[বিধি ৩৭ এর উপ-বিধি (৩) ও (৭) দ্রষ্টব্য]
‘ক’ অংশ
-
(১) কোনো ব্যক্তি, সরকারি বা বেসরকারি সংস্থা, স্বত্বাধিকারী ফার্ম, কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠানসমূহকে তালিকাভুক্তির জন্য নিম্নলিখিত তিনটি শ্রেণিতে বিবেচনা করা হইবে, যথা:—
- (অ) পরিবেশ পরামর্শক (ব্যক্তি);
- (আ) পরিবেশ পরামর্শক (প্রতিষ্ঠান); এবং
- (ই) বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ।
-
(২) পরিবেশ পরামর্শ বা বিশেষজ্ঞের যোগ্যতা ও অভিজ্ঞতা:
-
(৩) প্রযোজ্যতা অনুযায়ী পরিবেশ পরামর্শক প্রতিষ্ঠানের তালিকাভুক্তির বিবেচ্য বিষয়সমূহ:
- (ক) একটি স্থায়ী কার্যালয়, নিবন্ধন, টিআইএন নম্বর এবং ব্যাংক হিসাব;
- (খ) ন্যূনতম ১ (এক) জন নিয়মিত বেতনভুক্ত পরিবেশ পরামর্শক যিনি পরিবেশ অধিদপ্তরে তালিকাভুক্ত; এবং
- (গ) প্রতিষ্ঠানের সহিত চুক্তিবদ্ধ ন্যূনতম ৩ (তিন) জন বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ যাহারা পরিবেশ অধিদপ্তরে তালিকাভুক্ত।
-
(৪) পরিবেশগত প্রভাব নিরূপণ সমীক্ষার ক্ষেত্রসমূহ: প্রতিবেশ ও জীববৈচিত্র্য, বায়ুমান, ভূমি ব্যবহার পরিকল্পনা, পানির গুণগতমান, বর্জ্য ব্যবস্থাপনা, সাধারণ পরিবেশ ব্যবস্থাপনা, ভূ-তত্ত্ব ও মৃত্তিকা, মাইনিং, শব্দ ও ভাইব্রেশন, ভূগর্ভস্থ পানি ও হাইড্রোলজি, সামাজিক প্রভাব নিরূপণ, ঝুঁকি ব্যবস্থাপনা (risk management), স্বাস্থ্যগত প্রভাব নিরূপণ, ইত্যাদি।
‘খ’ অংশ
তালিকাভুক্তির ফি:
- (ক) সকল প্রকার ফি ট্রেজারি চালানের মাধ্যমে অথবা সরকার অনুমোদিত অন্য কোনো মাধ্যমে বা ইলেকট্রনিক মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করিতে হইবে;
- (খ) পরিবেশ পরামর্শক বা বিশেষজ্ঞকে তালিকাভুক্তির আবেদপত্রের সহিত আবেদন ফি (অফেরতযোগ্য) জমা দিতে হইবে; এবং
- (গ) পরিবেশ অধিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে পরামর্শক হিসাবে তালিকাভুক্তির জন্য নির্বাচিত হইবার পত্র পাওয়া সাপেক্ষে তালিকাভুক্তির ফি জমা প্রদান করিতে হইবে।
Last modified on September 24, 2026