে, গৃহীত ৭টি দরপত্রের মধ্যে কারিগরি মূল্যায়নে ৫টি দরপত্র গ্রহণযোগ্য (Responsive) হিসাবে বিবেচিত হয় এবং অপর একটি দরপত্রের দাখিলকৃত দর দাপ্তরিক প্রাক্কলিত মূল্য অপেক্ষা ১০%-এরও অধিক ঊর্ধ্বহারে হওয়ায় সেটিও প্রাথমিক মূল্যায়নেই অগ্রহণযোগ্য হিসাবে বিবেচিত হইল, যাহার সারাংশ নিম্নরূপ:
- (ই) গ্রহণযোগ্য দরপত্রসমূহের গড় (Average) নির্ণয়:
-
(ঈ) ভারযুক্ত গড় (Weighted average) নির্ণয়:
অনুচ্ছেদ ১-এ বর্ণিত ফর্মুলা ব্যবহারের মাধ্যমে ভারযুক্ত গড় (Weighted average) নির্ণয়ের জন্য নির্ধারিত তিনটি উপাদানের মান নিম্নরূপ:
- (ক) xOCE = দাপ্তরিক প্রাক্কলিত মূল্য= ৪০০০০০০০ টাকা
- (খ) xi = গ্রহণযোগ্য দরদাতাদের প্রস্তাবিত মূল্যের গড়= ৩৭৫৫৬৯৩৭.৮০ টাকা, এবং
- (গ) xNPPI= ইজিপি পোর্টালে সরকারি ক্রয় প্রক্রিয়ায় নিকট-সাম্প্রতিক মূল্যসূচকের ভিত্তিতে প্রাপ্ত দর= (৪০০০০০০০*০.৯১৬৮) =৩৬৬৭২০০০ টাকা
ভারযুক্ত গড় (Weighted Average)=০.৫∗ ৩৭৫৫৬৯৩৭.৮০+০.৩∗৩৬৬৭২০০০+০.২∗ ৪০০০০০০০=৩৭৭৮০০৬৮.৯০ টাকা।
- (উ) এক্ষণে, গ্রহণযোগ্য দরপত্রসমূহের ওয়েটেড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন (Weighted Standard Deviation) হচ্ছে:
SD=√[{=২৩২১৮১০.৭৯ টাকা(৩৭৭৮০০৬৮.৯০−৩৪০৫৭৫২৫.০০)২+(৩৭৭৮০০৬৮.৯০−৩৬৫৩৭৫০০.০০)২+(৩৭৭৮০০৬৮.৯০−৩৮২৫৪৬৫৫.০০)২+(৩৭৭৮০০৬৮.৯০−৪১১৪৫৬৮৯.০০)২+(৩৭৭৮০০৬৮.৯০−৩৭৭৮৯৩২০.০০)২}/৫]
-
(ঊ) গ্রহণযোগ্য দরপত্রসমূহের ওয়েটেড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের (Weighted Standard Deviation) ভিত্তিতে আর্থিকভাবে গ্রহণযোগ্য সর্বনিম্ন দরসীমা হইতেছে (৩৭৭৮০০৭৭.৯০- ২৩২১৮১০.৭৯) =৩৫৪৫৮২৬৭.১০ টাকা।
-
(ঋ) উপঅনুচ্ছেদ (ঊ)-এ প্রাপ্ত আর্থিকভাবে গ্রহণযোগ্য সর্বনিম্ন দরসীমার ভিত্তিতে দরদাতাগণের চূড়ান্ত গ্রহণযোগ্যতার অবস্থান ও ক্রম নিম্নরূপ:
- (এ) বিবেচ্য দরপত্র প্রক্রিয়ায় গ্রহণযোগ্য সর্বনিম্ন দরপত্রদাতা হিসাবে ‘খ’, দাখিলোত্তর যোগ্যতা প্রতিপাদন (Post-Qualified) সাপেক্ষে, চুক্তি স্বাক্ষরের নোটিশ প্রাপ্তির জন্য সুপারিশযোগ্য হইবে।
৮। একটিমাত্র গ্রহণযোগ্য দরপত্রের ক্ষেত্রে উপরের ফর্মুলা ব্যবহার না করিয়া সরাসরি প্রাপ্ত সর্বনিম্ন মূল্যায়িত দর দাপ্তরিক প্রাক্কলিত মূল্যের সহিত তুলনা করিতে হইবে। যদি দাপ্তরিক প্রাক্কলিত মূল্য হইতে গ্রহণযোগ্য দরপত্রের মূল্যায়িত দরের ব্যবধান ২০% (শতকরা বিশ ভাগ) এর ঊর্ধ্বে হয়, তাহা হইলে সেই দরপত্র অগ্রহণযোগ্য হইবে। দাপ্তরিক প্রাক্কলিত মূল্য হইতে গ্রহণযোগ্য দরপত্রের মূল্যায়িত দরের ব্যবধান ২০% (শতকরা বিশ ভাগ) বা ইহার কম হইলে উক্ত দরপত্রদাতাকে চুক্তি সম্পাদনের নোটিশ প্রদানের জন্য সুপারিশ করা যাইবে।
৯। আন্তর্জাতিক ক্রয়ের ক্ষেত্রে এবং অভ্যন্তরীণ ক্রয়ে সেবাকর্মী আউটসোর্সিং এর লক্ষ্যে ভৌতসেবা ক্রয়ের ক্ষেত্রে উপর্যুক্ত অনুচ্ছেদসমূহের আলোকে উল্লেখযোগ্যরূপে নিম্নমূল্যের দরপত্র (Significantly low-priced tender বা সংক্ষেপে SLT) চিহ্নিত করিয়া দরপত্র মূল্যায়ন করিবার প্রয়োজন হইবে না। আর্থিক মূল্যায়ন সম্পাদন করিয়া সর্বনিম্ন গ্রহণযোগ্য দরদাতা প্রতিষ্ঠানকে, দাখিলোত্তর যোগ্যতা প্রতিপাদন সাপেক্ষে, চুক্তিসম্পাদন নোটিশ প্রদানের জন্য সুপারিশ করিতে হইবে।
১০। অনুচ্ছেদ ৯ এর ক্ষেত্রে দরপত্রদাতা যদি দাপ্তরিক প্রাক্কলিত মূল্য হইতে উল্লেখযোগ্যভাবে কম মূল্য উদ্ধৃত করিয়া কোনো দরপত্র দাখিল করে, তাহা হইলে দরপত্র মূল্যায়ন কমিটি দাপ্তরিক প্রাক্কলিত মূল্য পুনঃপরীক্ষা করাসহ উক্ত কম মূল্য উদ্ধৃত করার প্রকৃত কারণ অনুসন্ধানপূর্বক উক্ত দরপত্র গ্রহণযোগ্য নয় মর্মে বিবেচনা করিবে, যদি—
- (ক) ইহা স্পষ্টভাবে পরিলক্ষিত হয় যে, দরপত্রদাতা অনভিজ্ঞ ও দরপত্রমূল্য সঠিক ভাবে উদ্ধৃত করিতে সক্ষম হয় নাই ; বা
- (খ) দরপত্রদাতা কম মূল্য উদ্ধৃত করার সমর্থনে যুক্তিসঙ্গত কোনো কারণ প্রদর্শন করিতে না পারে।
১১। সরকার সময় সময় পরিপত্র জারির মাধ্যমে সরকারি ক্রয়ের উদ্দেশ্যসাধনের লক্ষ্যে এই তফসিলের বিধান সংশোধন, পরিবর্তন, সংযোজন বা বিয়োজন করিতে পারিবে। Last modified on September 24, 2026