[বিধি ৮ এর দফা (খ), বিধি ৯ এর উপ-বিধি (২), বিধি ১০ এর উপ-বিধি (২), বিধি ১২ এর উপ-বিধি (২) ও বিধি ১৪ এর উপ-বিধি (২) দ্রষ্টব্য]
প্রকল্পের বা শিল্প প্রতিষ্ঠানের উপযুক্ত অবস্থান নির্ধারণের জন্য নিম্নরূপ নির্দেশিকা অনুসরণ করিতে হইবে :
(ক) শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের স্থান নির্বাচনের ক্ষেত্রে যেসকল এলাকা পরিহার করিতে হইবে :
-
(১) প্রতিবেশগত গুরুত্বের বিবেচনায় আইন দ্বারা সংরক্ষিত এলাকা, হেরিটেজ সাইট, প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা; অভয়ারণ্য অথবা আন্তর্জাতিক কনভেনশন দ্বারা সংরক্ষিত এলাকা;
-
(২) প্রতিবেশগত বা জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ বা স্পর্শকাতর স্থানসমূহ, যেমন- বিপন্ন/হুমকিগ্রস্ত/স্থানীয় প্রজাতিসমূহের আবাসস্থল, জলাভূমি, পাহাড়, প্রাকৃতিক বন (Natural forest), প্যারাবন, প্রবাল দ্বীপ ইত্যাদি;
-
(৩) সরকার কর্তৃক ঘোষিত বনভূমি;
-
(৪) অধিক গুরুত্বসম্পন্ন কৃষি জমি; এবং
-
(৫) ঐতিহাসিক স্থান, স্মৃতিসৌধ এলাকা, পার্ক/খেলার মাঠ, স্বাস্থ্য কেন্দ্র, আবাসিক এলাকা, হাসপাতাল, প্রত্নতত্ত্ব এলাকা; শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকার কর্তৃক অথবা আইন দ্বারা যেসকল এলাকাকে স্পর্শকাতর চিহ্নিত করা হইয়াছে।
(খ) শিল্প কারখানার স্থান নির্বাচনের জন্য যেসকল বিষয় বিবেচনা করিতে হইবে :
-
(১) অনুমোদিত শিল্পাঞ্চল বা শিল্পায়নের জন্য মনোনীত এলাকা;
-
(২) সন্নিকটস্থ শিল্পের সমপ্রকৃতি বিশিষ্ট;
-
(৩) উপযুক্ত এবং পর্যাপ্ত ইউটিলিটি সাপ্লাই, বর্জ্য ব্যবস্থাপনা এবং স্টর্ম ড্রেনেজ সুবিধা;
-
(৪) ইটিপি স্থাপন ও সবুজ বেষ্টনী তৈরি ইত্যাদির জন্য পর্যাপ্ত স্থান সংকুলান রহিয়াছে এমন স্থান;
-
(৫) বন্যা প্রবাহ অঞ্চল হইতে ২৫০ মিটার দূরে বন্যামুক্ত উঁচু স্থান (প্রযোজ্য ক্ষেত্রে);
-
(৬) উপকূলের উচ্চ জোয়ার রেখা হইতে ৫০০ মিটার দূরে (প্রযোজ্য ক্ষেত্রে); এবং
-
(৭) শিল্প স্থাপনের স্থান ও সংবেদনশীল উপাদানের (sensitive receptor) মাঝে পর্যাপ্ত বাফার এলাকা বিদ্যমান।
(গ) বিভিন্ন শ্রেণির শিল্প কারখানা ও সংবেদনশীল এলাকার মাঝে নিম্নবর্ণিত বাফার দূরত্ব বজায় রাখিতে হইবে :
Last modified on September 24, 2026