সবুজ শ্রেণির শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প
| ক্রমিক নং | শিল্প প্রতিষ্ঠান/প্রকল্পের নাম |
|---|---|
| (১) | (২) |
| ১। | কনফেকশনারি ও বেকারি (দৈনিক উৎপাদন ক্ষমতা ৫০০ কিলোগ্রাম পর্যন্ত)। |
| ২। | গুড়া দুধ রি-প্যাকিং। |
| ৩। | গম, ধান, হলুদ-মরিচ, ডাল মিল (মূলধন ১০ লক্ষ টাকা হইতে ৫০ লক্ষ টাকা পর্যন্ত, শুষ্ক প্রক্রিয়া)। |
| ৪। | মুড়ি/চিড়া মিল (মূলধন ১০ লক্ষ টাকা হইতে ৫০ লক্ষ পর্যন্ত)। |
| ৫। | চানাচুর/চিপ্স প্রস্তুত (১০ লক্ষ টাকা হইতে ৫০ লক্ষ টাকা পর্যন্ত)। |
| ৬। | বোতলজাত খাবার পানি। |
| ৭। | চা প্রক্রিয়াকরণ, ব্লেন্ডিং ও প্যাকেটজাতকরণ। |
| ৮। | ক্যান্ডি (দৈনিক উৎপাদন ক্ষমতা ৫০০ কিলোগ্রাম পর্যন্ত)। |
| ৯। | কাঠ/ধাতব আসবাবপত্র তৈরি (মূলধন ১০ লক্ষ হইতে ২০ লক্ষ টাকা পর্যন্ত)। |
| ১০। | ছাপাখানা (Printing Press)। |
| ১১। | কার্ড বোর্ড, করুগেটেড বক্স ও কাগজের সামগ্রী (পেপার ও পাল্প প্রস্তুত ব্যতীত) |
| ১২। | প্লাস্টিক এবং জৈব পচনশীল প্লাস্টিকের মোড়ক তৈরি ও প্রিন্টিং। |
| ১৩। | যানবাহন মেরামত ওয়ার্কশপ (মূলধন ২০ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত)। |
| ১৪। | চশমার ফ্রেম প্রস্তুত। |
| ১৫। | ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ (মূলধন ২০ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত)। |
| ১৬। | খেলনা প্রস্তুত ও সংযোজন। |
| ১৭। | ইলেকট্রিক ও ইলেকট্রনিক সামগ্রী সংযোজন। |
| ১৮। | বাইসাইকেল সংযোজন (ইলেকট্রোপ্লেটিং/গ্যালভানাইজিং ব্যতীত)। |
| ১৯। | কলম ও বলপেন প্রস্তুত। |
| ২০। | বরফ কল। |
| ২১। | কর্ক সামগ্রী প্রস্তুত। |
| ২২। | সুতা কোনিং, ড্রয়েস্ট্রিং, ইন্টার লাইনিং, ইলাস্টিক প্রস্তুত। |
| ২৩। | গার্মেন্টস অ্যাক্সেসরিজ (ওয়াশিং ও ডাইং ব্যতীত)। |
| ২৪। | প্লাস্টিক সামগ্রী (পিভিসি বাদে) এবং জৈব পচনশীল প্লাস্টিক সামগ্রী প্রস্তুত । |
| ২৫। | প্রাণিসম্পদ খামার (সংখ্যা ১৫ টি হইতে ২৫ টি পর্যন্ত)। |
| ২৬। | খেলাধুলার সামগ্রী প্রস্তুত। |
| ২৭। | রেস্টুরেন্ট (মূলধন ৩০ লক্ষ টাকার ঊর্ধ্বে)। |
| ২৮। | হিমাগার। |
| ২৯। | জীবাণু সার। |
| ৩০। | কম্পোস্ট প্ল্যান্ট (দৈনিক অনধিক ৫ টন ক্ষমতাসম্পন্ন)। |
| ৩১। | সোলার পাওয়ার প্ল্যান্ট (১ মেগাওয়াট পর্যন্ত অফগ্রিড)। |
| ৩২। | (সিএনজি/এলপিজি/এলএনজি/জ্বালানি গ্যাস) ফিলিং স্টেশন। |
হলুদ শ্রেণির শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প
| ক্রমিক নং | শিল্প প্রতিষ্ঠান/প্রকল্পের নাম |
|---|---|
| (১) | (২) |
| ১। | লবণ প্রস্তুত (মূলধন ১০ লক্ষ টাকা পর্যন্ত)। |
| ২। | গম, ডাল ও মসলা মিল (মূলধন ৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে)। |
| ৩। | চাউল কল (সিদ্ধ, শুকানো ও ভাঙানো, দৈনিক উৎপাদন ক্ষমতা ৫০ টন পর্যন্ত)। |
| ৪। | কনফেকশনারি ও বেকারি (দৈনিক উৎপাদান ক্ষমতা ৫০০ কিলোগ্রামের ঊর্ধ্বে)। |
| ৫। | চানাচুর/চিপস্ প্রস্তুত (মূলধন ৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে)। |
| ৬। | মুড়ি/চিড়া প্রস্তুত (মূলধন ৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে)। |
| ৭। | ভোজ্য তৈল মিল (পরিশোধন ব্যতীত) |
| ৮। | মৎস্য ও প্রাণিখাদ্য প্রস্তুত (Feed mill)। |
| ৯। | আয়ুর্বেদিক/হোমিওপ্যাথিক/ইউনানি ঔষধ প্রস্তুত (মূলধন অনধিক ৫০ লক্ষ টাকা)। |
| ১০। | বস্ত্র নিটিং/উইভিং। |
| ১১। | জুতা ও চামড়াজাত পণ্য প্রস্তুত (শুষ্ক প্রক্রিয়া)। |
| ১২। | ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ (মূলধন ৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে)। |
| ১৩। | মোটরযান মেরামত ওয়ার্কশপ (মূলধন ২০ লক্ষ টাকার ঊর্ধ্বে)। |
| ১৪। | ধাতব সার্কেল হইতে শুধু চাপের সাহায্যে তৈজসপত্র (শুষ্ক যান্ত্রিক পদ্ধতি) |
| ১৫। | আঠা (অ্যানিম্যাল গ্লু ব্যতীত)। |
| ১৬। | বর্জ্য প্লাস্টিক পুনচক্রায়ন (মূলধন ১০ লক্ষ টাকার ঊর্ধ্বে প্যাইরোলাইসিস ব্যতীত)।)। |
| ১৭। | দিয়াশলাই প্রস্তুত। |
| ১৮। | কাঠ/ধাতব আসবাবপত্র তৈরি (মূলধন ২০ লক্ষ টাকার ঊর্ধ্বে। |
| ১৯। | ধাতব প্রলেপযুক্ত পিপি ফিল্ম। |
| ২০। | অ্যালুমিনিয়াম ব্লিস্টার ফয়েল ও টিউব প্রস্তুত। |
| ২১। | বায়োমাস ব্রিকেট। |
| ২২। | রাসায়নিক সার মিক্সিং ও প্যাকিং। |
| ২৩। | পোলট্রি খামার। |
| ২৪। | প্রাণিসম্পদ খামার (সংখ্যা ২৫টির ঊর্ধ্বে)। |
| ২৫। | মৎস্য চাষ (জমির পরিমাণ ৫ একরের ঊর্ধ্বে)। |
| ২৬। | ডিজেলচালিত জেনারেটর স্থাপন (১০০ হইতে ৫০০ কেভিএ পর্যন্ত)*। |
| ২৭। | নৌযান প্রস্তুত (কাঠের নৌযান ব্যতীত)। |
| ২৮। | সিমেন্ট কংক্রিট সামগ্রী (যেমন, রেলওয়ে স্লিপার, বৈদ্যুতিক খুঁটি তৈরি, পাইপ, ব্লক, টাইলস ইত্যাদি)। |
| ২৯। | সিএনজি/এলপিজি/এলএনজি কনভারসন ওয়ার্কশপ। |
| ৩০। | Metal finishing, painting and annealing units, excluding metal and machine fabrication. |
| ৩১। | আবাসিক হোটেল (কক্ষ সংখ্যা ২০টির অধিক কিন্তু ১০০টির হইতে কম)। |
| ৩২। | জ্বালানি তৈল ফিলিং স্টেশন। |
| ৩৩। | জ্বালানি গ্যাস (সিএনজি, এলপিজি, এলএনজি ইত্যাদি) বোতলজাতকরণ। |
| ৩৪। | সোলার পাওয়ার প্ল্যান্ট (১ মেগাওয়াট হইতে ৫০ মেগাওয়াট পর্যন্ত)। |
| ৩৫। | লুব অয়েল ব্লেন্ডিং। |
| ৩৬। | পৌর বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন। |
| ৩৭। | করাতকল। |
কমলা শ্রেণির শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প
| ক্রমিক নং | শিল্প প্রতিষ্ঠান/প্রকল্পের নাম |
|---|---|
| (১) | (২) |
| ১। | খনি অনুসন্ধান (Exploration)। |
| ২। | কয়লা ও তৈলভিত্তিক তাপ বিদ্যুৎ প্ল্যান্ট (৫০ মেগাওয়াট পর্যন্ত)। |
| ৩। | গ্যাসভিত্তিক তাপ বিদ্যুৎ প্ল্যান্ট (১০০ মেগাওয়াট পর্যন্ত)। |
| ৪। | পানি বিদ্যুৎ প্ল্যান্ট (৫ মেগাওয়াট পর্যন্ত)। |
| ৫। | বায়োমাস/বর্জ্যভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্ট (৫ মেগাওয়াট পর্যন্ত)। |
| ৬। | ক্যান্ডি (দৈনিক উৎপাদন ক্ষমতা ৫০০ কিলোগ্রামের ঊর্ধ্বে)। |
| ৭। | খাদ্য, সবজি ও ফল প্রক্রিয়াজাতকরণ। |
| ৮। | সোলার পাওয়ার (৫০ মেগাওয়াট-এর ঊর্ধ্বে)। |
| ৯। | ডক ইয়ার্ড। |
| ১০। | চুন প্রস্তুত। |
| ১১। | পেপার বোর্ড প্রস্তুত। |
| ১২। | সুতা প্রস্তুত (স্পিনিং)। |
| ১৩। | ফাউন্ড্রি (ফেরাস ও নন-ফেরাস)। |
| ১৪। | বালাইনাশক রিপ্যাকিং। |
| ১৫। | মশার কয়েল ও রিপেলেন্ট। |
| ১৬। | ছাপা ও লেখার কালি। |
| ১৭। | পেইন্ট (পিগমেন্ট/পলিশ/ভার্নিস/এনামেল ইত্যাদি)। |
| ১৮। | আয়ুর্বেদিক/হোমিওপ্যাথিক/ইউনানি ঔষধ প্রস্তুত (মূলধন ৫০ লক্ষ টাকার অধিক)। |
| ১৯। | ভূমি উন্নয়ন (৫ একর হইতে ২৫ একর পর্যন্ত)। |
| ২০। | নদী, খাল, বিল ড্রেজিং ও ড্রেস ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট (পাঁচ কিলোমিটার পর্যন্ত)। |
| ২১। | রাস্তা নির্মাণ/সম্প্রসারণ (৫ হইতে ১০ কিলোমিটার পর্যন্ত)। |
| ২২। | ব্রিজ নির্মাণ (১০০মিটার থেকে ৫০০ মিটার পর্যন্ত)। |
| ২৩। | বিমান বন্দর পুননির্মাণ ও ৫০% এর কম সম্প্রসারণ। |
| ২৪। | বন্দর ও পোতাশ্রয় সম্প্রসারণ (৫০% এর কম)। |
| ২৫। | আবাসিক ও বাণিজ্যিক ভবন (৫,০০০ থেকে ২০,০০০ বর্গমিটার পর্যন্ত বিল্ডআপ এরিয়া)। |
| ২৬। | বিনোদন পার্ক (৫ হইতে ১০ একর পর্যন্ত)। |
| ২৭। | রাবার/টায়ার/টিউব প্রস্তুত। |
| ২৮। | মোটরযান সংযোজন কারখানা। |
| ২৯। | জুট মিল। |
| ৩০। | সাবান/ডিটারজেন্ট ও অন্যান্য পরিষ্কারক রাসায়নিক। |
| ৩১। | বিদ্যুৎ, তৈল ও গ্যাস সঞ্চালন লাইন (২৫ কি.মি. পর্যন্ত)। |
| ৩২। | রি-রোলিং মিল। |
| ৩৩। | টুথপেস্ট, টুথ পাউডার, ট্যালকম পাউডার, পারফিউমস এবং অন্যান্য কসমেটিক পণ্য প্রস্তুত। |
| ৩৪। | শিল্প গ্যাস (নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি)। |
| ৩৫। | কাঁচ তৈরি ও প্রক্রিয়াজাতকরণ। |
| ৩৬। | ধাতব ও অধাতব পাইপ প্রস্তুত। |
| ৩৭। | ধাতব নাট, বোল্ট, স্ক্রু ও তারকাটা। |
| ৩৮। | পিভিসি হইতে সব ধরনের পণ্য প্রস্তুত। |
| ৩৯। | লবণ প্রস্তুত (মূলধন ১০ লক্ষ টাকার (ঊর্ধ্বে)। |
| ৪০। | লেড অ্যাসিড ব্যাটারি সংযোজন। |
| ৪১। | ড্রাইসেল ব্যাটারি। |
| ৪২। | প্লাইউড, ফাইবার উড, পার্টিক্যাল বোর্ড প্রস্তুত। |
| ৪৩। | অ্যালুমিনিয়াম/পিতলের পণ্য প্রস্তুত। |
| ৪৪। | বৈদ্যুতিক কেব্ল প্রস্তুত। |
| ৪৫। | কংক্রিট রেডিমিক্স কারখানা। |
| ৪৬। | গার্মেন্টস বর্জ্য হইতে তুলা প্রস্তুত। |
| ৪৭। | স্বয়ংক্রিয় চাউলকল (৫০ লক্ষ টাকার (ঊর্ধ্বে) । |
| ৪৮। | উপকূলীয় চিংড়ি চাষ। |
| ৪৯। | লবণ চাষ (১০ একরের ঊর্ধ্বে) । |
| ৫০। | হাসপাতাল ও ক্লিনিক (৫০ বেড পর্যন্ত) |
| ৫১। | ডায়াগনস্টিক সেন্টার। |
| ৫২। | কসাইখানা। |
| ৫৩। | আবাসিক হোটেল (কক্ষের সংখ্যা ১০০-এর বেশি হইলে)। |
| ৫৪। | ইট প্রস্তুত। |
| ৫৫। | যানবাহন টার্মিনাল (১০ একর পর্যন্ত)। |
| ৫৬। | স্টোন ক্রাশার। |
| ৫৭। | জেনারেটর (৫০০ কেভিএ এর ঊর্ধ্বে)। |
| ৫৮। | টায়ার রিট্রেডিং। |
| ৫৯। | জি আই ওয়্যার প্রস্তুত। |
| ৬০। | কপার ওয়্যার প্রস্তুত। |
| ৬১। | গ্যাস সিলিন্ডার তৈরি। |
| ৬২। | কৃত্রিম তন্তু প্রস্তুত। |
| ৬৩। | সকল কোয়ারি প্রকল্প। |
| ৬৪। | আকরিক প্রক্রিয়াজাতকরণ, কয়লা ধৌতকরণ (Washery) ও খনিজ বেনিফিসিয়েশন (বাৎসরিক অনধিক ১ লক্ষ টন)। |
| ৬৫। | সিমেন্ট কারখানা (ক্লিংকার হইতে সিমেন্ট প্রস্তুত উৎপাদন ক্ষমতা প্রতি বৎসর ১ লক্ষ টন পর্যন্ত)। |
| ৬৬। | কনডেনসেট ফ্র্যাকশনেশন প্লান্ট |
| ৬৭। | পাইরোলাইসিস প্ল্যান্ট। |
| ৬৮। | তৈল ও গ্যাস সেপারেশন প্ল্যান্ট। |
| ৬৯। | লুব অয়েল পুনঃচক্রায়ন। |
| ৭০। | স্লাজ অয়েল পরিশোধনাগার। |
| ৭১। | বর্জ্য কাগজ রিসাইক্লিং। |
| ৭২। | পাল্প ও পেপার প্ল্যান্ট (দৈনিক উৎপাদন ক্ষমতা ১০ টন পর্যন্ত)। |
| ৭৩। | টেক্সটাইল ডাইং ও প্রিন্টিং (দৈনিক ১৫ টন পর্যন্ত)। |
| ৭৪। | বস্ত্র/পোশাক ওয়াশিং (দৈনিক ১৫ টন পর্যন্ত)। |
| ৭৫। | ধাতুজাত ইনগট/বিলেট প্রস্তুতকরণ ইউনিট। |
| ৭৬। | ক্লোরো অ্যালকালি, সোডা অ্যাশ ও অন্যান্য অ্যালকালি (দৈনিক উৎপাদন ক্ষমতা ৫০ টন পর্যন্ত)। |
| ৭৭। | অন্যান্য অজৈব রাসায়নিক দ্রব্য (দৈনিক উৎপাদন ক্ষমতা ৫০ টন পর্যন্ত)। |
| ৭৮। | ডাই (Dye) ও ডাই-এর ইন্টারমিডিয়েট (দৈনিক উৎপাদন ক্ষমতা ৫০ টন পর্যন্ত)। |
| ৭৯। | বেসিক জৈব রাসায়নিক ও অন্যান্য সিনথেটিক, জৈব রাসায়নিক দ্রব্য (দৈনিক উৎপাদন ক্ষমতা ৫০ টন পর্যন্ত)। |
| ৮০। | অন্যান্য রাসায়নিক দ্রব্য (দৈনিক উৎপাদন ক্ষমতা ২০ টন পর্যন্ত)। |
| ৮১। | সিনথেটিক রেজিন। |
| ৮২। | রাসায়নিক সার (সম্মিলিত উৎপাদন ক্ষমতা প্রতি বৎসর ১ লক্ষ টন পর্যন্ত)। |
| ৮৩। | ভূ-গর্ভস্থ পানি উত্তোলন (দৈনিক ২,৫০০ হইতে ৫,০০০ ঘনমিটার)। |
| ৮৪। | বন্দর ও পোতাশ্রয় নির্মাণ (বৎসরে ৫০ লক্ষ মে. টন ক্ষমতার কম বা সমান কার্গো সুবিধা)। |
| ৮৫। | হাউজিং ও নগরায়ণ প্রকল্প (২৫ একরের কম)। |
| ৮৬। | পয়ঃবর্জ্য পরিশোধনাগার (প্রতিদিন ১০০০ ঘন মি. পর্যন্ত)। |
| ৮৭। | কেন্দ্রীয় শিল্প বর্জ্য পরিশোধনাগার (প্রতিদিন ৫০০০ ঘন মি. পর্যন্ত)। |
| ৮৮। | মেডিক্যাল বর্জ্য/বিপদজনক বর্জ্য পরিশোধন ও পরিত্যজন (Medical waste/ Hazardous waste treatment and disposal facility)। |
| ৮৯। | বর্জ্যভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্ট (৫ মেগাওয়াটের ঊর্ধ্বে)। |
| ৯০। | ইলেকট্রোপ্লেটিং, অ্যানোডাইজিং, ফসফেটাইজিং, গ্যালভানাইজিং শিল্প। |
| ৯১। | বাণিজ্যিকভাবে ক্লে এবং চায়না ক্লে দ্বারা তৈজসপত্র প্রস্তুত। |
| ৯২। | ভোজ্য তৈল উৎপাদন। |
| ৯৩। | টাইলস, রিফ্রেকটরি, ইনসুলেশন ও সিরামিক পণ্য। |
| ৯৪। | ইনসিনারেটর প্ল্যান্ট (দৈনিক ক্ষমতা ১ টন পর্যন্ত)। |
| ৯৫। | কম্পোস্ট প্ল্যান্ট (দৈনিক উৎপাদন ক্ষমতা ৫ টনের (ঊর্ধ্বে)। |
| ৯৬। | জুস ও কোমল পানীয় প্রস্তুত। |
| ৯৭। | কয়লা হইতে প্রস্তুত দ্রব্যাদি (যেমন, কোক) সম্মিলিত উৎপাদন ক্ষমতা প্রতিদিন ২০০ টন পর্যন্ত। |
| ৯৮। | চিনি প্রস্তুত (দৈনিক উৎপাদন ক্ষমতা ১০০ টন পর্যন্ত) |
| ৯৯। | তামাক প্রক্রিয়াকরণ, জর্দা প্রস্তুত, বিড়ি-সিগারেট কারখানা। |
| ১০০। | ওয়েট ব্লু হইতে ফিনিস্ড লেদার প্রস্তুত।। |
| ১০১। | লেড অ্যাসিড ও ড্রাইসেল ব্যাটারি রিসাইক্লিং। |
| ১০২। | ইলেকট্রিক ও ইলেকট্রনিক যন্ত্রাংশ তৈরি। |
| ১০৩। | মেটাল ট্রিটমেন্ট ও প্রসেসভিত্তিক শিল্প, যেমন,পিকলিং, সারফেস কোটিং, পেইন্ট বেকিং, পেইন্ট স্ট্রিপিং, হিট ট্রিটমেন্ট, ফিনিশিং ইত্যাদি। |
| ১০৪। | মৎস্য, মাংস, চিংড়ি প্রক্রিয়াকরণ। |
| ১০৫। | স্টার্চ ও গ্লুকোজ। |
| ১০৬। | দুগ্ধ প্রক্রিয়াকরণ। |
| ১০৭। | আইসক্রিম কারখানা। |
| ১০৮। | ফার্মাসিউটিক্যাল-সকল ড্রাগ ফরমুলেশন। |
| ১০৯। | জাহাজ নির্মাণ (Dead weight tonnage ৩,০০০-এর কম)। |
| ১১০। | ইন্ডাস্ট্রিয়াল কার্বন, ইলেকট্রোড ও গ্রাফাইড ব্লক, অ্যাক্টিভেটেড কার্বন, কার্বন ব্ল্যাক ইত্যাদি। |
| ১১১। | পানি পরিশোধন প্ল্যান্ট। |
| ১১২। | ই-ওয়েস্ট রিসাইক্লিং। |
| ১১৩। | চারকোল প্রস্তুত। |
লাল শ্রেণির শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প
| ক্রমিক নং | শিল্প প্রতিষ্ঠান/প্রকল্পের নাম |
|---|---|
| (১) | (২) |
| ১। | খনিজ প্রকল্প (অনুসন্ধান ব্যতীত)। |
| ২। | আকরিক প্রক্রিয়াজাতকরণ, কয়লা ওয়াশারি ও মিনারেল বেনিফিসিয়েশনসহ (১ লক্ষ টন/বৎসর-এর ঊর্ধ্বে) । |
| ৩। | কয়লা ও তৈলভিত্তিক তাপ বিদ্যুৎ প্ল্যান্ট (৫০ মেগাওয়াটের ঊর্ধ্বে) । |
| ৪। | গ্যাসভিত্তিক তাপ বিদ্যুৎ প্ল্যান্ট (১০০ মেগাওয়াটের ঊর্ধ্বে) । |
| ৫। | পরমাণু বিদ্যুৎ প্ল্যান্ট। |
| ৬। | পানি বিদ্যুৎ প্ল্যান্ট (৫ মেগাওয়াটের ঊর্ধ্বে)। |
| ৭। | কাঁচা চামড়া প্রক্রিয়াকরণ। |
| ৮। | সিমেন্ট ক্লিংকার প্রস্তুত। |
| ৯। | সমন্বিত সিমেন্ট প্ল্যান্ট (ক্লিংকার ও সিমেন্ট প্রস্তুত)। |
| ১০। | সিমেন্ট কারখানা (ক্লিংকার হইতে সিমেন্ট উৎপাদন ক্ষমতা প্রতি বৎসর (১ লক্ষ টনের ঊর্ধ্বে) । |
| ১১। | পেট্রোলিয়াম জাতীয় ক্রুড অয়েল রিফাইনারি। |
| ১২। | বেসিক পেট্রোকেমিক্যালস। |
| ১৩। | বেসিক পেট্রোকেমিক্যালস হইতে কেমিক্যাল দ্রব্য উৎপাদন। |
| ১৪। | পাল্প ও পেপার প্ল্যান্ট (দৈনিক উৎপাদন ক্ষমতা ১০ টনের ঊর্ধ্বে) । |
| ১৫। | সকল প্রকার ডিস্টিলারি। |
| ১৬। | সমন্বিত টেক্সটাইল মিলস (স্পিনিং, উইভিং/নিটিং, ডাইং ও ফিনিশিং)। |
| ১৭। | টেক্সটাইল ডাইং, প্রিন্টিং (দৈনিক উৎপাদন ক্ষমতা ১৫ টনের ঊর্ধ্বে) । |
| ১৮। | বস্ত্র/পোশাক ওয়াশিং ইউনিট (দৈনিক উৎপাদন ক্ষমতা ১৫ টনের ঊর্ধ্বে) । |
| ১৯। | আকরিক (Ore) হইতে প্রক্রিয়াজাত ধাতুশিল্প (স্বর্ণ, রৌপ্য, লৌহ ও স্টিল, অ্যালুমিনিয়াম, কপার, দস্তা, সিসা, ফেরো-অ্যালয় ও অন্যান্য অ্যালয় প্রভৃতি)। |
| ২০। | সকল প্রকার ভারী ধাতু উৎপাদন। |
| ২১। | লৌহ ও ইস্পাত শিল্প |
| ২২। | অ্যালুমিনিয়াম, কপার, জিংক স্মেল্টার |
| ২৩। | ক্লোরো অ্যালকালি, সোডা অ্যাশ ও অন্যান্য অ্যালকালি (দৈনিক উৎপাদন ক্ষমতা ৫০ টনের ঊর্ধ্বে) |
| ২৪। | অন্যান্য অজৈব রাসায়নিক ও শিল্পে ব্যবহৃত গ্যাসসমূহ (দৈনিক উৎপাদন ক্ষমতা ৫০ টনের ঊর্ধ্বে) |
| ২৫। | ডাই ও ডাই-এর ইন্টারমিডিয়াসমূহ (দৈনিক উৎপাদন ক্ষমতা ৫০ টনের ঊর্ধ্বে)। |
| ২৬। | বেসিক জৈব রাসায়নিক ও অন্যান্য সিনথেটিক, জৈব রাসায়নিক দ্রব্য (দৈনিক উৎপাদন ক্ষমতা ৫০ টনের ঊর্ধ্বে) |
| ২৭। | অন্যান্য সকল রাসায়নিক দ্রব্য (দৈনিক উৎপাদন ক্ষমতা ২০ টনের ঊর্ধ্বে) । |
| ২৮। | রাসায়নিক সার (সম্মিলিত উৎপাদন ক্ষমতা প্রতিবৎসর ১ লক্ষ টনের ঊর্ধ্বে) । |
| ২৯। | বালাইনাশক ও অন্যান্য কৃষি রাসায়নিক দ্রব্য ফরমুলেশন |
| ৩০। | ঔষুধের কাঁচামাল প্রস্তুত (API) |
| ৩১। | বেসিক/বাল্ক ড্রাগ ও ড্রাগ ইন্টারমিডিয়েট। |
| ৩২। | লেড অ্যাসিড ও অন্যান্য ওয়েট সেল ব্যাটারি প্রস্তুত। |
| ৩৩। | ভূমি উন্নয়ন (২৫ একরের ঊর্ধ্বে)। |
| ৩৪। | নদী, খাল, বিল ড্রেজিং ও ড্রেস ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট (পাঁচ কিলোমিটারের ঊর্ধ্বে)। |
| ৩৫। | ভূ-গর্ভস্থ পানি উত্তোলন (দৈনিক ৫০০০ ঘনমিটারের ঊর্ধ্বে)। |
| ৩৬। | সকল ধরনের শিল্প নগরী। |
| ৩৭। | আন্ডার রিভার টানেল/আন্ডার গ্রাউন্ড টানেল/কমন ইউটিলিটি টানেল নির্মাণ (২০০ মিটারের অধিক)। |
| ৩৮। | রাস্তা নির্মাণ/সম্প্রসারণ (১০ কিলোমিটারের ঊর্ধ্বে)। |
| ৩৯। | ব্রিজ/ফ্লাইওভার নির্মাণ (৫০০ মিটারের ঊর্ধ্বে)। |
| ৪০। | রেললাইন স্থাপন। |
| ৪১। | Mass Rapid Transit System। |
| ৪২। | বন্দর ও পোতাশ্রয় নির্মাণ (বৎসরে ৩০ লক্ষ মে. টন ক্ষমতার অধিক কার্গো সুবিধা)। |
| ৪৩। | বন্দর ও পোতাশ্রয় সম্প্রসারণ (৫০%-এর বেশি)। |
| ৪৪। | বিমান বন্দর নির্মাণ ও ৫০%-এর বেশি সম্প্রসারণ। |
| ৪৫। | হাউজিং ও নগরায়ণ প্রকল্প (২৫ একরের ঊর্ধ্বে)। |
| ৪৬। | একাধিক ভবন নির্মাণ (হাউজিং কমপ্লেক্স) (৫ একরের ঊর্ধ্বে)। |
| ৪৭। | বিনোদন পার্ক (১০ একরের ঊর্ধ্বে)। |
| ৪৮। | পয়ঃবর্জ্য পরিশোধনাগার (প্রতিদিন ১০০০ ঘন মি.-এর ঊর্ধ্বে)। |
| ৪৯। | কমন শিল্প বর্জ্য পরিশোধনাগার (প্রতিদিন ৫০০০ ঘন মি.-এর ঊর্ধ্বে)। |
| ৫০। | ঝুঁকিপূর্ণ বর্জ্য মজুত, পরিশোধন, ও চূড়ান্ত অপসারণের প্রকল্প। |
| ৫১। | ইনসিনারেটর প্ল্যান্ট (দৈনিক ক্ষমতা ১ টন-এর ঊর্ধ্বে)। |
| ৫২। | চিনি প্রস্তুত (দৈনিক ১০০ টনের ঊর্ধ্বে)। |
| ৫৩। | গ্লু ও জিলেটিন প্রস্তুত। |
| ৫৪। | ফাইবার গ্লাস উৎপাদন ও প্রক্রিয়াকরণ |
| ৫৫। | কয়লা হইতে প্রস্তুত দ্রব্যাদি, যেমন, কোক (সম্মিলিত দৈনিক উৎপাদন ক্ষমতা ২০০ টনের ঊর্ধ্বে)। |
| ৫৬। | বিস্ফোরক প্রস্তুত কারখানা। |
| ৫৭। | রেফ্রিজারেটর/এয়ার কন্ডিশনার/এয়ার কুলার তৈরি। |
| ৫৮। | অটোমোবাইল প্রস্তুত কারখানা। |
| ৫৯। | সমরাস্ত্র কারখানা। |
| ৬০। | নদী ও অববাহিকা উন্নয়ন, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন প্রকল্প। |
| ৬১। | ড্যাম/ব্যারেজ/ক্রসড্যাম/রাবারড্যাম প্রকল্প। |
| ৬২। | পোল্ডার নির্মাণ। |
| ৬৩। | নদী, খাল ড্রেজিং ও ড্রেস ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট (৫ কিলোমিটারের ঊর্ধ্বে) । |
| ৬৪। | গ্যাস টার্মিনাল নির্মাণ। |
| ৬৫। | রেডিও অ্যাকটিভ পদার্থসমূহের উৎপাদন, মজুত ও ব্যবহার। |
| ৬৬। | পৌর বর্জ্যের ল্যান্ডফিল সাইট। |
| ৬৭। | বিদ্যুৎ, তৈল ও গ্যাস সঞ্চালন লাইন (২৫ কিলোমিটারের ঊর্ধ্বে)। |
| ৬৮। | জাহাজ নির্মাণ (Dead weight tonnage ৩,০০০-এর ঊর্ধ্বে)। |
| ৬৯। | হাসপাতাল (৫০ বেডের ঊর্ধ্বে)। |
| ৭০। | প্লাস্টিক বা প্লাস্টিকের কাঁচামাল তৈরি (পিভিসি, পলি প্রপাইলিন, পলি এস্টেরিন ইত্যাদি)। |
| ৭১। | যানবাহন টার্মিনাল (১০ একরের ঊর্ধ্বে)। |
| ৭২। | জাহাজ কাটা বা ভাঙ্গার কার্যক্রম এবং জাহাজ ভাঙ্গার ইয়ার্ড। |
