১. শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প:
ছাড়পত্র ও ছাড়পত্র নবায়ন ফি
নোট :
- (ক) অবস্থানগত ছাড়পত্র গ্রহণের ক্ষেত্রে কলাম (৩) এ উল্লিখিত বিনিয়োগকৃত অর্থের বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত পরিমাণ টাকা ছাড়পত্র ফি বাবদ প্রদান করিতে হইবে;
- (খ) অবস্থানগত ছাড়পত্র নবায়ন এবং অবস্থানগত ছাড়পত্র গ্রহণের পরবর্তীকালে পরিবেশগত ছাড়পত্র গ্রহণের ক্ষেত্রে কলাম (৩) এ উল্লিখিত বিনিয়োগকৃত অর্থের বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত পরিমাণ টাকার অর্ধেক ফি বাবদ প্রদান করিতে হইবে;
- (গ) অবস্থানগত ছাড়পত্র ব্যতীত সরাসরি পরিবেশগত ছাড়পত্র গ্রহণের ক্ষেত্রে কলাম (৩) এ উল্লিখিত বিনিয়োগকৃত অর্থের বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত পরিমাণ টাকা এবং পরিবেশগত ছাড়পত্র নবায়নের ক্ষেত্রে কলাম (৪) এ উল্লিখিত পরিমাণ টাকার অর্ধেক ফি বাবদ প্রদান করিতে হইবে; এবং
- (ঘ) অবস্থানগত ছাড়পত্র বা নবায়নের মেয়াদ ৬ (ছয়) মাস অবশিষ্ট থাকা অবস্থায় পরিবেশগত ছাড়পত্র গ্রহণের ক্ষেত্রে কোনো ছাড়পত্র ফি প্রদান করিতে হইবে না; তবে অবস্থানগত ছাড়পত্র বা নবায়নের মেয়াদ ৬ (ছয়) মাসের কম হইলে পরিবেশগত ছাড়পত্র গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত হারে ছাড়পত্র ফি দাখিল করিতে হইবে।
- (ঙ) ছাড়পত্র ও ছাড়পত্র নবায়ন ফি এর সহিত সরকার নির্ধারিত হারে ভ্যাট প্রযোজ্য হইবে।
২. ইটভাটা:
অবস্থানগত ছাড়পত্র বা পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ও উহার নবায়ন ফি
নোট :
- (ক) অবস্থানগত ছাড়পত্র গ্রহণের ক্ষেত্রে কলাম (৩) এ উল্লিখিত বিনিয়োগকৃত অর্থের বিপরীতে কলাম (৪) উল্লিখিত পরিমাণ টাকা ছাড়পত্র ফি বাবদ প্রদান করিতে হইবে;
- (খ) অবস্থানগত ছাড়পত্র নবায়ন এবং অবস্থানগত ছাড়পত্র গ্রহণের পরবর্তীকালে পরিবেশগত ছাড়পত্র গ্রহণের ক্ষেত্রে কলাম (৩) এ উল্লিখিত বিনিয়োগকৃত অর্থের বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত পরিমাণ ফি বাবদ প্রদান করিতে হইবে;
- (গ) অবস্থানগত ছাড়পত্র ব্যতীত সরাসরি পরিবেশগত ছাড়পত্র গ্রহণের ক্ষেত্রে কলাম (৩) এ উল্লিখিত বিনিয়োগকৃত অর্থের বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত পরিমাণ টাকা এবং পরিবেশগত ছাড়পত্র নবায়নের ক্ষেত্রে কলাম (৪) এ উল্লিখিত পরিমাণ ফি বাবদ প্রদান করিতে হইবে;
- (ঘ) অবস্থানগত ছাড়পত্র বা নবায়নের মেয়াদ ৬ (ছয়) মাস অবশিষ্ট থাকা অবস্থায় পরিবেশগত ছাড়পত্র গ্রহণের ক্ষেত্রে কোনো ছাড়পত্র ফি প্রদান করিতে হইবে না; তবে অবস্থানগত ছাড়পত্র বা নবায়নের মেয়াদ ৬ (ছয়) মাসের কম হইলে পরিবেশগত ছাড়পত্র গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত হারে ছাড়পত্র ফি দাখিল করিতে হইবে; এবং
- (ঙ) ছাড়পত্র ও ছাড়পত্র নবায়ন ফি এর সহিত সরকার নির্ধারিত হারে ভ্যাট প্রযোজ্য হইবে।
