| বিধি | সময়, মূল্য, ইত্যাদি |
|---|---|
| ৯(১) | বিনির্দেশ ও প্রাক্কলন কমিটি: ▶ক্রয়কারীর নিজ দপ্তর হইতে বা প্রয়োজনে অন্য ক্রয়কারী দপ্তরের কর্মকর্তার সমন্বয়ে কমপক্ষে ৩ (তিন) হইতে অনধিক ৫ (পাঁচ) জন সদস্য |
| ১০(১) | দরপত্র ও প্রস্তাব উন্মুক্তকরণ কমিটি: ▶দরপত্র বা প্রস্তাব মূল্যায়ন কমিটি হইতে ১ (এক) জন এবং সংশ্লিষ্ট ক্রয়কারী হইতে কমপক্ষে ১ (এক) জন সদস্যসহ কমিটি নিম্নরূপভাবে গঠন করা হইবে: (ক) সভাপতি; (খ) সদস্য; (গ) সদস্য সচিব। |
| ১১(১) | দরপত্র ও প্রস্তাব মূল্যায়ন কমিটি: |
| যেক্ষেত্রে অনুমোদনকারী কর্তৃপক্ষ ক্রয়কারী কার্যালয় প্রধানের ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ: | |
| ▶ যাহারা কমপক্ষে ৫ (পাঁচ) জন এবং সাধারণত অনধিক ৭ (সাত) জন সদস্য, যাহাদের মধ্যে ক্রয়কারীর নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ বা সংস্থা বর্হিভূত কমপক্ষে ২ (দুই)জন সদস্য অন্তর্ভুক্ত থাকিবে; ▶ মূল্যায়নে ১ (এক) জন বহিঃসদস্যসহ কমপক্ষে ৫ (পাঁচ) জন সদস্যের উপস্থিতি এবং মূল্যায়ন প্রতিবেদনে স্বাক্ষর আবশ্যক হইবে; | |
| যেক্ষেত্রে অনুমোদনকারী কর্তৃপক্ষ ক্রয়কারী কার্যালয় প্রধান বা তাহার নিম্ন পদমর্যাদার কোনো কর্তৃপক্ষ: | |
| ▶৩ (তিন) জন সদস্য, যাহাদের মধ্যে কমপক্ষে ১ (এক) জন একই বা ভিন্ন মন্ত্রণালয়, বিভাগ বা সংস্থার অধীন অপরাপর ক্রয়কারীসমূহের কর্মকর্তাকে মূল্যায়ন কমিটির বহিঃসদস্য হিসাবে অন্তর্ভুক্ত করিতে হইবে। ▶মূল্যায়নের ক্ষেত্রে ৩ (তিন) জন সদস্যেরই উপস্থিতি এবং মূল্যায়ন প্রতিবেদনে উক্ত সদস্যদের স্বাক্ষর আবশ্যক হইবে। | |
| বিদেশে জাতীয় পতাকাবাহী বাহন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বা মিশনসমূহের ক্ষেত্রে | |
| ▶ক্রয়কারী হইতে কমপক্ষে ৩ (তিন) জন সদস্য ▶মূল্যায়নের ক্ষেত্রে ৩ (তিন) জন সদস্যেরই উপস্থিতি এবং মূল্যায়ন প্রতিবেদনে উক্ত সদস্যদের স্বাক্ষর আবশ্যক হইবে। | |
| ১১(১৫) | কারিগরি সাব কমিটির সদস্য সংখ্যা: ▶ অনধিক ৩ (তিন) জন |
| ১৪ | তালিকাভুক্তিকরণ কমিটি (Enlistment Committee) গঠন: ▶কমপক্ষে ৩ (তিন) জন সদস্য, যাহাদের মধ্যে- (ক) একজন ক্রয়কারীর দপ্তর বহির্ভূত সদস্য (খ) একজন ক্রয়কারীর বা অন্য কোনো ক্রয়কারীর কারিগরি সদস্য (গ) একজন ক্রয়কারী সদস্য |
| ১৯ | ক্রয়সংশ্লিষ্ট কমিটিসমূহের সদস্যগণের সম্মানি: |
| বিনির্দেশ ও প্রাক্কলন কমিটির সদস্যপ্রতি সম্মানি: | |
| ১০ (দশ) কোটি টাকার ঊর্ধ্বের ক্রয়ের ক্ষেত্রে: ▶ প্রতি সভার জন্য ৫০০০ (পাঁচ হাজার) টাকা, যাহা সর্বোচ্চ তিনটি সভার জন্য প্রদত্ত হইবে; ১ (এক) কোটি টাকার ঊর্ধ্ব হইতে ১০ (দশ) কোটি টাকা পর্যন্ত ক্রয়ের ক্ষেত্রে: ▶ প্রতি সভার জন্য ৩০০০ (তিন হাজার) টাকা, যাহা সর্বোচ্চ দুইটি সভার জন্য প্রদত্ত হইবে; ১০ (দশ) লক্ষ টাকার ঊর্ধ্ব হইতে ১ (এক) কোটি টাকা পর্যন্ত ক্রয়ের ক্ষেত্রে: ▶ প্রতি সভার জন্য ১৫০০ (এক হাজার পাঁচশত) টাকা, যাহা সর্বোচ্চ দুইটি সভার জন্য প্রদত্ত হইবে; ১০ (দশ) লক্ষ টাকা পর্যন্ত ক্রয়ের ক্ষেত্রে: ▶ প্রতি সভার জন্য ১০০০ (এক হাজার) টাকা, যাহা সর্বোচ্চ দুইটি সভার জন্য প্রদত্ত হইবে; | |
| দরপত্র ও প্রস্তাব উন্মুক্তকরণ কমিটির সদস্যপ্রতি সম্মানি: | |
| ▶ থোক ১০০০ (এক হাজার) টাকা; | |
| মূল্যায়ন কমিটির সদস্যপ্রতি সম্মানি: | |
| ১০ (দশ) কোটি টাকার ঊর্ধ্বের ক্রয়ের ক্ষেত্রে: ▶ প্রতি সভার জন্য ৫০০০ (পাঁচ হাজার) টাকা হারে, যাহা সর্বোচ্চ তিনটি সভার জন্য প্রদত্ত হইবে; ১ (এক) কোটি টাকার ঊর্ধ্ব হইতে ১০ (দশ) কোটি টাকা পর্যন্ত ক্রয়ের ক্ষেত্রে: ▶প্রতি সভার জন্য ৩০০০ (তিন হাজার) টাকা হারে, যাহা সর্বোচ্চ তিনটি সভার জন্য প্রদত্ত হইবে; ১০ (দশ) লক্ষ টাকার ঊর্ধ্ব হইতে ১ (এক) কোটি টাকা পর্যন্ত ক্রয়ের ক্ষেত্রে: ▶প্রতি সভার জন্য ২০০০ (দুই হাজার) টাকা হারে, যাহা সর্বোচ্চ তিনটি সভার জন্য প্রদত্ত হইবে; ১০ (দশ) লক্ষ টাকা পর্যন্ত ক্রয়ের ক্ষেত্রে: ▶প্রতি সভার জন্য ১০০০ (এক হাজার) টাকা হারে, যাহা সর্বোচ্চ তিনটি সভার জন্য প্রদত্ত হইবে; | |
| ▶প্রাকযোগ্যতা আবেদন বা আগ্রহ ব্যক্তকরণপত্র মূল্যায়নের ক্ষেত্রে কমিটির সদস্যগণ সর্বোচ্চ ২(দুই)টি সভার জন্য সম্মানি প্রাপ্য হইবে, তবে এইরূপ সভার সংখ্যা প্যাকেজের দরপত্র বা প্রস্তাব মূল্যায়ন সভাসংখ্যা হইতে পৃথক হইবে। | |
| কারিগরি সাব কমিটির সদস্যপ্রতি সম্মানি: | |
| ▶ মূল্যায়ন কমিটির জন্য প্রযোজ্য হারে, তবে সর্বোচ্চ দুইটি সভার জন্য সম্মানি প্রাপ্য। | |
| তালিকাভুক্তিকরণ কমিটির সদস্যগণের জন্য প্রদত্ত সম্মানির হার: | |
| ▶ সীমিত দরপত্র পদ্ধতির জন্য: প্রতি সভার জন্য সদস্যপ্রতি ১৫০০ (এক হাজার পাচশত) টাকা, যাহা সর্বোচ্চ দুইটি সভার জন্য প্রদত্ত হইবে; ▶ আন্তর্জাতিক কোটেশন প্রদানের অনুরোধ জ্ঞাপন পদ্ধতির জন্য: প্রতি সভার জন্য সদস্যপ্রতি ২৫০০ (দুই হাজার পাচশত) টাকা, যাহা সর্বোচ্চ দুইটি সভার জন্য প্রদত্ত হইবে। | |
| কারিগরি পরীক্ষণ ও গ্রহণ কমিটির সদস্যপ্রতি সম্মানির হার: ১০ (দশ) কোটি টাকার ঊর্ধ্বে ক্রয়ের ক্ষেত্রে: ▶ থোক ৫০০০ (পাঁচ হাজার) টাকা; ১ (এক) কোটি টাকার ঊর্ধ্ব হইতে ১০ (দশ) কোটি টাকা পর্যন্ত ক্রয়ের ক্ষেত্রে: ▶ থোক ৩০০০ (তিন হাজার) টাকা; ১০ (দশ) লক্ষ টাকার ঊর্ধ্ব হইতে ১ (এক) কোটি টাকা পর্যন্ত ক্রয়ের ক্ষেত্রে: ▶ থোক ১৫০০ (এক হাজার পাঁচশত) টাকা; ১০ (দশ) লক্ষ টাকা পর্যন্ত ক্রয়ের ক্ষেত্রে: ▶ থোক ১০০০ (এক হাজার) টাকা। | |
| ২৭(১)(গ) | প্রাকদরপত্র সভার কার্যবিবরণী বিতরণের সময়: |
| ▶ অনধিক ৫ (পাঁচ) কার্যদিবস | |
| ২৮(১) ও ১৩৯(১০) | দরপত্র ও প্রস্তাবের বৈধতার মেয়াদ: |
| ▶ সাধারণত ৬০ (ষাট) হইতে ১৫০ (একশত পঞ্চাশ) দিন। | |
| ৩০ (২) | দরপত্র বা প্রস্তাবের বৈধতার মেয়াদ বৃদ্ধির অনুরোধ জ্ঞাপনের সময়: |
| ▶ দরপত্র বা প্রস্তাবের বৈধতার মেয়াদ উত্তীর্ণের ন্যূনতম ৭ (সাত) কার্যদিবস পূর্বে। | |
| ৩১(১) | ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার দাখিল সংক্রান্ত মূল্যসীমা: |
| ▶ তিন (৩) কোটি টাকা পর্যন্ত মূল্যমানের ক্রয়ের ক্ষেত্রে | |
| ৩১ (৩) ও ৩১(৬) | দরপত্র জামানতের পরিমাণ: |
| ▶আইটেম-বাই-আইটেমভিত্তিক দরপত্রের ক্ষেত্র ব্যতিরেকে, সর্বক্ষেত্রেই দাপ্তরিক প্রাক্কলিত মূল্যের ৩% (শতকরা তিন ভাগ)-এর মধ্যে নির্দিষ্ট পরিমাণে। | |
| ৩১ (৫) | আইটেম-বাই-আইটেমভিত্তিক দরপত্রের ক্ষেত্রে দরপত্র জামানতের পরিমাণ: |
| ▶আইটেমভিত্তিক দরপত্র আহ্বানের ক্ষেত্রে একটি দরপত্র জামানতের মাধ্যমে উদ্ধৃত মোট মূল্যের ন্যূনতম ২% (শতকরা দুই ভাগ)। | |
| ৩৬ (১) | কার্যসম্পাদন জামানত (Performance Security)-এর পরিমাণ: |
| ▶ বিভাজ্য পণ্যের (Divisible commodities) ক্ষেত্রে চুক্তিমূল্যের ৫% (শতকরা পাঁচ ভাগ); ▶ পণ্যের ক্ষেত্রে চুক্তিমূল্যের ১০% (শতকরা দশ ভাগ); ▶কার্যের ক্ষেত্রে চুক্তিমূল্যের ৫% (শতকরা পাঁচ ভাগ), যদি অগ্রিম অর্থপ্রদানের ব্যবস্থা না থাকে। ▶ ১ (এক) কোটি টাকা মূল্যমানের কার্যের ক্ষেত্রে কার্যসম্পাদন জামানত দাখিলের প্রয়োজন হইবে না। ▶ ভৌতসেবার ক্ষেত্রে চুক্তিমূল্যের ৫% (শতকরা পাঁচ ভাগ)। ▶ পণ্য পরিবহণের ক্ষেত্রে চুক্তিমূল্যের ৫% (শতকরা পাঁচ ভাগ) এবং পরিবহণযোগ্য পণ্যমূল্যের ৫% (শতকরা পাঁচ ভাগ), যাহা পরবর্তী পরিবহনেও ব্যবহার করা যাইবে; ▶নিরাপত্তা জামানত হিসাবে পরিশোধযোগ্য বিল থেকে কর্তনের পরিমাণ ১০% (শতকরা দশ ভাগ); | |
| ৩৬ (২) | ফ্রন্ট লোডিং-এর ক্ষেত্রে চুক্তিসংশ্লিষ্ট জামানতের পরিমাণ: |
| ▶ চুক্তিমূল্যের সর্বাধিক ২৫% (শতকরা পঁচিশ ভাগ); যাহা ৫% কার্যসম্পাদন জামানত ও অবশিষ্টাংশ অনুমিত রক্ষণযোগ্য অর্থ হিসাবে ইকনোমিক অপারেটরকে পরিশোধিতব্য অর্থ হইতে কর্তনের মাধ্যমে ব্যবস্থাপনাযোগ্য হইবে। | |
| ৩৬(৯) | বুদ্ধিবৃত্তিক ও পেশাগত সেবার ক্ষেত্রে: |
| ▶ চুক্তিমূল্যের সর্বাধিক ৩%-৫% (শতকরা তিন ভাগ হইতে পাঁচ ভাগ)। | |
| ৩৭ (১) | পণ্য, কার্য ও ভৌতসেবা ক্রয় চুক্তির ক্ষেত্রে অনুমিত রক্ষণযোগ্য অর্থের (Retention) পরিমাণ: |
| ▶ কার্য বা ভৌতসেবা ক্রয়ে অনুমিত রক্ষণযোগ্য অর্থ হইবে ৫% (শতকরা পাঁচ ভাগ), যাহা ইকনোমিক অপারেটরকে পরিশোধিতব্য প্রতি কিস্তি অর্থ হইতে কর্তন করিতে হইবে। | |
| ▶ পণ্য ক্রয়ে অনুমিত রক্ষণযোগ্য অর্থ হইবে ১০% (শতকরা দশ ভাগ), যাহা সরবরাহকারী পরিশোধিতব্য চূড়ান্ত বিল হইতে কর্তন করিতে হইবে। | |
| ▶ অগ্রিম প্রদান করা না হইয়া থাকিলে, বিধি ৩৬ (২)-এ বর্ণিত ক্ষেত্র ব্যতীত অনুমিত রক্ষণযোগ্য অর্থ এবং কার্যসম্পাদন জামানতের পরিমাণ সর্বমোট ১০% (শতকরা দশ ভাগ)-এর অধিক হইবে না। | |
| ▶ অভ্যন্তরীণ কার্য ক্রয়ে ২ (দুই) কোটি টাকা পর্যন্ত কার্যচুক্তির ক্ষেত্রে অনুমিত রক্ষণযোগ্য অর্থ ১০% (শতকরা দশ ভাগ) হইবে। | |
| ৩৭(২) | অনুমিত রক্ষণযোগ্য অর্থ (Retention Money) ফেরৎ প্রদানের সময়: |
| ▶ ত্রুটিজনিত দায়ের মেয়াদ অতিক্রান্ত হইবার ২৮ (আটাশ) দিনের মধ্যে। | |
| ৪৩ | গৃহীত আবেদনপত্র, দরপত্র বা প্রস্তাব ক্রয়কারীর হেফাজতে রাখিবার সময়সীমা: |
| ▶অনধিক ১ (এক) কার্যদিবস | |
| ৪৬(১) | সকল দরপত্র বা প্রস্তাব বাতিল সংক্রান্ত বিষয়ে দরপত্রদাতা বা আবেদনকারীগণকে অবহিতকরণের সময়: |
| ▶ ক্রয়কারী কার্যালয় প্রধান কর্তৃক সিদ্ধান্ত গ্রহণের ৩ (তিন) কার্যদিবসের মধ্যে। | |
| ৪৮(৫) (ক) | চুক্তিসম্পাদন নোটিশ (NoA) জারির সময়: |
| ▶ অনুমোদন প্রাপ্তির ৩ (তিন) কার্যদিবসের মধ্যে এবং দরপত্র বা প্রস্তাবের বৈধতার মেয়াদ উত্তীর্ণের পূর্বে। | |
| ৪৮(৬) | যে মূল্যমানের ক্রয়ের জন্য ত্রৈমাসিক প্রতিবেদন প্রয়োজন: |
| ▶ ১ কোটি টাকা এবং তদূর্ধ্ব মূল্যের পণ্য, কার্য বা ভৌতসেবা ক্রয়ের ক্ষেত্রে; ▶ ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা এবং তদূর্ধ্ব মূল্যের বুদ্ধিবৃত্তিক ও পেশাগত সেবা ক্রয়ের ক্ষেত্রে। | |
| ৪৯ (১) | নোটিশ বোর্ড এবং সংশ্লিষ্ট ওয়েবসাইটে চুক্তিসম্পাদনের নোটিশ প্রকাশের সময়কাল: |
| ▶ চুক্তিসম্পাদনের নোটিশ জারির ২৪ (চব্বিশ) ঘণ্টার মধ্যে এবং কমপক্ষে ২৮ (আটাশ) দিনের জন্য । | |
| ৪৯ (২) এবং ৪৯ (৩) | চুক্তিসম্পাদন সংক্রান্ত তথ্যাদি বিপিপিএ-এর ওয়েবসাইটে প্রকাশ: |
| ▶ ১০ (দশ) লক্ষ টাকার ঊর্ধ্বের যে কোনো ক্রয় ▶ চুক্তিস্বাক্ষরের ৩ (তিন) দিনের মধ্যে এবং কমপক্ষে ১ (এক) মাসের জন্য ভেরিয়েশন অর্ডার বা অতিরিক্ত সরবরাহ আদেশ অনুমোদনের সীমা: | |
| ৫০(১৭) | ▶মূল চুক্তিমূল্যের অনধিক ১০% (শতকরা দশ ভাগ) |
| ৫০(১৮) | ▶মূল চুক্তিমূল্যের সর্বোচ্চ ৩০% (শতকরা ত্রিশ ভাগ)। |
| ৫০(১৯) | ▶মূল চুক্তিমূল্যের ২% (শতকরা দুই ভাগ) বা ১০ (দশ) কোটি টাকা- ইহাদের মধ্যে যাহা কম |
| ৫০(২০) | ভেরিয়েশন প্রতিপাদন কমিটির প্রতিবেদন প্রণয়নের সময়সীমা: ▶ভেরিয়েশন প্রতিপাদন কমিটি গঠনের ১০ (দশ) কার্যদিবসের মধ্যে |
| ভেরিয়েশন প্রতিপাদন কমিটির প্রতিবেদন গ্রহণের বাধ্যবাধকতা থাকিবে না- ▶যেক্ষেত্রে ভেরিয়েশন অনুমোদনকারী কর্তৃপক্ষ ক্রয়কারী কার্যালয় প্রধানের নিম্ন পর্যায়ের কোনো কর্তৃপক্ষ এবং প্রস্তাবিত ভেরিয়েশনের মূল্য মূল চুক্তিমূল্যের শতকরা ৫ (পাঁচ) ভাগের অধিক নহে। | |
| ৫০(২১) | ভেরিয়েশন অর্ডার বা অতিরিক্ত সরবরাহ আদেশ প্রক্রিয়াকরণের সময়সীমা: |
| ভেরিয়েশন অর্ডারের ক্ষেত্রে ঠিকাদার বা সেবা প্রদানকারী কর্তৃক প্রদত্ত ভেরিয়েশনের পরিপ্রেক্ষিত অবহিতকরণ নোটিশ প্রাপ্তির তারিখ হইতে এবং পণ্য ক্রয়ে অতিরিক্ত সরবরাহের ক্ষেত্রে প্রক্রিয়াকরণ শুরুর তারিখ হইতে অনুমোদন পর্যন্ত নিম্নবর্ণিত সময়সীমার অধিক হইবে না: ▶ যেক্ষেত্রে ভেরিয়েশন বা অতিরিক্ত সরবরাহ আদেশের অনুমোদনকারী কর্তৃপক্ষ ক্রয়কারী কার্যালয় প্রধানের অধঃস্তন কর্মকর্তা ২৮(আটাশ) কার্যদিবস ▶ যেক্ষেত্রে ভেরিয়েশন বা অতিরিক্ত সরবরাহ আদেশের অনুমোদনকারী কর্তৃপক্ষ ক্রয়কারী কার্যালয় প্রধান ৩৫(পঁয়ত্রিশ) কার্যদিবস ▶ যেক্ষেত্রে ভেরিয়েশন বা অতিরিক্ত সরবরাহ আদেশের অনুমোদনকারী কর্তৃপক্ষ মন্ত্রণালয় ৪২(বিয়াল্লিশ) কার্যদিবস ▶ যেক্ষেত্রে ভেরিয়েশন বা অতিরিক্ত সরবরাহ আদেশের সুপারিশকারী কর্তৃপক্ষ ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সেই ক্ষেত্রে মন্ত্রণালয় ৪২ (বিয়াল্লিশ) কার্যদিবসের মধ্যে উহা মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করিবে। | |
| ৫১ (৩) | ক্রয়কারী কর্তৃক প্রত্যাশিত কার্যসমাপ্তির (Intended Completion Date) তারিখ সম্প্রসারণ: |
| ▶ কার্যসমাপ্তির মূল সময়সীমার অতিরিক্ত ৩০% (শতকরা ত্রিশ ভাগ) পর্যন্ত; ▶ কার্যসমাপ্তির মূল সময়সীমার অতিরিক্ত ৩০% (শতকরা ত্রিশ ভাগ)-এর অধিক হইতে ১০০% (শতকরা ১০০ ভাগ) পর্যন্ত হইলে ক্রয়কারী কার্যালয় প্রধান বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার অনুমোদন প্রয়োজন হইবে; ▶ ব্যতিক্রমী ক্ষেত্রে, কার্য সমাপ্তির মূল সময়সীমার ১০০% (শতকরা ১০০ ভাগ)-এর অধিক হইলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিবের অনুমোদন প্রয়োজন হইবে। | |
| ৫১ (৪) | ক্রয়কারী কর্তৃক প্রত্যাশিত কার্যসমাপ্তির (Intended Completion Date) সময়সীমা বর্ধিতকরণের সিদ্ধান্ত গ্রহণের সময়: |
| ▶ সময় বর্ধিতকরণের আবেদন প্রাপ্তির ২১ (একুশ) দিনের মধ্যে তবে কার্যসমাপ্তির সময়সীমা উত্তীর্ণের পূর্বে | |
| ৫১(২২) | ঠিকাদারকে মূল্যপরিশোধ করিবার সময়: |
| ▶ প্রতিটি সনদ (Certificate) ইস্যুর তারিখ হইতে ২৮ (আটাশ) দিনের মধ্যে। | |
| ৫১(৩০) | ঠিকাদারের প্রাপ্য চূড়ান্ত মূল্যপরিশোধের সনদ (Certificate) প্রদানের সময়: |
| ▶ পূর্ণাঙ্গ ও সঠিক হিসাব প্রাপ্তির ৫৬ (ছাপ্পান্ন) দিনের মধ্যে। | |
| ৫১(৩০) (ক) | ত্রুটিজনিত দায়ের তালিকা (Defects Liability Schedule) জারির সময়সীমা: |
| ▶ ঠিকাদার কর্তৃক চূড়ান্ত মূল্য পরিশোধের অনুরোধের তারিখ হইতে ২১(একুশ) দিনের মধ্যে। | |
| ৫১(৩৪) | ক্রয়কারী কর্তৃক কার্য ও সাইট অধিগ্রহণের সময়: |
| ▶ প্রকল্প ব্যবস্থাপক কর্তৃক কার্য সমাপ্তির সনদ জারির ৭ (সাত) দিনের মধ্যে। | |
| ৫৩(১) | সম্ভাব্য ভেরিয়েশন অর্ডার বা অতিরিক্ত কার্যাদেশ সম্পর্কিত নোটিশ করিবার সময়সীমা: |
| ▶ভেরিয়েশন অর্ডারের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত হইবার ৭ (সাত) কার্যদিবসের মধ্যে। | |
| ৫৪(৪)(খ)(অ) | কার্যের ক্রমপুঞ্জিত বৃদ্ধি: |
| ▶ সমন্বয়কৃত (adjusted) মূল চুক্তিমূল্যের অনধিক ১০% (শতকরা দশ ভাগ)। | |
| ৫৫(৪) | ক্রয়কারী কর্তৃক প্রত্যাশিত সরবরাহ সমাপ্তির (Intended Completion Date) তারিখ সম্প্রসারণ: |
| ▶ কার্য সমাপ্তির মূল সময়সীমার অতিরিক্ত ৩০% (শতকরা ত্রিশ ভাগ) পর্যন্ত; ▶ কার্য সমাপ্তির মূল সময়সীমার অতিরিক্ত ৩০% (শতকরা ত্রিশ ভাগ)- এর অধিক হইতে ১০০% (শতকরা ১০০ ভাগ) পর্যন্ত হইলে ক্রয়কারী কার্যালয় প্রধান বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার অনুমোদন প্রয়োজন হইবে; ▶ ব্যতিক্রমী ক্ষেত্রে, কার্য সমাপ্তির মূল সময়সীমার ১০০% (শতকরা ১০০ ভাগ)-এর অধিক হইলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিবের অনুমোদন প্রয়োজন হইবে। | |
| ৫৫(৫) | ক্রয়কারী প্রত্যাশিত সরবরাহ সমাপ্তির (Intended Completion Date) সময়সীমা বর্ধিতকরণের সিদ্ধান্ত গ্রহণের সময়: |
| ▶ সময় বর্ধিতকরণের আবেদন প্রাপ্তির ২১ (একুশ) দিনের মধ্যে তবে কার্যসমাপ্তির সময়সীমা উত্তীর্ণের পূর্বে | |
| ৫৭(৩) ও ৫৮(৬) | ক্রয়কারী কর্তৃক প্রত্যাশিত সেবাসমাপ্তির (Intended Completion Date) তারিখ সম্প্রসারণ: |
| ▶ কার্য সমাপ্তির মূল সময়সীমার অতিরিক্ত ৩০% (শতকরা ত্রিশ ভাগ) পর্যন্ত; ▶ কার্য সমাপ্তির মূল সময়সীমার অতিরিক্ত ৩০% (শতকরা ত্রিশ ভাগ)- এর অধিক হইতে ১০০% (শতকরা ১০০ ভাগ) পর্যন্ত হইলে ক্রয়কারী কার্যালয় প্রধান বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার অনুমোদন প্রয়োজন হইবে; ▶ ব্যতিক্রমী ক্ষেত্রে, কার্য সমাপ্তির মূল সময়সীমার ১০০% (শতকরা ১০০ ভাগ)-এর অধিক হইলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিবের অনুমোদন প্রয়োজন হইবে। | |
| ৫৭(৪) ও ৫৮(৭) | ক্রয়কারী প্রত্যাশিত সেবাসমাপ্তির (Intended Completion Date) সময়সীমা বর্ধিতকরণের সিদ্ধান্ত গ্রহণের সময়: |
| ▶ সময় বর্ধিতকরণের আবেদন প্রাপ্তির ২১ (একুশ) দিনের মধ্যে তবে কার্যসমাপ্তির সময়সীমা উত্তীর্ণের পূর্বে | |
| ৫৯(৭) | ক্রয়কারী কার্যালয় প্রধান কর্তৃক চুক্তি বাতিলের প্রস্তাবে সিদ্ধান্ত প্রদানের সময়সীমা |
| ▶ প্রস্তাব গৃহীত হইবার ১৪ (চৌদ্দ) দিনের মধ্যে | |
| ৬০(১) | ক্রয়কারী কর্তৃক ক্রয় সংক্রান্ত রেকর্ডপত্র সংরক্ষণ কাল: |
| ▶ কমপক্ষে ৫ (পাঁচ) বৎসর; ▶বিশেষ ক্ষেত্রে ক্রয়কারী কার্যালয় প্রধান বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার অনুমোদন গ্রহণক্রমে ৫ (পাঁচ) বৎসরের অধিক। | |
| ৬৩ (১) | ক্রয় প্রক্রিয়া-উত্তর পুনরীক্ষণ (Procurement Post Review): |
| ▶ একটি নির্দিষ্ট অর্থ বৎসরে ক্রয়কারী কর্তৃক সম্পাদিত মোট ক্রয়চুক্তির মোট পরিমাণ ২৫ (পঁচিশ) কোটি টাকার অধিক হইলে। | |
| ৬৩ (৩) | ক্রয় প্রক্রিয়া-উত্তর পুনরীক্ষণের (Procurement Post Review) সম্পাদিত চুক্তির (Awarded Contracts) অন্তর্ভুক্তির ন্যূনতম সংখ্যা ও মূল্য: |
| ▶ কোনো অর্থবৎসরে সম্পাদিত মোট চুক্তির ন্যূনতম ১৫% (শতকরা পনের ভাগ) যাহা নিরপেক্ষ পরামর্শক কর্তৃক এমনভাবে নির্ধারিত করিতে হইবে যেন উহা সম্পাদিত চুক্তিসমূহের মোট মূল্যের ৩০% (শতকরা ত্রিশ ভাগ)-এর কম না হয়। | |
| ৬৩(৬) | ক্রয় প্রক্রিয়া-উত্তর পুনরীক্ষণের (Procurement Post Review) সময়: |
| ▶ প্রত্যেক অর্থবৎসর সমাপ্তির ৯ (নয়) মাসের মধ্যে। | |
| ৬৫(৬) | সীমিত দরপত্র পদ্ধতিতে কার্য ক্রয়ের মূল্যায়নে অভিজ্ঞতাবিহীন নির্ণায়ক প্রয়োগের মূল্যসীমা: |
| ▶ ৫ (পাঁচ) কোটি টাকা পর্যন্ত। | |
| ৬৮(৩)(ঘ) | ক্রয়কারী কর্তৃক ইকনোমিক অপারেটরগণের তালিকা হালনাগাদ করিবার লক্ষ্যে সভা আহ্বানের বিষয় অবহিতকরণ: |
| সভা অনুষ্ঠানের কমপক্ষে ১৪ (চৌদ্দ) দিন পূর্বে বিজ্ঞাপনের মাধ্যমে। | |
| ৬৮(৩)(ঙ) | তালিকাভুক্তি ও নবায়ন ফি: |
| ▶ শ্রেণিভিত্তিক তালিকাভুক্তি ফি ৫০০০ (পাঁচ হাজার) টাকা। ▶ শ্রেণিভিত্তিক নবায়ন ফি ২০০০ (দুই হাজার) টাকা। ▶ একক মালিকানাধীন প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী নারী হইলে তালিকাভুক্ত ফি ৩০০০ (তিন হাজার) টাকা এবং নবায়ন ফি ১৫০০ (এক হাজার পাঁচশত) টাকা | |
| ৭০(২) | যৌথ উদ্যোগ সংক্রান্ত চুক্তি সম্পাদনে ব্যবহার্য ননজুডিসিয়াল স্ট্যাম্পের মূল্যায়ন: |
| ▶ ৩০০ (তিন শত) টাকা বা সরকার দ্বারা নির্ধারিত মূল্যমানের। | |
| অভিযোগসমূহের প্রশাসনিক পুনরীক্ষণের (Administrative Review) সময়: | |
| ৭৩(১) | ▶ যে পরিস্থিতির কারণে অভিযোগের উদ্ভব হইয়াছে তদবিষয়ে অবগত হইবার ৭ (সাত) পঞ্জিকা দিবসের মধ্যে; |
| ৭৩(৪) | অভিযোগ প্রাপ্তির ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে; |
| ৭৩(৫) | ▶ অভিযোগ দায়েরের পর অতিবাহিত পঞ্চম কার্যদিবস হইতে পরবর্তী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে; |
| ৭৩(৬)(ক) | ▶ ৩ (তিন) কার্যদিবসের মধ্যে; |
| ৭৩(৬)(খ) | ▶ অভিযোগ প্রাপ্তির ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে; |
| ৭৩(৭) | ▶ ক্রয়কারী কার্যালয় প্রধানের নিকট অভিযোগ দায়েরের পর অতিবাহিত পঞ্চম কার্যদিবস হইতে পরবর্তী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে; |
| ৭৩(৮) | ▶ অভিযোগ প্রাপ্তির ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে; |
| ৭৩(৯) | ▶ ৩ (তিন) কার্যদিবসের মধ্যে; |
| ৭৩(১৩) | মন্ত্রণালয় বা বিভাগের সচিবের নিকট অভিযোগ দায়েরের পর অতিবাহিত পঞ্চম কার্যদিবস হইতে পরবর্তী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে; |
| রিভিউ প্যানেল বরাবর অভিযোগ দায়েরের নিমিত্ত নিবন্ধন ফি এবং ফেরতযোগ্য নিরাপত্তা জামানতের পরিমাণ: | |
| ৭৩(১৩)(গ) | ▶ ১ (এক) কোটি টাকার নিম্নের চুক্তিমূল্যের ক্ষেত্রে, নিবন্ধন ফি (Registration fee) ১০ (দশ) হাজার টাকা এবং নিরাপত্তা জামানত (Security deposit) ৫০(পঞ্চাশ) হাজার টাকা; ▶ ১ (এক) কোটি টাকা হইতে ৫ (পাঁচ) কোটি টাকা পর্যন্ত চুক্তিমূল্যের ক্ষেত্রে, নিবন্ধন ফি ১৫ (পনের) হাজার টাকা এবং ফেরতযোগ্য নিরাপত্তা জামানত ১(এক) লক্ষ টাকা; ▶ ৫ (পাঁচ) কোটি টাকার ঊর্ধ্ব হইতে ১০ (দশ) কোটি টাকা পর্যন্ত চুক্তিমূল্যের ক্ষেত্রে, নিবন্ধন ফি ২০ (বিশ) হাজার টাকা এবং নিরাপত্তা জামানত ২ (দুই) লক্ষ টাকা; |
| ▶ ১০ (দশ) কোটি টাকার ঊর্ধ্বের চুক্তিমূল্যের ক্ষেত্রে, নিবন্ধন ফি ২৫ (পঁচিশ) হাজার টাকা এবং নিরাপত্তা জামানত ৫(পাঁচ) লক্ষ টাকা; ▶ দরপত্র উন্মুক্তকরণের পূর্বে কোনো বিষয়ে অভিযোগের ক্ষেত্রে, নিবন্ধন ফি ১০ (দশ) হাজার টাকা এবং নিরাপত্তা জামানত ৫০ (পঞ্চাশ) হাজার টাকা। | |
| ৭৪(২) | রিভিউ প্যানেলের জন্য নির্বাচিত সুবিদিত বিশেষজ্ঞগণের সংখ্যা: |
| ▶ আইন বিষয়ক বিশেষজ্ঞ অনধিক ১০ (দশ) জন; ▶ ক্রয়কার্যে কারিগরি জ্ঞানসম্পন্ন বিশেষজ্ঞ অনধিক ১০ (দশ) জন; ▶ চুক্তিব্যবস্থাপনায় অভিজ্ঞ বিশেষজ্ঞ অনধিক দশ (১০) জন। | |
| ৭৪(২) (খ) | রিভিউ প্যানেলের সংখ্যা: |
| ▶ ৩ (তিন) হইতে ৫ (পাঁচ)টি রিভিউ প্যানেল। | |
| ৭৪ (৪) | রিভিউ প্যানেলের সদস্যপ্রতি সম্মানি: |
| ▶ প্রতি সভার জন্য সদস্য প্রতি ৮(আট) হাজার টাকা হারে প্রতিটি অভিযোগ পুনরীক্ষণের (Review) জন্য, তবে সর্বাধিক ৫ (পাঁচ)টি সভার জন্য উক্ত সম্মানি প্রদেয় হইবে। | |
| ৭৬ (১) | রিভিউ প্যানেল নির্বাচনের সময়সীমা: |
| ▶ প্রধান নির্বাহী কর্মকর্তা, বিপিপিএ-এর নিকট গৃহীত হইবার ৩ (তিন) কার্যদিবসের মধ্যে। | |
| ৭৭ (২) | রিভিউ প্যানেল কর্তৃক অভিযোগ নিষ্পত্তির সময়সীমা: |
| ▶ রিভিউ প্যানেল তৎকর্তৃক অভিযোগ প্রাপ্তির ১২ (বার) কার্যদিবসের মধ্যে উহার লিখিত সিদ্ধান্ত প্রদান করিবে। | |
| ৭৮ (৪) | উন্মুক্ত দরপত্র পদ্ধতির অধীন অভ্যন্তরীণ ক্রয়ের ক্ষেত্রে পণ্যসরবরাহ, কার্যসম্পাদন বা ভৌতসেবা সম্পাদনের জন্য বিজ্ঞাপন পত্রিকায় প্রকাশের তারিখ হইতে দরপত্র প্রণয়ন ও দাখিলের সময়: ▶ ১ (এক) কোটি টাকা পর্যন্ত ক্রয়ের ক্ষেত্রে ন্যূনতম ১০ (দশ) দিন; ▶ ১ (এক) কোটি টাকার ঊর্ধ্বে এবং ৫ (পাঁচ) কোটি টাকা পর্যন্ত ক্রয়ের ক্ষেত্রে ন্যূনতম ১৪ (চৌদ্দ) দিন; ▶ ৫ (পাঁচ) কোটি টাকার ঊর্ধ্বে এবং ৩০ (ত্রিশ) কোটি টাকা পর্যন্ত ক্রয়ের ক্ষেত্রে ন্যূনতম ২১ (একুশ) দিন; ▶ ৩০ (ত্রিশ) কোটি টাকার ঊর্ধ্বের ক্রয়ের ক্ষেত্রে ন্যূনতম ২৮ (আটাশ) দিন; |
| ▶ বিপর্যয়কর কোনো ঘটনা মোকাবিলার জন্য জরুরি ক্রয়ের ক্ষেত্রে ন্যূনতম ৭ (সাত) দিন; ▶ পুনঃদরপত্র আহ্বানের সময় অনূর্ধ্ব ১ (এক) কোটি টাকা ক্রয়ের ক্ষেত্রে ৭ (সাত) দিন; ১ (এক) কোটির টাকার ঊর্ধ্ব হইতে অনূর্ধ্ব ৫ (পাঁচ) কোটি টাকা ক্রয়ের ক্ষেত্রে ১০ (দশ) দিন; বিপর্যয়কর ঘটনার ক্ষেত্রে ৫ (পাঁচ) দিন এবং অন্যান্য ক্ষেত্রে ১৪ (চৌদ্দ) দিন। | |
| ৭৯(১) | ▶কার্য ক্রয়ের ক্ষেত্রে ১(এক) কোটি টাকা পর্যন্ত এবং পণ্য বা ভৌতসেবা ক্রয়ের ক্ষেত্রে ২০ (বিশ) লক্ষ টাকা পর্যন্ত |
| ৮০ (১)(ঘ) | তালিকাভুক্ত সরবরাহকারী, ঠিকাদার বা সেবাপ্রদানকারীর নিকট হইতে সীমিত দরপত্র পদ্ধতির অধীনে ক্রয়ের ক্ষেত্রে মূল্যসীমা: |
| ▶ অনধিক ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা মূল্যের পণ্য, ভৌতসেবা এবং একক সেবাদানমূলক চুক্তি; ▶অনধিক ৫ (পাঁচ) কোটি টাকা মূল্যের অভ্যন্তরীণ কার্য। | |
| সীমিত দরপত্র পদ্ধতিতে অতিক্ষুদ্র ও ক্ষুদ্র প্রতিষ্ঠান (Micro and small enterprise), নারী-মালিকানাধীন প্রতিষ্ঠান (Women-owned enterprise) এবং নূতন প্রতিষ্ঠানের (New enterprise) মাধ্যমে সম্পাদনের জন্য সংরক্ষিত ক্রয়কার্য | |
| ▶বিশেষায়িত ক্রয়ের ক্ষেত্র ব্যতিরেকে, ক্রয়কারীর পরিচালন বাজেটে বার্ষিক বরাদ্দের ন্যূনতম ২৫% (শতকরা পঁচিশ ভাগ)। ▶সীমিত দরপত্র পদ্ধতিতে সংরক্ষিত ক্রয়কার্যের সুবিধা পাইবার লক্ষ্যে সংশ্লিষ্ট শ্রেণির দরদাতাগণকে নিম্নরূপে সংজ্ঞায়িত করা হইবে: অতিক্ষুদ্র ও ক্ষুদ্র প্রতিষ্ঠান (Micro and small enterprise): দরপত্র আহবানের তারিখ হইতে পূর্বেকার ৩ (তিন) বৎসরে যেই সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান এই বিধিমালার অধীন ক্রয়ের ধরন নির্বিশেষে সমষ্টিগতভাবে সর্বোচ্চ ১ (এক) কোটি টাকা মূল্যের ক্রয়চুক্তিতে আবদ্ধ হইবার সুযোগ পাইয়াছেন; নারী-মালিকানাধীন প্রতিষ্ঠান (Women-owned enterprise): যেই সকল একক মালিকানাধীন প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী একজন নারী; নূতন প্রতিষ্ঠান (New enterprise): দরপত্র আহবানের তারিখ হইতে পূর্বেকার ২ (দুই) বৎসরে যেই সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান তাহাদের প্রথম ব্যবসা নিবন্ধন লাভ করিয়াছেন। | |
| ৮০(২) | সীমিত দরপত্র পদ্ধতির অধীনে অভ্যন্তরীণ কার্যক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য মূল্যসীমা: |
| ▶ দরপত্রে দাপ্তরিক প্রাক্কলনের ৫% (পাঁচ শতাংশ) | |
| ৮১(৫) | সীমিত দরপত্র পদ্ধতির আওতায় সরাসরি দরপত্র আহ্বান অথবা পত্রিকায় বা ওয়েব পোর্টালে বিজ্ঞাপন প্রকাশের তারিখ হইতে দরপত্র প্রণয়ন ও দাখিলের সময়: |
| ▶ বিধি ৮০ (১)(ক) অনুসরণের ক্ষেত্রে ন্যূনতম ১৪ (চৌদ্দ) দিন; ▶ বিধি ৮০ (১)(খ) অনুসরণের ক্ষেত্রে ন্যূনতম ৭ (সাত) দিন; ▶ বিধি ৮০ (১)(গ) অনুসরণের ক্ষেত্রে ন্যূনতম ১৪ (চৌদ্দ) দিন; ▶ বিধি ৮০ (১)(ঘ) অনুসরণের ক্ষেত্রে- ➢ স্বাভাবিক ক্ষেত্রে ন্যূনতম ১০ (দশ) দিন; ➢ প্রাকৃতিক দুর্যোগ হইতে উদ্ভূত সংকট বা রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ বিষয় নিষ্পত্তির ক্ষেত্রে ক্রয়কারী কার্যালয় প্রধানের অনুমোদন সাপেক্ষে ৫(পাঁচ) দিনের কম সময়; ▶ বিধি ৮০ (১)(ঙ) অনুসরণের ক্ষেত্রে ন্যূনতম ১৪ (চৌদ্দ) দিন; ▶ পুনঃদরপত্র আহ্বানের ক্ষেত্রে স্বাভাবিক ক্ষেত্রে ৭ (সাত) দিন ও অন্যান্য ক্ষেত্রে ৫ (পাঁচ) দিনে হ্রাস করা যাইতে পারে; | |
| ৮৩(৫) | প্রথম পর্যায়ে কারিগরি প্রস্তাব দাখিলের জন্য সময়: |
| ▶ পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের তারিখ হইতে ন্যূনতম ৪২ (বিয়াল্লিশ) দিন। | |
| ৮৪(৫) | দুই পর্যায়বিশিষ্ট দরপত্র পদ্ধতির ক্ষেত্রে প্রথম পর্যায়ের দরপত্র মূল্যায়ন প্রতিবেদন দাখিলের সময়: |
| ▶মূল্যায়ন কমিটির চূড়ান্ত সভা অনুষ্ঠানের ৭ (সাত) দিনের মধ্যে; | |
| ৮৫(৩) | দুই পর্যায়বিশিষ্ট দরপত্র পদ্ধতির ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ের দরপত্র প্রণয়ন ও দাখিলের সময়: |
| ▶ ২১ (একুশ) দিন | |
| কোটেশন প্রদানের অনুরোধ জ্ঞাপন পদ্ধতি প্রয়োগের মাধ্যমে পণ্য, কার্য, এবং ভৌতসেবা ক্রয়ের আর্থিক মূল্যসীমা: | |
| ৯০(১) এবং ৯০(৬) | পরিচালন বাজেটের অধীন ক্রয়ের ক্ষেত্রে: মন্ত্রণালয়/বিভাগের এবং অধিদপ্তর বা সংস্থার সদর দপ্তরের ক্ষেত্রে: |
| ▶ পণ্যক্রয়ের জন্য প্রতিটি ক্ষেত্রে অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা; তবে বৎসরে সর্বোচ্চ ৩০ (ত্রিশ) লক্ষ টাকা; ▶ কার্য বা ভৌতসেবা ক্রয়ের জন্য প্রতিটি ক্ষেত্রে অনধিক ১০ (দশ) লক্ষ টাকা; তবে বৎসরে সর্বোচ্চ ৬০ (ষাট) লক্ষ টাকা। | |
| বিভাগীয় বা আঞ্চলিক পর্যায়ের এবং জেলা পর্যায়ের দপ্তরের ক্ষেত্রে: ▶ পণ্য ক্রয়ের জন্য প্রতিটি ক্ষেত্রে অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা; তবে বৎসরে সর্বোচ্চ ২৫ (পঁচিশ) লক্ষ টাকা; ▶ কার্য বা ভৌতসেবা ক্রয়ের জন্য প্রতিটি ক্ষেত্রে অনধিক ৮ (আট) লক্ষ টাকা; তবে বৎসরে সর্বোচ্চ ৫০ (পঁঞ্চাশ) লক্ষ টাকা। | |
| উপজেলা পর্যায়ের দপ্তরের ক্ষেত্রে: ▶ পণ্যক্রয়ের জন্য প্রতিটি ক্ষেত্রে অনধিক ৩ (তিন) লক্ষ টাকা; তবে বৎসরে সর্বোচ্চ ২০ (বিশ) লক্ষ টাকা; ▶ কার্য বা ভৌতসেবা ক্রয়ের জন্য প্রতিটি ক্ষেত্রে অনধিক ৬ (ছয়) লক্ষ টাকা; তবে বৎসরে সর্বোচ্চ ৩০ (ত্রিশ) লক্ষ টাকা। | |
| উন্নয়ন বাজেটের অধীন বা সংস্থার নিজস্ব অর্থ দ্বারা ক্রয়ের ক্ষেত্রে: | |
| মন্ত্রণালয়/বিভাগের এবং অধিদপ্তর বা সংস্থার সদর দপ্তরের ক্ষেত্রে: ▶ পণ্যক্রয়ের জন্য প্রতিটি ক্ষেত্রে অনধিক ৮ (আট) লক্ষ টাকা; তবে বৎসরে সর্বোচ্চ ৬০ (ষাট) লক্ষ টাকা। ▶ কার্য বা ভৌতসেবা ক্রয়ের জন্য প্রতিটি ক্ষেত্রে অনধিক ১৫ (পনেরো) লক্ষ টাকা; তবে বৎসরে সর্বোচ্চ ১০০ (একশত) লক্ষ টাকা। | |
| ‘ক’ শ্রেণির প্রকল্প পরিচালকের ক্ষেত্রে: ▶ পণ্যক্রয়ের জন্য প্রতিটি ক্ষেত্রে অনধিক ৮ (আট) লক্ষ টাকা; তবে বৎসরে সর্বোচ্চ ৬০ (ষাট) লক্ষ টাকা। ▶ কার্য বা ভৌতসেবা ক্রয়ের জন্য প্রতিটি ক্ষেত্রে অনধিক ১৫ (পনেরো) লক্ষ টাকা; তবে বৎসরে সর্বোচ্চ ১০০ (একশত) লক্ষ টাকা। | |
| ‘খ’ শ্রেণির প্রকল্প পরিচালকের ক্ষেত্রে: ▶ পণ্যক্রয়ের জন্য প্রতিটি ক্ষেত্রে অনধিক ৮ (আট) লক্ষ টাকা; তবে বৎসরে সর্বোচ্চ ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা। ▶ কার্য বা ভৌতসেবা ক্রয়ের জন্য প্রতিটি ক্ষেত্রে অনধিক ১২ (বারো) লক্ষ টাকা; তবে বৎসরে সর্বোচ্চ ৮৫ (পঁচাশি) লক্ষ টাকা। | |
| ‘গ’ শ্রেণির প্রকল্প পরিচালকের ক্ষেত্রে: ▶ পণ্যক্রয়ের জন্য প্রতিটি ক্ষেত্রে অনধিক ৮ (আট) লক্ষ টাকা; তবে বৎসরে সর্বোচ্চ ৪০ (চল্লিশ) লক্ষ টাকা। | |
| ▶ কার্য বা ভৌতসেবা ক্রয়ের জন্য প্রতিটি ক্ষেত্রে অনধিক ১২ (বারো) লক্ষ টাকা; তবে বৎসরে সর্বোচ্চ ৭৫ (পঁচাত্তর) লক্ষ টাকা। | |
| ৯০ (৬) (খ) | জাতীয় পতাকাবাহী বাহনের জন্য ক্রয়ের ক্ষেত্রে: |
| ▶ প্রতিটি ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ (পঁচিশ) লক্ষ টাকা। | |
| ৯২ (৪) | কোটেশন প্রদানের অনুরোধ জ্ঞাপন পদ্ধতির অধীন কোটেশন আহ্বানের ক্ষেত্রে সময়সীমা: |
| ▶ কোটেশন আহ্বানের তারিখ হইতে ন্যূনতম ৩ (তিন) দিন হইতে অনধিক ৭ (সাত) দিন | |
| ৯৫(১) | বিপরীত নিলাম পদ্ধতি প্রয়োগের মাধ্যমে পণ্যক্রয়ের আর্থিক মূল্যসীমা: |
| ▶ প্রতিটি ক্ষেত্রে অনধিক ৩ (তিন) লক্ষ টাকা; তবে বৎসরে সর্বোচ্চ ২০ (বিশ) লক্ষ টাকা। | |
| ৯৯(১) | সরাসরি চুক্তির (direct contracting) আওতায় পণ্য, কার্য ও ভৌতসেবা ক্রয়: |
| (ঠ) | প্রাকৃতিক দুর্যোগ বা অনুরূপ সংকট মোকাবেলায় জরুরি পরিস্থিতিতে: |
| ▶ প্রতিটি ক্ষেত্রে ক্রয়কারী কার্যালয় প্রধান অনুমোদনক্রমে অনধিক ১ (এক) কোটি টাকা। ▶ বিশেষক্ষেত্রে মন্ত্রণালয়/বিভাগের সচিবের অনুমোদনক্রমে সর্বোচ্চ ৭ (সাত) কোটি টাকা। | |
| রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিষ্পত্তিতে বা ইভেন্টের প্রয়োজনে: | |
| ▶ প্রতিটি ক্ষেত্রে ক্রয়কারী কার্যালয় প্রধান অনুমোদনক্রমে অনধিক ২৫ (পঁচিশ) লক্ষ টাকা। ▶ বিশেষ ক্ষেত্রে মন্ত্রণালয়/বিভাগের সচিবের অনুমোদনক্রমে সর্বোচ্চ ৩ (তিন) কোটি টাকা। | |
| (ড) | পরিচালন বাজেট: |
| মন্ত্রণালয়/বিভাগের ক্ষেত্রে: ▶ প্রতিটি ক্ষেত্রে অনধিক ৭ (সাত) লক্ষ টাকা। তবে বিশেষ ক্ষেত্রে মন্ত্রণালয়ের মন্ত্রীর অনুমোদনক্রমে সর্বোচ্চ ২৫ (পঁচিশ) লক্ষ টাকা। অধিদপ্তর বা সংস্থার সদর দপ্তরের ক্ষেত্রে: ▶ প্রতিটি ক্ষেত্রে অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা; তবে বিশেষ ক্ষেত্রে মন্ত্রণালয়/বিভাগের সচিবের অনুমোদনক্রমে সর্বোচ্চ ২০ (বিশ) লক্ষ টাকা। বিভাগীয়/আঞ্চলিক পর্যায়ের দপ্তর অথবা জেলা পর্যায়ের দপ্তরের ক্ষেত্রে: | |
| ▶ প্রতিটি ক্ষেত্রে অনধিক ২(দুই) লক্ষ টাকা। তবে বিশেষ ক্ষেত্রে ক্রয়কারী কার্যালয় প্রধানের (HOPE) অনুমোদনক্রমে একক ক্ষেত্রে সর্বোচ্চ ৭ (সাত) লক্ষ টাকা। উপজেলা পর্যায়ের দপ্তরের ক্ষেত্রে: ▶ প্রতিটি ক্ষেত্রে অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা; তবে বিশেষ ক্ষেত্রে ক্রয়কারী কার্যালয় প্রধানের (HOPE) অনুমোদনক্রমে একক ক্ষেত্রে সর্বোচ্চ ২ (দুই) লক্ষ টাকা। | |
| উন্নয়ন বাজেট: | |
| মন্ত্রণালয়/বিভাগের ক্ষেত্রে: ▶ প্রতিটি ক্ষেত্রে অনধিক ৭ (সাত) লক্ষ টাকা। তবে বিশেষ ক্ষেত্রে মন্ত্রণালয়ের মন্ত্রীর অনুমোদনক্রমে সর্বোচ্চ ২৫ (পঁচিশ) লক্ষ টাকা। অধিদপ্তর বা সংস্থার সদর দপ্তরের ক্ষেত্রে: ▶ প্রতিটি ক্ষেত্রে অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা; তবে বিশেষ ক্ষেত্রে মন্ত্রণালয়/বিভাগের সচিবের অনুমোদনক্রমে সর্বোচ্চ ২০ (বিশ) লক্ষ টাকা। ‘ক’-শ্রেণির প্রকল্প পরিচালকের ক্ষেত্রে: ▶ প্রতিটি ক্ষেত্রে অনধিক ৩ (তিন) লক্ষ টাকা। তবে বিশেষ ক্ষেত্রে ক্রয়কারী কার্যালয় প্রধানের (HOPE) অনুমোদনক্রমে একক ক্ষেত্রে সর্বোচ্চ ১০ (দশ) লক্ষ টাকা। ‘খ’-শ্রেণির প্রকল্প পরিচালকের ক্ষেত্রে: ▶ প্রতিটি ক্ষেত্রে অনধিক ২ (দুই) লক্ষ টাকা; তবে বিশেষ ক্ষেত্রে ক্রয়কারী কার্যালয় প্রধানের (HOPE) অনুমোদনক্রমে একক ক্ষেত্রে সর্বোচ্চ ৭ (সাত) লক্ষ টাকা। ‘গ’-শ্রেণির প্রকল্প পরিচালকের ক্ষেত্রে: ▶ প্রতিটি ক্ষেত্রে অনধিক ১ (এক) লক্ষ টাকা। তবে বিশেষ ক্ষেত্রে ক্রয়কারী কার্যালয় প্রধানের (HOPE) অনুমোদনক্রমে একক ক্ষেত্রে সর্বোচ্চ ৩ (তিন) লক্ষ টাকা। | |
| ১০০(১) | নগদ ক্রয়ের ক্ষেত্র প্রতি হার ও বাৎসরিক মোট পরিমাণ: |
| পরিচালন বাজেট: | |
| মন্ত্রণালয়/বিভাগ অথবা অধিদপ্তর বা সংস্থার সদর দপ্তরের ক্ষেত্রে: ▶ প্রতি ক্রয়ের ক্ষেত্রে অনধিক ৭৫০০০ (পঁচাত্তর হাজার) টাকা, বৎসরে অনধিক ২৫ (পঁচিশ) লক্ষ টাকা; বিভাগীয়/আঞ্চলিক পর্যায়ের দপ্তর এবং জেলা পর্যায়ের দপ্তরের ক্ষেত্রে: ▶ প্রতি ক্রয়ের ক্ষেত্রে অনধিক ৬০০০০ (ষাট হাজার) টাকা, বৎসরে অনধিক ২০ (বিশ) লক্ষ টাকা; | |
| উপজেলা পর্যায়ের দপ্তরের ক্ষেত্রে: ▶ প্রতি ক্রয়ের ক্ষেত্রে অনধিক ৪০০০০ (চল্লিশ হাজার) টাকা, বৎসরে অনধিক ১৫ (পনেরো) লক্ষ টাকা; | |
| উন্নয়ন বাজেট: | |
| মন্ত্রণালয়/বিভাগ অথবা অধিদপ্তর বা সংস্থার সদর দপ্তরের ক্ষেত্রে: ▶ প্রতি ক্রয়ের ক্ষেত্রে ৭৫০০০ (পঁচাত্তর হাজার) টাকা, বৎসরে অনধিক ২৫ (পঁচিশ) লক্ষ টাকা; | |
| ‘ক’-শ্রেণির প্রকল্প পরিচালকের ক্ষেত্রে: ▶ প্রতি ক্রয়ের ক্ষেত্রে অনধিক ৫০০০০ (পঞ্চাশ হাজার) টাকা, বৎসরে অনধিক ২০ (বিশ) লক্ষ টাকা; ‘খ’-শ্রেণির প্রকল্প পরিচালকের ক্ষেত্রে: ▶ প্রতি ক্রয়ের ক্ষেত্রে অনধিক ৪০০০০ (চল্লিশ হাজার) টাকা, বৎসরে অনধিক ১৫ (পনের) লক্ষ টাকা; ‘গ’-শ্রেণির প্রকল্প পরিচালকের ক্ষেত্রে: ▶ প্রতি ক্রয়ের ক্ষেত্রে অনধিক ৩০০০০ (ত্রিশ হাজার) টাকা, বৎসরে অনধিক ১০ (দশ) লক্ষ টাকা; | |
| ১০১(১) | ফোর্স একাউন্ট (Force Account) এর অধীন ক্রয়ের পরিমাণ: |
| ▶ প্রতিক্ষেত্রে অনধিক ০৪ (চার) লক্ষ টাকা; | |
| ১০২ (১)(ক) | আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে পণ্য এবং কার্য ও ভৌতসেবা ক্রয়ের দরপত্র প্রস্তুত ও দাখিলের সময়সীমা: |
| ▶ উন্মুক্ত দরপত্র পদ্ধতির ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের তারিখ হইতে ৪২ (বিয়াল্লিশ) দিনের কম হইবে না; ▶ পুনঃদরপত্র আহ্বানের ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের তারিখ হইতে ২৮ (আটাশ) দিনের কম হইবে না; ▶ দুই পর্যায়বিশিষ্ট দরপত্র পদ্ধতির ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের তারিখ হইতে প্রথম পর্যায়ের জন্য ৪২ (বিয়াল্লিশ) এবং দ্বিতীয় পর্যায়ের জন্য ২১ (একুশ) দিনের কম হইবে না। | |
| ১০২ (১)(ঙ) | বাংলাদেশি ইকনোমিক অপারেটরদের স্থানীয় অগ্রাধিকার (domestic preference) সুবিধা প্রদানের সুযোগ: |
| ▶ পণ্যের ক্ষেত্রে সরবরাহ মূল্যের (delivered price) অনধিক ১৫% (শতকরা পনের ভাগ); | |
| ▶ কার্যের ক্ষেত্রে চুক্তিমূল্যের অনধিক ৭.৫% (শতকরা সাড়ে সাত ভাগ)। | |
| ১০৮ | জাতীয় পতাকাবাহী বাহন ও বৈদেশিক মিশনসমূহ কর্তৃক ক্রয়: |
| ১০৮ (১) | ▶প্রতিক্ষেত্রে সর্বোচ্চ ৪০ (চল্লিশ) লক্ষ টাকা; |
| ১০৮(৩) | ▶প্রতিক্ষেত্রে সর্বোচ্চ ৭৫ (পঁচাত্তর) লক্ষ টাকা। |
| ১১০(২)(গ) | স্থানীয় ও আঞ্চলিক পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ: |
| ▶দাপ্তরিক প্রাক্কলিত মূল্য যখন ১ (এক) কোটি টাকার ঊর্ধ্বে হইবে। | |
| ১১০(২)(ঝ) | যেসকল মূল্যের ক্রয় সংশ্লিষ্ট নোটিশ বিপিপিএ-এর ওয়েবসাইটে বা পোর্টালে প্রকাশ করিতে হইবে: |
| ▶পণ্য, কার্য ও ভৌতসেবার দাপ্তরিক প্রাক্কলিত মূল্য যখন ১ (এক) কোটি টাকা বা ঊর্ধ্বে | |
| ▶বুদ্ধিবৃত্তিক ও পেশাগত সেবার দাপ্তরিক প্রাক্কলিত মূল্য যখন ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা বা তাহার ঊর্ধ্বে; | |
| ▶বিজ্ঞাপন যুগপৎ বিপিপিএ এবং পত্রিকায় প্রেরণ করিতে হইবে। | |
| ১১১(১) | প্রাকযোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে ন্যূনতম মূল্যসীমা: |
| ▶ ৫০ (পঞ্চাশ) কোটি টাকার অধিক মূল্যের নির্মাণ কার্য; | |
| ▶ ৫ (পাঁচ) কোটি টাকার অধিক মূল্যের রক্ষণাবেক্ষণ কার্য; | |
| ▶ ১৫ (পনেরো) কোটি টাকার অধিক মূল্যের প্লান্ট ও যন্ত্রপাতি সরবরাহ ও স্থাপন; | |
| ▶ ৫০ (পঞ্চাশ) কোটি টাকার অধিক মূল্যের কোনো স্থাপনার নকশা তৈরি ও অবকাঠামো নির্মাণ কার্য; | |
| ▶ ৫ (পাঁচ) কোটি টাকার অধিক মূল্যের নির্দিষ্ট নকশা ও তৈরি মাপে যন্ত্রপাতি (custom designed equipment); | |
| ▶ ৩৫ (পঁয়ত্রিশ) কোটি টাকার অধিক মূল্যের ব্যবস্থাপনা চুক্তি | |
| ▶ ২৫ (পঁচিশ) কোটি টাকার অধিক মূল্যের পরিচালন ও রক্ষণাবেক্ষণচুক্তি | |
| ১১১(৪) | আবেদনকারীদের প্রাকযোগ্যতার আবেদনপত্র প্রণয়নের সময়সীমা: |
| ▶কমপক্ষে ২১ (একুশ) দিন। | |
| ১১১ (৭) | ক্রয়কারী কর্তৃক যেই সময়ের পূর্বে প্রাক যোগ্যতার দলিলের উপর আবেদনকারীর নিকট হইতে স্পষ্টীকরণের অনুরোধপত্র গ্রহণ করা হইবে: |
| ▶ আবেদনপত্র দাখিলের সর্বশেষ সময়সীমার ৭ (সাত) কার্যদিবসের পূর্ব পর্যন্ত। | |
| ১১১(৮) | ক্রয়কারী যেই সময়ের মধ্যে আবেদনকারীর নিকট হইতে প্রাক যোগ্যতার দলিলের উপর স্পষ্টীকরণের অনুরোধ পত্রের জবাব প্রদান করিবেন: |
| ▶ ৫ (পাঁচ) কার্যদিবস | |
| ১১৩(৯) | প্রাকযোগ্য আবেদনকারীর সংখ্যা: |
| ▶ ন্যূনতম ৩ (তিন) জন। | |
| ১১৩(১৮) | প্রাকযোগ্যতা আবেদনকারী কর্তৃক উহার আকার বা গঠন প্রক্রিয়ার কোনো পরিবর্তনের বিষয়ে ক্রয়কারীকে অবহিতকরণের সময়: |
| ▶ দরপত্র আহ্বানের তারিখের পর অনধিক ১৪ (চৌদ্দ) দিন | |
| ১১৪(১৩) | প্রাকদরপত্র সভার কার্যবিবরণী বিতরণের সময়: |
| ▶ সভা অনুষ্ঠিত হইবার ৫ (পাঁচ) কার্যদিবস | |
| ১১৫(২) ১১৮(১৯) | ক্রয়কারী কর্তৃক দরপত্র বা প্রস্তাব দলিলের স্পষ্টীকরণ এবং ক্ষেত্রমত দলিলের সংশোধন বা সংযোজন (addendum) জারি করিবার সময়সীমা: |
| ▶ ৫ (পাঁচ) কার্যদিবস | |
| ১১৫(৩) | দরপত্রদাতা কর্তৃক দরপত্র দলিলের সংশোধন ও সংযোজন প্রাপ্তি স্বীকারের সময়: |
| ▶ ৩ (তিন) কার্যদিবস | |
| ১১৫(৪) | সংশোধন সংযোজন বা স্পষ্টীকরণের জন্য অনুরোধের উত্তর প্রাপ্ত না হইলে, দরপত্রদাতা কর্তৃক ক্রয়কারীকে অবহিত করিবার সময়: |
| ▶ দরপত্র দাখিলের জন্য প্রদত্ত সময়ের দুই তৃতীয়াংশ সময় অতিক্রান্ত হইবার পরে। | |
| ১১৫(৬) | দরপত্র দলিলের সংশোধনজনিত সময়সীমা বর্ধিতকরণ: |
| ▶ দরপত্র প্রণয়নের জন্য এক তৃতীয়াংশের কম সময় অবশিষ্ট থাকা অবস্থায় সংশোধন করা হইলে | |
| ▶ সময়সীমা ন্যূনতম ৩ (তিন) কার্যদিবস বৃদ্ধি করিতে হইবে। | |
| ১১৮(১১) | ব্যাখ্যা প্রদানের জন্য দরপত্রদাতাকে প্রদত্ত সময়: |
| ▶ ন্যূনতম ৩ (তিন) কার্যদিবস | |
| ১২২ (৪) | দরপত্র মূল্যায়ন কমিটি (TEC) কর্তৃক অনুমোদনকারী কর্তৃপক্ষের জিজ্ঞাসার জবাব প্রদানের সময়: |
| ▶ প্রাপ্তির ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে। | |
| ১২২ (৫) | পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত প্রদানের সময়সীমা: |
| ▶ অনুমোদনকারী কর্তৃপক্ষ কর্তৃক মূল্যায়ন প্রতিবেদন প্রাপ্তির ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে। | |
| ১২৩(১) | ▶ অনুমোদনকারী কর্তৃপক্ষ কর্তৃক দরপত্র মূল্যায়ন প্রতিবেদন অনুমোদনের ৩ (তিন) কার্যদিবসের মধ্যে। |
| ১২৩(৫) | কৃতকার্য দরদাতা কর্তৃক কার্য সম্পাদন জামানত (Performance Security) দাখিলের সময়সীমা: |
| জাতীয় পর্যায়ের দরপত্রের ক্ষেত্রে, চুক্তিসম্পাদন নোটিশ জারির তারিখ হইতে ▶ ৫ (পাঁচ) কোটি টাকা পর্যন্ত প্রাক্কলিত ব্যয়ের বিপরীতে ৭ (সাত) কার্যদিবসের মধ্যে; ▶ ৫ (পাঁচ) কোটি টাকার অধিক হইতে ২৫ (পঁচিশ) কোটি টাকা পর্যন্ত প্রাক্কলিত ব্যয়ের বিপরীতে ১০ (দশ) কার্যদিবসের মধ্যে; ▶ ২৫ (পঁচিশ) কোটি টাকার অধিক প্রাক্কলিত ব্যয়ের বিপরীতে ১৪ (চৌদ্দ) কার্যদিবসের মধ্যে | |
| ▶ আন্তর্জাতিক প্রতিযোগিতার ক্ষেত্রে, চুক্তিসম্পাদন নোটিশ জারির ২৮ (আটাশ) কার্যদিবসের মধ্যে | |
| ১২৩(৯) | কৃতকার্য দরদাতা কর্তৃক চুক্তিস্বাক্ষরের সময়সীমা: |
| জাতীয় পর্যায়ের দরপত্রের ক্ষেত্রে, চুক্তিসম্পাদন নোটিশ জারির তারিখ হইতে ▶ ৫ (পাঁচ) কোটি টাকা পর্যন্ত প্রাক্কলিত ব্যয়ের বিপরীতে ১৪ (চৌদ্দ) দিনের মধ্যে; ▶ ৫ (পাঁচ) কোটি টাকার অধিক হইতে ২৫ (পঁচিশ) কোটি টাকা পর্যন্ত প্রাক্কলিত ব্যয়ের বিপরীতে ২১ (একুশ) দিনের মধ্যে; ▶ ২৫ (পঁচিশ) কোটি টাকার অধিক প্রাক্কলিত ব্যয়ের বিপরীতে ২৮ (আটাশ) দিনের মধ্যে; | |
| ▶ আন্তর্জাতিক দরপত্রের ক্ষেত্রে চুক্তিসম্পাদন নোটিশ জারির ৪২ (বিয়াল্লিশ) দিনের মধ্যে; | |
| ১২৫(ক) | সর্বনিম্ন ব্যয়ভিত্তিক পরামর্শক নির্বাচন (Least Cost Selection): |
| ▶ অনধিক ১ (এক) কোটি টাকা। | |
| ১২৫(খ) | পরামর্শকের যোগ্যতাভিত্তিক নির্বাচন (Selection based on Consultant’s Qualification): |
| ▶ অনধিক ১৫০ (একশত পঞ্চাশ) লক্ষ টাকা। | |
| ১২৫(ঘ) (২) (আ) | একক উৎস ভিত্তিক পরামর্শক নির্বাচন (Single Source Selection): |
| ▶ পরামর্শক প্রতিষ্ঠানের (ফার্ম) জন্য সর্বাধিক ৩০ (ত্রিশ) লক্ষ টাকা; | |
| ▶ ব্যক্তি পরামর্শকের জন্য সর্বাধিক ২০ (বিশ) লক্ষ টাকা। | |
| ১২৫ (ঘ) (৯) | বুদ্ধিবৃত্তিক ও পেশাগত সেবার ক্ষেত্রে (variation order) এর মূল্যসীমা: |
| ▶ মূল চুক্তিমূল্যের অনধিক ১০% (শতকরা দশ ভাগ) | |
| ১২৯(৩) | পরামর্শকের যোগ্যতাভিত্তিক নির্বাচন পদ্ধতি প্রয়োগে আগ্রহ ব্যক্তকরণের অনুরোধসম্বলিত বিজ্ঞাপন পত্রিকায় প্রকাশ: |
| ▶ ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকার ঊর্ধ্বে | |
| ১৩৫(২) | বুদ্ধিবৃত্তিক ও পেশাগতসেবা ক্রয়ের নিমিত্ত আগ্রহব্যক্তকরণপত্র প্রণয়ন ও দাখিলের সময়: |
| ▶ অভ্যন্তরীণ ক্রয়ের ক্ষেত্রে কমপক্ষে ১৪ (চৌদ্দ) দিন; | |
| ▶ আন্তর্জাতিক ক্রয়ের ক্ষেত্রে কমপক্ষে ২১ (একুশ) দিন। | |
| ১৩৯(১০) | প্রস্তাবের বৈধতার মেয়াদ: ৬০ (ষাট) হতে ১৫০ (একশত পঞ্চাশ) দিন |
| ১৩৯(১৯) | বুদ্ধিবৃত্তিক ও পেশাগতসেবা ক্রয়ের নিমিত্ত প্রস্তাব প্রণয়ন এবং দাখিলের সময়: |
| ▶ অভ্যন্তরীণ ক্রয়ের ক্ষেত্রে ন্যূনতম ২৮ (আটাশ) দিন; ▶ আন্তর্জাতিক ক্রয়ের ক্ষেত্রে ন্যূনতম ৪২ (বিয়াল্লিশ) দিন; | |
| ১৪৮(৩) | কৃতকার্য পরামর্শকের মালিকানাসংক্রান্ত তথ্যাদি প্রকাশ: |
| ▶ ১০ (দশ) লক্ষ টাকার ঊর্ধ্বের যে কোনো ক্রয় ▶ চুক্তি স্বাক্ষরের ৩ (তিন) দিনের মধ্যে এবং কমপক্ষে ১ (এক) মাসের জন্য | |
| ১৪৯(৫) | লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য প্রদত্ত সময়সীমা: |
| ▶ ন্যূনতম ৭ (সাত) কার্যদিবস | |
| ১৪৯(৭)(খ) | পেশাগত অসদাচরণ, অপরাধ, ইত্যাদি বিষয়ে ক্রয়কারী কার্যালয় প্রধান কর্তৃক সিদ্ধান্ত প্রদান বা কমিটি গঠনের সময়সীমা: |
| ▶ সংশ্লিষ্ট প্রতিবেদন প্রাপ্তির ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে। | |
| ১৪৯(৭)(গ) | বারিতকরণ প্রস্তাব পর্যালোচনা কমিটির সুপারিশ প্রদানের সময়সীমা: |
| ▶ অনধিক ১০ (দশ) কার্যদিবস | |
| ১৪৯(৭)(গ) | ক্রয়কারী কার্যালয় প্রধানের নিকট কমিটি কর্তৃক সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করিবার সময়সীমা: |
| ▶ ক্রয়কারীর নিকট হইতে সংশ্লিষ্ট প্রতিবেদন প্রাপ্তির ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে। | |
| ১৫৩(১)(জ) | বিপিপিএ কর্তৃক সরকারের নিকট বার্ষিক প্রতিবেদন পেশ: |
| ▶ অর্থবৎসর শুরুর ৯ (নয়) মাসের মধ্যে। |
তফসিল
তফসিল-২: সময়, মূল্য, ইত্যাদি
Schedule 2: time limits, thresholds and other values referred to in the rules, rule by rule.
Last modified on September 24, 2026
Was this page helpful?
