মোট----------কপির-------কপি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
---------------------------------------------------মন্ত্রণালয়/বিভাগ
নং…………… তারিখ:
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির জন্য সারসংক্ষেপ
বিষয়: (ক্রয় পরিকল্পনা/দরপত্র বা প্রস্তাব আহ্বান/দরপত্র বা প্রস্তাব দলিল অনুযায়ী ক্রয়ের পূর্ণ নাম ও প্যাকেজ/লট নং)।
১। সংস্থার নাম/ক্রয়কারী:
২। প্রকল্পের নাম ও বিবরণ (প্রযোজ্য ক্ষেত্রে):
৩। অর্থের উৎস:
৪। ক্রয়ের সংক্ষিপ্ত বিবরণ (Goods/Works/Physical Services/Intellectual & Professional Services):
৫। ক্রয় পদ্ধতি (Procurement Method) এবং DPP-তে অন্তর্ভুক্ত ক্রয় পরিকল্পনায় উল্লিখিত ক্রয় পদ্ধতির পরিবর্তন এবং একক কাজকে একাধিক প্যাকেজে বিভক্ত করা হইয়া থাকিলে ইহার যৌক্তিকতাসহ বিবরণ।
৬। প্রযোজ্য ক্ষেত্রে প্রাকযোগ্যতা (Pre-qualification) বা সংক্ষিপ্ত তালিকা (Short listing) বিষয়ে আবেদনপত্র আহ্বান থেকে তালিকা অনুমোদন/পুনঃআহ্বান (বিজ্ঞপ্তি প্রকাশ), দরপত্র/প্রস্তাব দলিল প্রদানের তারিখসহ বিবরণ (পত্রিকা/BPPA ওয়েবসাইট/ e-GP Portal-এ প্রকাশের কপি সংযুক্ত করিতে হইবে)।
৭। দরপত্র/প্রস্তাব আহ্বান, প্রাকদরপত্র/প্রস্তাব বৈঠক, দরপত্র/প্রস্তাব গ্রহণ, উন্মুক্তকরণ ইত্যাদির তারিখ ও সময়সহ বিবরণ (দরপত্র/প্রস্তাব আহ্বানের/পুনঃ আহ্বানের পত্রিকা এবং BPPA ওয়েবসাইট বা e-GP Portal-এ প্রকাশের কপি সংযুক্ত করিতে হইবে)।
৮। অভ্যন্তরীণ ক্রয়ে এক ধাপ দুই খাম দরপত্র পদ্ধতির প্রয়োগ বিধি-৮৬ এবং আন্তর্জাতিক ক্রয়ে বিধি-১০৪-এ বর্ণিত ক্ষেত্রসমূহের ব্যত্যয় ঘটানো হইলে ইহার পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রদান।
৯। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের ক্ষেত্রে দেশীয় অগ্রাধিকার (Domestic Preference) প্রদান করা না হইয়া থাকিলে CCEA-এর অনুমোদন সংক্রান্ত তথ্য।
১০। দরদাতার যোগ্যতা নিরূপণের ক্ষেত্রে দরপত্র দলিলে প্রদত্ত Tender Capacity, Front Loading এবং Post qualification এর বিষয়গুলি মূল্যায়নে বিবেচনা করা হইয়াছে কিনা তাহার বিবরণ।
১১। বিধি ২৫(৯) অনুযায়ী দাপ্তরিক ব্যয় প্রাক্কলন প্রণয়ন করা হইয়াছে কিনা, মূল্যায়ন কমিটি কর্তৃক সুপারিশকৃত মূল্য দাপ্তরিক ব্যয় প্রাক্কলনের সহিত সংগতিপূর্ণ আছে কিনা-এ বিষয়ে তথ্য এবং যৌথভাবে সার্টিফিকেট প্রদান।
১২। বুদ্ধিভিত্তিক এবং পেশাগতসেবা ক্রয়ে গুণ এবং ব্যয়ের ক্ষেত্রে গুরুত্ব যথাক্রমে শতকরা ৯০ এবং ১০ অনুপাত নির্ধারণের ক্ষেত্রে CCEA-এর অনুমোদন সংক্রান্ত তথ্য।
১৩। পরামর্শক নিয়োগের ক্ষেত্রে Draft negotiated contract সহকারে ক্রয়প্রস্তাব প্রেরণ এবং ইহাতে RFP/ToR এর কোনো ব্যত্যয় থাকিলে সে বিষয়ে ব্যাখ্যা প্রদান।
১৪। আন্তর্জাতিক দরপত্রের আওতায় পণ্য ক্রয় এবং পরামর্শক নিয়োগের ক্ষেত্রে VAT/IT সহ যথানিয়মে চুক্তিমূল্য নির্ধারণসহ প্রস্তাব প্রেরণ।
১৫। দরপত্র/প্রস্তাব মূল্যায়ন শুরুর তারিখ, প্রতিবেদন দাখিলের তারিখ, দরপত্র/প্রস্তাবের বৈধতার মূলমেয়াদ এবং মেয়াদ বৃদ্ধির তারিখ (প্রযোজ্য ক্ষেত্রে) মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত দরপত্রদাতার সম্মতি পত্র (সংযুক্তিসহ) এবং কাজটি কবে শুরু হইবে ও কবে শেষ হইবে, ইত্যাদিসহ বিবরণ।
১৬। দরপত্র/প্রস্তাবের মূল্যায়ন সম্পর্কিত মতামতসহ বিবরণ (মূল্যায়ন প্রতিবেদনের কপি, মূল্যায়ন কমিটির গঠন, সকল দরদাতা/প্রস্তাবদাতার প্যাকেজ/লট ইত্যাদি ভিত্তিক গ্রহণযোগ্য/অগ্রহণযোগ্য হওয়ার কারণসহ তুলনামূলক বিবরণী এবং মূল্যায়ন কমিটির সদস্যদের একক ও পৃথকভাবে সার্টিফিকেট প্রদান, ইত্যাদি সংযুক্তি প্রদান করিতে হইবে)।
১৭। টেন্ডার ডকুমেন্ট এর Qualification Criteria-এর আওতায় প্রদত্ত General experience, Similar experience, Litigation history, Turn over (কার্য ক্রয়ের ক্ষেত্রে) Liquid assets (working Capital), Joint venture সংক্রান্ত চুক্তি সম্পর্কিত তথ্যাদি (প্রযোজ্য ক্ষেত্রে), Tender Capacity যথাযথভাবে আছে কি-না ইহার বিবরণ প্রদান।
১৮। প্রযোজ্য ক্ষেত্রে মূল্যায়ন কমিটির ভিন্নমত পোষণকারী সদস্যের ভিন্নমতের কারণসহ বর্ণনার (Note of dissent) কপি সংযুক্ত করিতে হইবে।
১৯। প্রযোজ্য ক্ষেত্রে ভেরিয়েশন প্রতিপাদন কমিটির পূর্নাঙ্গ প্রতিবেদন।
২০। বৈদেশিক উৎসের অর্থায়নে ক্রয় হইলে উন্নয়ন সহযোগীর সম্মতিপত্রের সংযুক্তিসহ বিবরণ: (প্রাকযোগ্যতা/Short listing/Technical Proposal/ক্রয় প্রস্তাব ইত্যাদির উপর সম্মতিপত্র সংযুক্তি প্রদান করিতে হইবে)।
২১। মূল্যায়ন কমিটির সুস্পষ্ট সুপারিশের বিবরণ (TEC/PEC কর্তৃক Post qualification সম্পর্কিত বিবরণসহ)।
২২। ইতিপূর্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে আলোচ্য প্যাকেজটি উপস্থাপিত হইয়া থাকিলে পূর্বের সিদ্ধান্ত ও সেই অনুযায়ী গৃহীত ব্যবস্থাবলির বিবরণ।
২৩। আলোচ্য ক্রয়ের বিষয়ে কোন অভিযোগ ও আপিল হইয়া থাকিলে ইহার বিবরণ ও সর্বশেষ অবস্থা।
২৪। মন্ত্রণালয়/বিভাগের মতামতসহ (মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র মোতাবেক) সার্টিফিকেট।
২৫। আন্তর্জাতিক দরপত্র/প্রস্তাবের ক্ষেত্রে যেই যেই মুদ্রায় দরপত্র/দরপ্রস্তাব মূল্য উদ্বৃত করা হইয়াছে সেই সেই মুদ্রায় চুক্তিমূল্য অনুমোদন ও অর্থ প্রদানের প্রস্তাব।
২৬। আন্তর্জাতিক দরপত্র/প্রস্তাবের মাধ্যমে সম্পাদিত চুক্তির ভেরিয়েশন বা অতিরিক্ত সরবরাহ আদেশ প্রস্তাবে প্রযোজ্য অংশের জন্য হালনাগাদ মুদ্রা বিনিময় হার প্রতিফলন বিষয়ক তথ্যাদি এবং ইতোমধ্যে কিস্তিওয়ারি পরিশোধিত অর্থের স্ব-স্ব মুদ্রা বিনিময় হারের ভিত্তিতে প্রণীত ব্যয়বিবরণ।
২৭। ক্রয়ের সার্বিক বিবরণ (প্রযোজ্য ক্ষেত্রে পরিমাণগত দিক ও বাস্তবায়ন সময়সহ) এবং সম্পাদিতব্য চুক্তিকৃত মূল্যের বিভাজন (যথা: ভ্যাট, ট্যাক্স, আইটি, ইত্যাদি) ও চুক্তির বাস্তবায়নকালীন সময়সহ সার্বিক বিবেচনায় মন্ত্রণালয়ের সুস্পষ্ট সুপারিশ।
২৮। সারসংক্ষেপের উপর মাননীয় মন্ত্রীর অনুমোদন এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপনে সম্মতি আছে মর্মে উল্লেখ।
মন্ত্রণালয়/বিভাগের সচিবনাম, পদবি এবং স্বাক্ষর। [বিশেষ নোট: (১) সারসংক্ষেপের বিবরণ অনুচ্ছেদ আকারে হইবে, কোন শিরোনাম বা উপশিরোনাম দেওয়া যাইবে না। (২) মন্ত্রণালয়/বিভাগ কর্তৃক প্রাসঙ্গিক বিবেচিত হইলে অন্য যে-কোনো তথ্যাবলি সংশ্লিষ্ট অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা যাইবে।]
