| ক্রমিক নং | বিষয় | বিবরণ |
|---|---|---|
| (১) | (২) | (৩) |
| ১। | শিল্প/প্রকল্পের উদ্যোক্তা | উদ্যোক্তার নাম ও যোগাযোগ ঠিকানা; • পরিবেশগত প্রভাব নিরূপণ সংক্রান্ত কোনো বিষয় অনুসন্ধানের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবি, ফোন নম্বর ও ই-মেইল |
| ২। | সমীক্ষা দল | সমীক্ষা দলের প্রত্যেক সদস্যের বিস্তারিত বিবরণ, যাহাতে নিম্নের তথ্যসমূহ অন্তর্ভুক্ত করিতে হইবে : • পরিবেশ অধিদপ্তরের নিবন্ধন নম্বর • শিক্ষাগত যোগ্যতা • অভিজ্ঞতা • সমীক্ষার অধিক্ষেত্র (Area of study) • ঘোষণা (স্বাক্ষর) |
| ৩। | শিল্প/প্রকল্পের প্রয়োজনীয়তা (Statement of Need) | পরিকল্পনার প্রাথমিক পর্যায়ে প্রকল্পের প্রয়োজনীয়তার বিষয়টি সুস্পষ্টভাবে প্রতিষ্ঠা করিতে হইবে। প্রকল্প গ্রহণের ভিত্তি এবং যৌক্তিকতা (Project concept) এবং প্রকল্পের উদ্দেশ্য উল্লেখ করিতে হইবে। প্রস্তাবিত প্রকল্পটি গ্রহণ করা হইলে কী সুফল পাওয়া যাইবে তাহার বিবরণ দিতে হইবে। |
| ৪। | শিল্প/প্রকল্পের বিবরণ বা ধারণা (Project description/ concept) | প্রস্তাবিত প্রকল্প সরকারের কোনো উন্নয়ন পরিকল্পনা, নীতি বা সিদ্ধান্তের পরিপন্থি হইবে না। প্রকল্পের বিবরণ দেওয়ার সময় নিম্নোক্ত বিষয়সমূহ অন্তর্ভুক্ত করিতে হইবে : • প্রস্তাবিত প্রকল্পের ধারণা (Project concept), প্রকল্পের আকার, কম্পোনেন্ট, উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃতব্য প্রযুক্তি (প্রযোজ্য ক্ষেত্রে) এবং ডেভেলপমেন্ট ধাপসমূহের স্পষ্ট বিবরণ। |
| • প্রকল্পের অবস্থান ও প্রকৃতি সুস্পষ্টভাবে অনুধাবনের জন্য স্পষ্ট, রঙিন এবং পাঠযোগ্য মানচিত্র, রেখাচিত্র এবং ছবি। লোকেশন মানচিত্রসমূহের মধ্যে জেনারেল লোকেশন, স্পেসিফিক লোকেশন, প্রকল্পের চৌহদ্দি এবং প্রকল্পের সাইট/লে-আউট প্ল্যান অন্তর্ভুক্ত থাকিবে। • শিল্প প্রকল্পের ক্ষেত্রে স্পষ্ট ফ্লো চার্টসহ উৎপাদন প্রক্রিয়ার বিবরণ। | ||
| ৫। | প্রকল্পের অপশনসমূহ | প্রকল্পের অপশনসমূহের সংক্ষিপ্ত বিবরণ—গ্রহণযোগ্য অপশন বাছাই এবং অন্যান্য অপশন বাতিলের যৌক্তিকতা। |
| ৬। | বিদ্যমান পরিবেশের বিবরণ | বিদ্যমান পরিবেশের বিবরণ প্রদানের ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়সমূহ অন্তর্ভুক্ত করিতে হইবে : • পরিবেশগত বিষয় বিবেচনার জন্য চিহ্নিত স্থানের ভৌগোলিক সীমারেখা; • প্রকল্প বাস্তবায়নের পূর্বে ভৌত-রাসায়নিক, জীব এবং মানব পরিবেশের অবস্থা; • প্রস্তাবিত প্রকল্পের কারণে অনন্য বৈজ্ঞানিক, আর্থ-সামাজিক এবং সংস্কৃতিগত দিক বিচেনায় প্রভাবিত হইতে পারে এমন পরিবেশগত সংবেদনশীল এলাকা। |
| ৭। | প্রস্তাবিত প্রকল্প এলাকার বেস লাইন তথ্য (ভৌত, রাসায়নিক, জৈব, সামাজিক ইত্যাদি) | নমুনা সংগ্রহের পদ্ধতি (sampling methodologies), নমুনা সংগ্রহের স্থান, পরিবীক্ষণ স্টেশন এবং প্যারামিটার |
| ৮। | প্রকল্পের অবস্থান ও বিদ্যমান ভূমি ব্যবহার | • প্রস্তাবিত প্রকল্পের প্রকৃত অবস্থান; • বিদ্যমান ভূমি ব্যবহার এবং প্রতিবন্ধকতা; • পরিবেশগত সংকটাপন্ন বা সংবেদনশীল এলাকা হইতে প্রস্তাবিত প্রকল্পের দূরত্ব; • প্রস্তাবিত প্রকল্পের অবস্থান নির্দেশক ম্যাক্রো স্কেল ম্যাপ (১: ৫০,০০০ এবং ১: ২৫,০০০), প্ল্যান, ছবি অথবা স্যাটেলাইট ইমেজ; |
| • স্পষ্ট, পাঠযোগ্য, রঙিন ভূমি ব্যবহারের ম্যাপ। সাম্প্রতিক বিদ্যমান পরিবেশের অবস্থা অনুধাবনের জন্য হালনাগাদ স্যাটেলাইট ইমেজ ব্যবহারপূর্বক প্রস্তুতকৃত ম্যাপ ব্যবহার করা যাইতে পারে। ভূমি ব্যবহারের ম্যাপে ন্যূনতম ৫ কি.মি. ব্যাসার্ধের এলাকা অন্তর্ভুক্ত করিতে হইবে। • বিদ্যমান পরিবেশের অবস্থা বুঝাইবার জন্য প্রস্তাবিত প্রকল্পের ধরন-অনুসারে কোনো ম্যাপ, যথা : টপোগ্রাফি ম্যাপ, জিওলজিক্যাল ম্যাপ, হাইড্রোলজিক্যাল ম্যাপ ইত্যাদি। | ||
| ৯। | সম্ভাব্য উল্লেখযোগ্য প্রভাব (Potential significant impacts) | • প্রস্তাবিত প্রকল্পে গুরুত্বপূর্ণ ইস্যুর ভিত্তিতে যেসকল সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রভাব পরীক্ষা করা হইবে তাহার সংক্ষিপ্ত বিবরণ; • প্রভাব বিশ্লেষণ/নিরূপণের পদ্ধতিসমূহের (Methodologies) রূপরেখা |
| ১০। | প্রভাব প্রশমন এবং হ্রাসের ব্যবস্থা (Mitigation and abatement measures) | প্রস্তাবিত প্রকল্পের প্রভাব প্রশমন এবং হ্রাসের লক্ষে কোন কোন কার্যক্রম বিবেচনা করা হইবে তাহা নির্ধারণ করিতে হইবে। |
| ১১। | অবশিষ্ট প্রভাব (Residual impact) | প্রস্তাবিত প্রকল্পের প্রশমনমূলক ব্যবস্থা (Mitigation measures) গ্রহণের পর যেসকল উল্লেখযোগ্য পরিবেশগত প্রভাব (দীর্ঘ মেয়াদি) অবশিষ্ট থাকিবার সম্ভাবনা রহিয়াছে তাহার রূপরেখা |
| ১২। | পরিবেশগত ব্যবস্থাপনা পরিকল্পনা (ইএমপি) | পরিবেশগত ব্যবস্থাপনা পরিকল্পনায় যেসকল বিষয় অন্তর্ভুক্ত হইবে তাহার সংক্ষিপ্ত বিবরণ। |
| ১৩। | পরিবেশগত পরিবীক্ষণ এবং ফলো-আপ পরিকল্পনা (Monitoring and Follow-up Plan) | পরিবেশগত পরিবীক্ষণ এবং ফলো-আপ পরিকল্পনায় যেসকল বিষয় অন্তর্ভুক্ত হইবে তাহার সংক্ষিপ্ত বিবরণ। |
| ১৪। | ডিকমিশনিং পরিকল্পনা (প্রযোজ্য ক্ষেত্রে) | প্রকল্পের ডিকমিশনিং পরিকল্পনায় যেসকল বিষয় অন্তর্ভুক্ত হইবে তাহার সংক্ষিপ্ত বিবরণ। |
তফসিল
তফসিল-১০: পরিবেশগত প্রভাব নিরূপণের কার্যপরিধি প্রণয়নের নির্দেশিকা
Schedule 10: guideline for preparing the terms of reference of an environmental impact assessment.
[বিধি ১৪ এর উপ-বিধি (৩)]
Last modified on September 24, 2026
Was this page helpful?
