Skip to main content
(বিধি ৩২ দ্রষ্টব্য) শর্তাবলি: ১। তফসিল-৫ এর অধীন বর্ণিত শিল্প শ্রেণি ব্যতীত অন্যান্য শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্পসমূহের ক্ষেত্রে এই মানমাত্রা প্রয়োজ্য হইবে। ২। শিল্পপ্রতিষ্ঠানের ক্ষেত্রে পরীক্ষামূলক উৎপাদনে যাইবার মুহূর্ত হইতেই এবং অন্যান্য ক্ষেত্রে প্রকল্প চালু হইবার মুহূর্ত হইতেই এই মানমাত্রা নিশ্চিত হইতে হইবে। ৩। যে-কোনো সময় তাৎক্ষণিক সংগৃহীত নমুনায় এই মানমাত্রা অতিক্রান্ত হইতে পারিবে না। কোনো স্থানের পরিবেষ্টক শর্তাদি অনুযায়ী প্রয়োজনে এই মানমাত্রাসমূহ কঠোরতর হইতে পারে। ৪। অভ্যন্তরীণ ভূপৃষ্ঠস্থ পানি বলিতে ড্রেন, পুকুর/দিঘি/জলাশয়/ডোবা, খাল, নদী, ঝরনা এবং মোহনা বুঝাইবে। ৫। গণপয়ঃপদ্ধতি বলিতে প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের প্রক্রিয়াকরণসহ পূর্ণমাত্রার যৌথ প্রক্রিয়াকরণ ব্যবস্থার সহিত সংযুক্ত পয়ঃপদ্ধতি বুঝাইবে। ৬। নোটাংশে ৫ ও ৬ নং অনুচ্ছেদে প্রদত্ত সংজ্ঞার্থের সহিত সামঞ্জস্যপূর্ণ নহে এমন কোনো নির্গমন কোনো গণপয়ঃপদ্ধতি বা ভূমিতে সংঘটিত হইলে সেইক্ষেত্রে অভ্যন্তরীণ ভূপৃষ্ঠস্থ মানমাত্রা প্রযোজ্য হইবে। ৭। কোনো অবস্থাতে ভূগর্ভস্থ পানি কোনো প্রক্রিয়ায় দূষণ করা যাইবে না। ৮। ভূগর্ভে শিল্পের অপরিশোধিত তরল বর্জ্য কোনো অবস্থাতে নিঃসরণ, সংরক্ষণ এবং প্রবেশ করানো যাইবে না।
Last modified on September 24, 2026